স্বাস্থ্য

কাপাসিয়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে হাজারো মানুষের সেবা

প্রতিবেদক
মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র দেশের মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশে নেমেছে দেশের মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশে নেমেছে সাইফুজ্জামান চৌধুরীর মার্কিন সম্পদের তথ্য দুদকের হাতে সাইফুজ্জামান চৌধুরীর মার্কিন সম্পদের তথ্য দুদকের হাতে আখাউড়ায় মহিষের প্রীতি ফুটবল: দর্শকদের উল্লাসে মুখর তারাগন মাঠ আখাউড়ায় মহিষের প্রীতি ফুটবল: দর্শকদের উল্লাসে মুখর তারাগন মাঠ মেসি-ওয়েনের চেয়েও এগিয়ে ইয়ামাল, বলছেন রিয়াল কিংবদন্তি ম্যাকম্যানামান মেসি-ওয়েনের চেয়েও এগিয়ে ইয়ামাল, বলছেন রিয়াল কিংবদন্তি ম্যাকম্যানামান কেরানীগঞ্জ ও শোয়ারিঘাটে কোস্ট গার্ডের অভিযানে ভারতীয় পণ্য ও পলিথিন জব্দ কেরানীগঞ্জ ও শোয়ারিঘাটে কোস্ট গার্ডের অভিযানে ভারতীয় পণ্য ও পলিথিন জব্দ আকুর বিল পরিশোধে রিজার্ভ কমে ৩৬ বিলিয়নের ঘরে আকুর বিল পরিশোধে রিজার্ভ কমে ৩৬ বিলিয়নের ঘরে স্বচ্ছতা ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক স্বচ্ছতা ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক রাশিয়ায় প্রবাসী ও শিক্ষার্থীদের ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ দম্পতির বিরুদ্ধে রাশিয়ায় প্রবাসী ও শিক্ষার্থীদের ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ দম্পতির বিরুদ্ধে
সব খবর

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের কপালেশ্বর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা কর্মসূচির আয়োজন করা হয়েছে। রোববার বিকেলে সদর দপ্তর লজিস্টিকস এরিয়া এবং স্টেশন সদর দপ্তর রাজেন্দ্রপুর যৌথভাবে এই মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করে। ক্যাম্পে প্রায় এক হাজার দুস্থ ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।

মেডিকেল ক্যাম্পে গাইনি, সার্জারি, মেডিসিন ও শিশু রোগসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন। চিকিৎসার পাশাপাশি রোগীদের ব্যবস্থাপত্রের সঙ্গে বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয়। এছাড়া, ক্যাম্পে আসা জটিল রোগীদের উন্নত চিকিৎসার প্রয়োজনে রাজেন্দ্রপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানোর ব্যবস্থাও রাখা হয়েছে।

ঢাকা সেনানিবাসের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান মেডিকেল ক্যাম্পটি পরিদর্শন করেন। এ সময় রাজেন্দ্রপুর স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার নাসির উপস্থিত ছিলেন। পরিদর্শনের সময় জিওসি অপেক্ষমাণ রোগী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং ধৈর্য ধরে চিকিৎসা সেবা গ্রহণের আহ্বান জানান। তিনি জটিল রোগীদের ক্ষেত্রে সিএমএইচে উন্নত চিকিৎসার প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেন। পরে তিনি চিকিৎসা নিতে আসা শিশুদের মাঝে বিস্কুট ও চকোলেট বিতরণ করেন।

চিকিৎসা সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও বিনামূল্যে ওষুধ পেয়ে তারা অত্যন্ত উপকৃত হয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। সেনাবাহিনী কর্মকর্তারা জানিয়েছেন, দেশের মানুষের পাশে থেকে মানবিক ও সামাজিক দায়িত্ব পালনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় অঙ্গীকারবদ্ধ। সামরিক দায়িত্ব পালনের পাশাপাশি জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।