রাজনীতি

গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, ভাঙচুর সারজিস আলমের গাড়ির কাঁচ

প্রতিবেদক
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি সন্তানকে সম্পত্তি দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের, আসছে নতুন আইন সন্তানকে সম্পত্তি দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের, আসছে নতুন আইন আদালতে লতিফ সিদ্দিকী বললেন, আমাকে ফাঁসি দিয়ে দেন আদালতে লতিফ সিদ্দিকী বললেন, আমাকে ফাঁসি দিয়ে দেন বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে যোগ দিলেন চিংফেং ঝাং বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে যোগ দিলেন চিংফেং ঝাং নতুন করে ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ নতুন করে ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ কৃষক পর্যায় থেকে খুচরা বাজারে চালের দাম বাড়ছে দ্বিগুণ কৃষক পর্যায় থেকে খুচরা বাজারে চালের দাম বাড়ছে দ্বিগুণ জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা, ৩টি এফ-৩৫ বিমান ধ্বংসের দাবি ইরানের জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা, ৩টি এফ-৩৫ বিমান ধ্বংসের দাবি ইরানের সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা: নতুন শক্তির উত্থান চায় না সরকার সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা: নতুন শক্তির উত্থান চায় না সরকার হজযাত্রীদের বিমান ভাড়া কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ হজযাত্রীদের বিমান ভাড়া কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা তোলার নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা তোলার নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক
সব খবর

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন শেষে ফেরার পথে দলটির কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে বহনকারী গাড়ির পেছনের গ্লাস ভেঙে ফেলা হয়েছে। একই সাথে একটি অটোরিকশা ভাঙচুরের শিকার হয়েছে বলে জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার দুপুরের দিকে গোলাপগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে এনসিপির কেন্দ্রীয় নেতারা মতবিনিময় সভায় অংশ নেন। সভা শেষ করে বেলা পৌনে ৩টার দিকে তারা পদযাত্রার অংশ হিসেবে সিলেট-জকিগঞ্জ সড়ক দিয়ে গোলাপগঞ্জ শহরের ডাচ-বাংলা ব্যাংকের সামনে পৌঁছান। ঠিক সেই মুহূর্তেই হামলার ঘটনাটি ঘটে বলে এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

এনসিপির অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় একদল ব্যক্তি ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে দিতে তাদের গাড়িবহর লক্ষ্য করে পেপসির বোতল ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে সারজিস আলমের গাড়ির পেছনের গ্লাস চুরমার হয়ে যায় এবং একটি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়। হামলার পরপরই কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। নিরাপত্তার স্বার্থে স্থানীয় নেতাকর্মীরাও তাৎক্ষণিকভাবে সরে যান।

এই হামলার ঘটনার জন্য এনসিপি নেতারা স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছেন। উল্লেখ্য, এর আগে হবিগঞ্জে এনসিপির কর্মসূচি বাধাগ্রস্ত হওয়ার ঘটনার পর থেকেই সিলেটে দলটির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘিরে শুরু থেকেই এক ধরনের উদ্বেগ ও শঙ্কা বিরাজ করছিল।