অপরাধ

অপ্রতিম হত্যায় জড়িত চার কিশোর গ্রেপ্তার, ১২ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন

প্রতিবেদক
আইফোন ছিনতাইয়ের উদ্দেশ্যে অপ্রতিমকে হত্যা, গ্রেপ্তার ৩ আইফোন ছিনতাইয়ের উদ্দেশ্যে অপ্রতিমকে হত্যা, গ্রেপ্তার ৩ আইফোন ছিনতাইয়ের সময় বাধা দেওয়ায় কিশোরকে পিটিয়ে হত্যা আইফোন ছিনতাইয়ের সময় বাধা দেওয়ায় কিশোরকে পিটিয়ে হত্যা পল্লবীতে পার্কিং করা বাসে আগুন, তদন্তে পুলিশ পল্লবীতে পার্কিং করা বাসে আগুন, তদন্তে পুলিশ চাঁদপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে এনসিপি নেতার উধাও হওয়ার অভিযোগ চাঁদপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে এনসিপি নেতার উধাও হওয়ার অভিযোগ আইফোন ছিনিয়ে নিতে অপ্রতিমকে বাঁশের লাঠিতে পিটিয়ে হত্যা আইফোন ছিনিয়ে নিতে অপ্রতিমকে বাঁশের লাঠিতে পিটিয়ে হত্যা কুমিল্লায় অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকার আসামিদের কুমিল্লায় অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকার আসামিদের একতা এক্সপ্রেস ট্রেনে ছিনতাইয়ের চেষ্টা, আটক ৫ আন্তঃজেলা সদস্য একতা এক্সপ্রেস ট্রেনে ছিনতাইয়ের চেষ্টা, আটক ৫ আন্তঃজেলা সদস্য রাজধানীর হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ রাজধানীর হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলার বিচার দ্রুত শেষ করার আশা স্বরাষ্ট্রমন্ত্রীর কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলার বিচার দ্রুত শেষ করার আশা স্বরাষ্ট্রমন্ত্রীর গাজীপুরের কাপাসিয়ায় এক সপ্তাহে ডেঙ্গু শনাক্ত ৭৪ গাজীপুরের কাপাসিয়ায় এক সপ্তাহে ডেঙ্গু শনাক্ত ৭৪
সব খবর

কুমিল্লায় ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) নামের এক কিশোরকে হত্যার ঘটনায় জড়িত চারজনকে ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গ্রেপ্তারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং তারা অনেকটা কিশোর অপরাধী চক্রের মতো কাজ করেছে।

রবিবার সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অপ্রতিম নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তার মরদেহ উদ্ধার করা হয় এবং এর ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন আসামিদের গ্রেপ্তার করা হয়। মোট চারজন গ্রেপ্তার হয়েছে, যাদের মধ্যে তিনজন আগে এবং একজন আজ গ্রেপ্তার হয়েছেন। তারা অপরাধ স্বীকার করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিরা নিহত কিশোরের চেয়ে ৫ থেকে ১০ বছরের বড় এবং তারা অনেকটা কিশোর অপরাধী চক্রের মতো। নিহত অপ্রতিমের সঙ্গে তাদের ওঠাবসা ও বন্ধুত্ব ছিল। হত্যার সময় তার হাতে থাকা মুঠোফোনটি উদ্ধার করা হয়েছে এবং কিছু আলামতও পাওয়া গেছে।

পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ ১২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করেছে এবং তারা হত্যাকাণ্ডের পারিপার্শ্বিক সব তথ্য-উপাত্ত দ্রুত উদ্ধার করেছে। ফরেনসিক বিশ্লেষণ ও পোস্টমর্টেম সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর লক্ষণ দেখা যাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় সমাজের সব সচেতন নাগরিকের দায়িত্ব রয়েছে। মাদক ও জুয়ার সংশ্লিষ্টতা অনেক অপরাধের পেছনে কারণ হিসেবে দেখা যায়, যা সমাধানে মোটিভেশনাল কার্যক্রম বাড়ানো এবং স্কুল পর্যায়ে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রতিটি জঘন্য অপরাধের রহস্য দ্রুত উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে এবং যেসব ঘটনা সময়সাপেক্ষ, সেগুলোর কার্যক্রম চলছে।

গত শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে ছবি তোলার জন্য মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় অপ্রতিম। নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশে সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। অপ্রতিম বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল এবং সে তার মা-বাবার সঙ্গে কোটবাড়ি এলাকায় থাকত। তার মা নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক এবং বাবা কে এম ফিরোজ শাহরিয়ার মোবাইল অ্যাকসেসরিজের ব্যবসা করেন।