বাংলাদেশ

বিয়ের আনন্দ শেষে বাড়ি ফেরা হলো চারজনের নিথর দেহে

প্রতিবেদক
সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহত ২ সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহত ২ সিরাজগঞ্জে মাদকসহ দুই কারবারিকে গ্রেপ্তার করল পুলিশ সিরাজগঞ্জে মাদকসহ দুই কারবারিকে গ্রেপ্তার করল পুলিশ ভারত নিয়ে অতিরিক্ত ভাবনায় নিজের দেশের কথা ভুলে যাওয়া ঠিক নয় ভারত নিয়ে অতিরিক্ত ভাবনায় নিজের দেশের কথা ভুলে যাওয়া ঠিক নয় হবিগঞ্জে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড হবিগঞ্জে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড নারায়ণগঞ্জে পোশাক কর্মকর্তা হত্যায় ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড নারায়ণগঞ্জে পোশাক কর্মকর্তা হত্যায় ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড জবি গবেষকদের উদ্ভাবন: কৃষিজমিতে সাশ্রয়ী সার ব্যবহারে নতুন প্রযুক্তি জবি গবেষকদের উদ্ভাবন: কৃষিজমিতে সাশ্রয়ী সার ব্যবহারে নতুন প্রযুক্তি গুলশানে আ.লীগের মিছিলের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ গুলশানে আ.লীগের মিছিলের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মৌলভীবাজারে দুই দিনব্যাপী জমকালো স্বনন সাহিত্য উৎসব সম্পন্ন মৌলভীবাজারে দুই দিনব্যাপী জমকালো স্বনন সাহিত্য উৎসব সম্পন্ন দিল্লিতে থেকেও মোদির নৈশভোজে অনুপস্থিত শি জিনপিং ও আবুধাবির ক্রাউন প্রিন্স দিল্লিতে থেকেও মোদির নৈশভোজে অনুপস্থিত শি জিনপিং ও আবুধাবির ক্রাউন প্রিন্স আদানির গোড্ডা কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু আদানির গোড্ডা কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু
সব খবর

চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে গ্রামের বাড়ি ফেরার পথে মাইক্রোবাসে কাভার্ড ভ্যানের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন, যাদের অবস্থা গুরুতর। শনিবার দিবাগত রাত দুইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলীর শিকলবাহা চৌমুহনী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত চারজনের মধ্যে তিনজন কনের ভাই, বোন ও মামা। তাঁরা হলেন মোরশেদ নেওয়াজ মেহেদী (২৬), তাঁর বোন কলেজছাত্রী জাছিয়া ইসমে মিমতা (২০) এবং মামা ফেরদৌস আলম (৫৫)। অন্যজন মাইক্রোবাসের চালক হাছান মোহাম্মদ মুন্না (৪২)।

দুর্ঘটনায় আহত হয়েছেন কনের বাবা মনজুর আলম, মা নীলুফা ইয়াছমিন, স্বজন আবুল কালাম ও আরফা বেগম। তাঁদের সবার বাড়ি কক্সবাজারের ঈদগাঁও উপজেলায়। গুরুতর আহত মনজুর আলম ও নীলুফা আখতার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। আবুল কালামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং আরফা বেগমকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, আহত ব্যক্তিদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

চট্টগ্রাম নগরের আগ্রাবাদে একটি রেস্তোরাঁয় কনে তাম্মিন ফায়েছা ফাহিমের বিয়ের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে অংশ নিতে কক্সবাজার থেকে এসেছিলেন পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনেরা। বিয়ের অনুষ্ঠানজুড়ে ছিল উৎসব ও আনন্দ। অনুষ্ঠান শেষে মধ্যরাতে তাঁরা চারটি গাড়িতে করে বাড়ির পথে রওনা দেন।

নিহত মোরশেদ-মিমতার মামা আজিজুল হক জানান, বিয়ের অনুষ্ঠান শেষে তাঁরা চারটি গাড়িতে করে রওনা দিয়েছিলেন। তেলের জন্য একটি জায়গায় দাঁড়ানো অবস্থায় তাঁদের বহনকারী মাইক্রোবাসটিকে কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। তিনি বলেন, ‘গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। কাচ ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। গাড়ির ভেতরে উঁকি দিয়ে দেখি, রক্ত আর রক্ত।’ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে নিহত চারজনের মরদেহ বেলা দেড়টায় চারটি অ্যাম্বুলেন্সে করে কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। যে গাড়িতে আনন্দের রেশ নিয়ে বাড়ি ফেরার কথা ছিল, সেই গাড়িই পরিণত হয় মৃত্যুর বাহনে। একসময়ের আনন্দঘন মুহূর্তগুলো এখন স্বজনদের জন্য গভীর শোকের কারণ হয়ে দাঁড়িয়েছে।