প্রযুক্তি

বঙ্গোপসাগরে স্যাটেলাইট নজরদারি: সরকারি কোম্পানির ৬০০ কোটি টাকার প্রকল্প

প্রতিবেদক
ফেসবুকে বড় পরিবর্তন: বন্ধ হচ্ছে জনপ্রিয় ‘রিচ’ ফিচার ফেসবুকে বড় পরিবর্তন: বন্ধ হচ্ছে জনপ্রিয় ‘রিচ’ ফিচার দুর্নীতি রোধে রাজনৈতিক নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী দুর্নীতি রোধে রাজনৈতিক নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আপসহীন থাকার আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আপসহীন থাকার আহ্বান রাষ্ট্রপতির রাশিয়ায় যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশি: অনেকের মৃত্যু, দিশেহারা পরিবার রাশিয়ায় যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশি: অনেকের মৃত্যু, দিশেহারা পরিবার ভোলায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপি নেতাকর্মীরা ভোলায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপি নেতাকর্মীরা সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান, কঠোর হুঁশিয়ারি নিরাপত্তা কর্মকর্তার সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান, কঠোর হুঁশিয়ারি নিরাপত্তা কর্মকর্তার ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসি ও সমমানের ফল প্রকাশের সম্ভাবনা ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসি ও সমমানের ফল প্রকাশের সম্ভাবনা মাদককাণ্ডে ওএসডি অতিরিক্ত ডিআইজি জহির, পেতেন আয়ের ৭০ শতাংশ মাদককাণ্ডে ওএসডি অতিরিক্ত ডিআইজি জহির, পেতেন আয়ের ৭০ শতাংশ মাগুরায় বাস টার্মিনালে গুলি করে যুবদল নেতাকে হত্যা মাগুরায় বাস টার্মিনালে গুলি করে যুবদল নেতাকে হত্যা সরকারি দপ্তরে প্রায় এক লাখ নিয়োগ আটকে, অর্থ বিভাগের নীতিমালায় জটিলতা সরকারি দপ্তরে প্রায় এক লাখ নিয়োগ আটকে, অর্থ বিভাগের নীতিমালায় জটিলতা
সব খবর

বঙ্গোপসাগরে মাছ ধরার নৌযানের অবস্থান শনাক্তকরণ, সমুদ্রে চলাচল পর্যবেক্ষণ এবং অবৈধ কর্মকাণ্ডের তথ্য সংগ্রহের জন্য সরকার একটি স্যাটেলাইটভিত্তিক নজরদারি ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এই লক্ষ্যে স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থার (এআইএস) উন্নত সংস্করণ ব্যবহারের পরিকল্পনা করছে। সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, কম উচ্চতার চারটি স্যাটেলাইটের মাধ্যমে এই নজরদারি চালানো হবে এবং প্রকল্পের আনুমানিক ব্যয় হতে পারে ৬০০ কোটি টাকা।

বর্তমানে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই চলছে। বিএসসিএলের নথিপত্রে চারটি স্যাটেলাইট, দুটি গ্রাউন্ড স্টেশন এবং তথ্য প্রক্রিয়াকরণের জন্য স্থানীয় সার্ভার অবকাঠামোর প্রস্তাব রয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে পুরো বঙ্গোপসাগরীয় এলাকায় সর্বোচ্চ ৩০ মিনিটের ‘রিভিজিট টাইম’ বা পর্যবেক্ষণের মধ্যবর্তী সময় নির্ধারণের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। দেশের অভ্যন্তরে তথ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের জন্য স্থানীয় সার্ভার ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে, যার উদ্দেশ্য জাতীয় পর্যায়ে সামুদ্রিক তথ্যের নিয়ন্ত্রণ বজায় রাখা এবং বিদেশি তৃতীয় পক্ষের ওপর নির্ভরতা কমানো।

বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ ইমাদুর রহমান জানিয়েছেন, অক্টোবরের মধ্যে সম্ভাব্যতা যাচাই শেষ করার লক্ষ্য রয়েছে। এরপর প্রকল্পের প্রযুক্তিগত বৈশিষ্ট্য চূড়ান্ত করে নির্মাতা প্রতিষ্ঠান নিয়োগে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে। চলতি বছরের মধ্যে সিদ্ধান্ত নেওয়া গেলে ২০২৮ সালের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশেষজ্ঞদের মতে, অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বা এআইএস মূলত নৌযানের পরিচয়, অবস্থান, গতি ও চলাচলের দিকসংক্রান্ত তথ্য আদান-প্রদানের একটি ব্যবস্থা। প্রচলিত ব্যবস্থায় উপকূলীয় রেডিও অবকাঠামোর মাধ্যমে এই তথ্য গ্রহণ করা হয়। তবে স্যাটেলাইটভিত্তিক এআইএস ব্যবস্থায় উপগ্রহের মাধ্যমে সমুদ্রে থাকা নৌযানের সংকেত গ্রহণ করে দূরবর্তী অবস্থান থেকেও তার চলাচল সম্পর্কে তথ্য পাওয়া সম্ভব। তবে এক্ষেত্রে কেবল যেসব নৌযানে উপযুক্ত যন্ত্র স্থাপন করা থাকবে, সেগুলোর তথ্যই পাওয়া যাবে।

২০১২ সালে মিয়ানমার এবং ২০১৪ সালে ভারতের সঙ্গে সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তির পর বঙ্গোপসাগরে ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার এলাকার অধিকার লাভ করে বাংলাদেশ। সরকারের কর্মকর্তারা বলছেন, এই বিশাল সমুদ্র এলাকায় মৎস্য আহরণ, নৌযান চলাচল ও সামুদ্রিক সম্পদের ব্যবহার তদারকির জন্য কার্যকর নজরদারি প্রয়োজন।

আন্তর্জাতিক মৎস্য গবেষণাপ্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ অ্যাকটিভিটি বাংলাদেশের তথ্য অনুযায়ী, উপকূলীয় এলাকার ৫০ লাখের বেশি মানুষের আয়ের প্রধান উৎস সামুদ্রিক মৎস্য সম্পদ। এছাড়া, বঙ্গোপসাগরে প্রায়ই ট্রলার ডুবে জেলেদের মৃত্যু এবং ঢেউয়ের তোড়ে ভেসে ভিনদেশের জলসীমায় চলে যাওয়ার ঘটনা ঘটে। মাছ ধরার ট্রলারগুলোয় দিকনির্ণয়ের যন্ত্রপাতি না থাকায় জেলেরা গভীর সাগরে আকাশের তারা দেখে দিক নির্ণয় করেন, যা অনেক সময় ঝড়ের কবলে পড়লে তাঁদের দিকহারা করে দেয়। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান লয়েডস রেজিস্টার ফাউন্ডেশনের ‘ফিশসেফ’ ২০২৫ প্রকল্পের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর ১ হাজার ৩৫০ জনেরও বেশি জেলে শুধু নিরাপত্তা সরঞ্জামের অভাবে সাগরে মারা যান।

মৎস্য অধিদপ্তরের সামুদ্রিক মৎস্য দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. নজরুল ইসলাম বলেন, সমুদ্রে মাছ ধরার নৌযান পর্যবেক্ষণে স্যাটেলাইটভিত্তিক নজরদারি ব্যবস্থা অত্যন্ত প্রয়োজন। এর মাধ্যমে নৌযানের অবস্থান শনাক্ত করা এবং মাছ ধরার নির্ধারিত নিয়ম মানা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা সহজ হবে। তিনি আরও বলেন, বর্তমানে নির্দিষ্ট গভীরতার বাইরে মাছ ধরার নিয়ম থাকলেও কিছু নৌযান তা মানে না। নৌযানের অবস্থানসংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট দপ্তর ও চেকপোস্টের সঙ্গে সমন্বয় করে ব্যবহার করা গেলে আইন বাস্তবায়ন ও নজরদারিতে সুবিধা হবে।

বিএসসিএল বলছে, নৌযানের অবস্থান ও চলাচলের তথ্য ব্যবহার করে যাত্রাপথ পরিকল্পনা করা গেলে জেলেদের অপ্রয়োজনীয় চলাচল কমবে এবং জ্বালানি সাশ্রয় হবে। তাদের হিসেবে, পরিকল্পিতভাবে যাত্রা করলে একটি নৌকা একবারের যাত্রায় ১৫০ লিটার পর্যন্ত ডিজেল সাশ্রয় করতে পারবে। এই হিসাবে বছরে মোট জ্বালানি সাশ্রয় হবে ৪ কোটি ৫০ লাখ লিটার, যার আর্থিক মূল্য ৪৫৯ কোটি টাকা। দেশে প্রায় ৩০ হাজার ক্ষুদ্র বা আর্টিসানাল মাছ ধরার নৌকা নিবন্ধিত রয়েছে এবং অন্তত আরও ৭০ হাজার অনিবন্ধিত নৌকা আছে বলে মৎস্য অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে। স্যাটেলাইট নজরদারির মাধ্যমে সহজেই অবৈধ নৌযান শনাক্ত করা যাবে বলে বিএসসিএল দাবি করেছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, যেসব নৌযানে এআইএস যন্ত্র নেই, বা যেসব নৌযান ইচ্ছাকৃতভাবে এই যন্ত্রের সংকেত বন্ধ রাখে, সেগুলো প্রচলিত এআইএস ব্যবস্থায় শনাক্ত করা কঠিন। ফলে প্রস্তাবিত ব্যবস্থায় কত ধরনের নৌযান শনাক্ত করা যাবে এবং নজরদারির জন্য অন্য কোনো প্রযুক্তির প্রয়োজন হবে কি না, সেই প্রশ্নও থেকে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওকলাহোমার স্কুল অব কম্পিউটার সায়েন্সের অধ্যাপক মোহাম্মদ আতিকুজ্জামান বলেন, এআইএসের পাশাপাশি সিনথেটিক অ্যাপারচার রাডারের (এসএআর) মতো প্রযুক্তি ব্যবহার করা প্রয়োজন, যার মাধ্যমে এআইএসের সংকেত না পাঠানো নৌযানও শনাক্ত করা সম্ভব। তিনি বিনিয়োগের আগে প্রকল্পটির কারিগরি ও অর্থনৈতিক সম্ভাব্যতা ভালোভাবে যাচাই করার এবং চারটি স্যাটেলাইট দিয়ে প্রয়োজনীয় এলাকায় নজরদারি সম্ভব কি না, তা খতিয়ে দেখার ওপর গুরুত্ব দেন। এছাড়া, প্রকল্পের ব্যয় ও সুফল কতটা এবং আন্তর্জাতিক স্যাটেলাইট পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে একই ধরনের সেবা নেওয়া তুলনামূলকভাবে সাশ্রয়ী হবে কি না, সেসব বিষয়ও বিশ্লেষণ করা দরকার বলে তিনি মন্তব্য করেন।

প্রকল্পের আনুমানিক ব্যয় হতে পারে ৬০০ কোটি টাকার মতো।.বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হয়েছিল ২০১৮ সালে।