বাংলাদেশ

নিউইয়র্কে প্রথমবারের মতো বৈঠকে প্রধানমন্ত্রী ও শাহবাজ শরিফ

প্রতিবেদক
মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ: নিহত ৩, আহত ১৫ মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ: নিহত ৩, আহত ১৫ শহীদ মিনারে শেষ শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন আখতার হুসেন শহীদ মিনারে শেষ শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন আখতার হুসেন বিজ্ঞান ও প্রযুক্তিতেই আগামী বিশ্বের ভবিষ্যৎ নির্ভর করছে: তারেক রহমান বিজ্ঞান ও প্রযুক্তিতেই আগামী বিশ্বের ভবিষ্যৎ নির্ভর করছে: তারেক রহমান ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, মোট মৃত্যু ২১১ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, মোট মৃত্যু ২১১ পাক-আফগান সীমান্তে ফের সংঘর্ষ, উত্তেজনা তুঙ্গে পাক-আফগান সীমান্তে ফের সংঘর্ষ, উত্তেজনা তুঙ্গে মক্কা প্রতিরক্ষা জোটের জরুরি বৈঠকে বসছেন তিন দেশের সেনাপ্রধান মক্কা প্রতিরক্ষা জোটের জরুরি বৈঠকে বসছেন তিন দেশের সেনাপ্রধান শিশুর আঙুল কাটার অভিযোগে পুলিশ সদস্য ও স্ত্রী গ্রেপ্তার শিশুর আঙুল কাটার অভিযোগে পুলিশ সদস্য ও স্ত্রী গ্রেপ্তার আমরা বাংলাদেশি, এটাই আমাদের মূল পরিচয়: সমাজকল্যাণ মন্ত্রী আমরা বাংলাদেশি, এটাই আমাদের মূল পরিচয়: সমাজকল্যাণ মন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের প্রথম বৈঠক: সম্পর্ক গভীর করার বার্তা পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের প্রথম বৈঠক: সম্পর্ক গভীর করার বার্তা মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ
সব খবর

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে প্রথমবারের মতো বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। স্থানীয় সময় বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান অবস্থা পর্যালোচনা করা হয়। বৈঠকের বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই নেতা বাংলাদেশ ও পাকিস্তান সম্পর্কের ইতিবাচক গতিতে সন্তোষ প্রকাশ করেছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। একই সঙ্গে জাতিসংঘের লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের প্রতিটি প্রচেষ্টার প্রতি পাকিস্তানের পূর্ণ সমর্থনের বিষয়টি নিশ্চিত করেন তিনি। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতির পাশাপাশি দুই দেশের জনগণের কল্যাণে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

বৈঠকে শাহবাজ শরিফ বাংলাদেশের সঙ্গে পারস্পরিক লাভজনক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার বিষয়ে দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেন। এর জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীও দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে তার সরকারের আগ্রহের কথা তুলে ধরেন। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, পর্যটন এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর বিষয়ে দুই পক্ষই একমত পোষণ করেন।

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) তথ্য অনুযায়ী, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের পাশাপাশি বহুপক্ষীয় ফোরামে, বিশেষ করে জাতিসংঘের মঞ্চে দুই দেশের অব্যাহত সমন্বয়ের গুরুত্বের ওপর জোর দিয়েছেন দুই নেতা। পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ককে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও তারা অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে স্থানীয় সময়ে বৈঠক অনুষ্ঠিত হয়।