বিশ্ব

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের প্রথম বৈঠক: সম্পর্ক গভীর করার বার্তা

প্রতিবেদক
মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ: নিহত ৩, আহত ১৫ মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ: নিহত ৩, আহত ১৫ শহীদ মিনারে শেষ শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন আখতার হুসেন শহীদ মিনারে শেষ শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন আখতার হুসেন বিজ্ঞান ও প্রযুক্তিতেই আগামী বিশ্বের ভবিষ্যৎ নির্ভর করছে: তারেক রহমান বিজ্ঞান ও প্রযুক্তিতেই আগামী বিশ্বের ভবিষ্যৎ নির্ভর করছে: তারেক রহমান ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, মোট মৃত্যু ২১১ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, মোট মৃত্যু ২১১ পাক-আফগান সীমান্তে ফের সংঘর্ষ, উত্তেজনা তুঙ্গে পাক-আফগান সীমান্তে ফের সংঘর্ষ, উত্তেজনা তুঙ্গে মক্কা প্রতিরক্ষা জোটের জরুরি বৈঠকে বসছেন তিন দেশের সেনাপ্রধান মক্কা প্রতিরক্ষা জোটের জরুরি বৈঠকে বসছেন তিন দেশের সেনাপ্রধান শিশুর আঙুল কাটার অভিযোগে পুলিশ সদস্য ও স্ত্রী গ্রেপ্তার শিশুর আঙুল কাটার অভিযোগে পুলিশ সদস্য ও স্ত্রী গ্রেপ্তার আমরা বাংলাদেশি, এটাই আমাদের মূল পরিচয়: সমাজকল্যাণ মন্ত্রী আমরা বাংলাদেশি, এটাই আমাদের মূল পরিচয়: সমাজকল্যাণ মন্ত্রী মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ বিরোধীদল মানুষের বাড়ি বাড়ি গিয়ে বেহেশতের টিকিট বিক্রি করছে: এ্যানি বিরোধীদল মানুষের বাড়ি বাড়ি গিয়ে বেহেশতের টিকিট বিক্রি করছে: এ্যানি
সব খবর

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

খবর আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে ‘পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং দুই দেশের জনগণের কল্যাণে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো’ নিয়ে মতবিনিময় করেন বাংলাদেশ ও পাকিস্তানের দুই নেতা। একইসঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার গুরুত্বের ওপর জোর দেন তারা।

বৈঠক শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন তারেক রহমান ও শেহবাজ শরিফ। একই সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন দুই নেতা।

বিবৃতিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক আরও গভীর করার বিষয়ে পাকিস্তানের ‘দৃঢ় অঙ্গীকার’ পুনর্ব্যক্ত করেন শেহবাজ শরিফ। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, শেহবাজ শরিফ দুই দেশের সম্পর্কের ইতিবাচক গতিতে সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও জোরদারে তার সরকারের আগ্রহের কথা জানান। এ সময় বাংলাদেশের সরকারপ্রধান তারেক রহমানও একই ধরনের মনোভাব প্রকাশ করেন।

এছাড়া, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়েও দুই নেতা মতবিনিময় করেন। বিশেষ করে জাতিসংঘসহ বহুপক্ষীয় বিভিন্ন ফোরামে দুই দেশের মধ্যে সমন্বয় অব্যাহত রাখার গুরুত্বের ওপর জোর দেন তারা।

পাকিস্তানের প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানান। একইসঙ্গে বৈশ্বিক এই সংস্থাটির লক্ষ্য এগিয়ে নিতে বাংলাদেশের উদ্যোগের প্রতি পাকিস্তানের সমর্থনের কথাও জানান তিনি।