অপরাধ

শিশুর আঙুল কাটার অভিযোগে পুলিশ সদস্য ও স্ত্রী গ্রেপ্তার

প্রতিবেদক
মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ: নিহত ৩, আহত ১৫ মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ: নিহত ৩, আহত ১৫ শহীদ মিনারে শেষ শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন আখতার হুসেন শহীদ মিনারে শেষ শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন আখতার হুসেন বিজ্ঞান ও প্রযুক্তিতেই আগামী বিশ্বের ভবিষ্যৎ নির্ভর করছে: তারেক রহমান বিজ্ঞান ও প্রযুক্তিতেই আগামী বিশ্বের ভবিষ্যৎ নির্ভর করছে: তারেক রহমান ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, মোট মৃত্যু ২১১ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, মোট মৃত্যু ২১১ পাক-আফগান সীমান্তে ফের সংঘর্ষ, উত্তেজনা তুঙ্গে পাক-আফগান সীমান্তে ফের সংঘর্ষ, উত্তেজনা তুঙ্গে মক্কা প্রতিরক্ষা জোটের জরুরি বৈঠকে বসছেন তিন দেশের সেনাপ্রধান মক্কা প্রতিরক্ষা জোটের জরুরি বৈঠকে বসছেন তিন দেশের সেনাপ্রধান আমরা বাংলাদেশি, এটাই আমাদের মূল পরিচয়: সমাজকল্যাণ মন্ত্রী আমরা বাংলাদেশি, এটাই আমাদের মূল পরিচয়: সমাজকল্যাণ মন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের প্রথম বৈঠক: সম্পর্ক গভীর করার বার্তা পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের প্রথম বৈঠক: সম্পর্ক গভীর করার বার্তা মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ বিরোধীদল মানুষের বাড়ি বাড়ি গিয়ে বেহেশতের টিকিট বিক্রি করছে: এ্যানি বিরোধীদল মানুষের বাড়ি বাড়ি গিয়ে বেহেশতের টিকিট বিক্রি করছে: এ্যানি
সব খবর

নাটোরে দুই শিশুর মধ্যে বিরোধের জেরে বায়েজিদ (৮) নামের এক শিশুর ডান হাতের আঙুল কেটে দেওয়ার অভিযোগে পুলিশ কনস্টেবল শাকিল ও তার স্ত্রী নাছরিনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে অভিযোগ পাওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার সকাল ১০টার দিকে তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তার হওয়া কনস্টেবল শাকিল নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত। তিনি নাটোর শহরের বড়হরিশপুর পশ্চিম চেয়ারম্যানপাড়া এলাকায় আহত শিশুটির পরিবারের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে খেলাধুলাকে কেন্দ্র করে বায়েজিদ ও শাকিলের মেয়ের মধ্যে ঝগড়া হয়। এর জেরে বায়েজিদকে শাকিল নিজের কক্ষে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে। সেখানে ধারালো অস্ত্র দিয়ে শিশুটির ডান হাতের একটি আঙুল কেটে দেওয়ার অভিযোগ ওঠে।

পরে গুরুতর আহত অবস্থায় বায়েজিদকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। অভিযোগ পাওয়ার পরপরই কনস্টেবল শাকিল ও তার স্ত্রী নাছরিনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে।