বিশ্ব

সৌদি আরবকে সহায়তায় জরুরি বৈঠকে তুরস্ক ও পাকিস্তান

প্রতিবেদক
মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ: নিহত ৩, আহত ১৫ মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ: নিহত ৩, আহত ১৫ শহীদ মিনারে শেষ শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন আখতার হুসেন শহীদ মিনারে শেষ শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন আখতার হুসেন বিজ্ঞান ও প্রযুক্তিতেই আগামী বিশ্বের ভবিষ্যৎ নির্ভর করছে: তারেক রহমান বিজ্ঞান ও প্রযুক্তিতেই আগামী বিশ্বের ভবিষ্যৎ নির্ভর করছে: তারেক রহমান ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, মোট মৃত্যু ২১১ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, মোট মৃত্যু ২১১ পাক-আফগান সীমান্তে ফের সংঘর্ষ, উত্তেজনা তুঙ্গে পাক-আফগান সীমান্তে ফের সংঘর্ষ, উত্তেজনা তুঙ্গে মক্কা প্রতিরক্ষা জোটের জরুরি বৈঠকে বসছেন তিন দেশের সেনাপ্রধান মক্কা প্রতিরক্ষা জোটের জরুরি বৈঠকে বসছেন তিন দেশের সেনাপ্রধান শিশুর আঙুল কাটার অভিযোগে পুলিশ সদস্য ও স্ত্রী গ্রেপ্তার শিশুর আঙুল কাটার অভিযোগে পুলিশ সদস্য ও স্ত্রী গ্রেপ্তার আমরা বাংলাদেশি, এটাই আমাদের মূল পরিচয়: সমাজকল্যাণ মন্ত্রী আমরা বাংলাদেশি, এটাই আমাদের মূল পরিচয়: সমাজকল্যাণ মন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের প্রথম বৈঠক: সম্পর্ক গভীর করার বার্তা পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের প্রথম বৈঠক: সম্পর্ক গভীর করার বার্তা মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ
সব খবর

ইয়েমেনের হুথিদের ভয়াবহ হামলার মুখে সৌদি আরবকে সহায়তার উপায় নিয়ে জরুরি উচ্চপর্যায়ের বৈঠক করতে যাচ্ছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। এই তিন দেশের বিদ্যমান যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় দেশগুলোর সামরিক বাহিনীর প্রধানরা বৈঠকে অংশ নেবেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে সৌদি, পাকিস্তান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা মক্কায় এক বৈঠকে বসেন, যেখানে বেসামরিক স্থাপনায় হামলার তীব্র নিন্দা জানানো হয় এবং সৌদি আরবের আত্মরক্ষার অধিকার পুনর্ব্যক্ত করা হয়। প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী, কোনো সদস্য দেশের ওপর হামলাকে সব সদস্য দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হয়।

বৃহস্পতিবার হুথিরা সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা হুথিদের ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। এর আগে মক্কা, জেদ্দা এবং প্রধান লোহিত সাগরীয় তেলবন্দর ইয়ানবুসহ বিভিন্ন এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়েছিল। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এক বিবৃতিতে সেনাদের হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে প্রয়োজনে জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকতে এবং হুথিদের ক্ষমতা থেকে উৎখাত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান হুথিদের কর্মকাণ্ড থেকে তেহরানকে দূরে রাখার দাবি জানানোর পরপরই এই বৈঠকের ঘোষণা এল। ফক্স নিউজের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, হুথিরা তাদের কর্মকাণ্ডের জন্য নিজেরাই দায়ী। তবে ইয়েমেন সরকারের দাবি, লোহিত সাগরীয় উপকূল বরাবর হুথিদের অগ্রযাত্রায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সরাসরি নির্দেশনা রয়েছে। এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে একটি প্রস্তাব দিয়েছেন তারা। যেখানে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, ইরানের বন্দর অবরোধ তুলে নেওয়া, জব্দ করা অর্থ ছাড় এবং তেল নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্ত দেওয়া হয়েছে।

বর্তমানে লোহিত সাগরের প্রবেশমুখে জাহাজ চলাচলে বিঘ্ন এবং হরমুজ প্রণালিতে ট্যাংকার চলাচল সীমিত হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। বৃহস্পতিবার হরমুজ প্রণালি দিয়ে মাত্র নয়টি জাহাজ চলাচল করেছে, যা গত ১০ দিনের গড়ের প্রায় অর্ধেক। যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল রপ্তানি এই রুট দিয়ে হতো। তবে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে বাজারে কিছুটা আশাবাদ তৈরি হওয়ায় শুক্রবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে।