রাজনীতি

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

প্রতিবেদক
সৌদিতে ওমরাহ যাত্রায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত সৌদিতে ওমরাহ যাত্রায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত পদত্যাগ করছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন, নতুন প্রেসিডেন্টের খোঁজে বিএনপি পদত্যাগ করছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন, নতুন প্রেসিডেন্টের খোঁজে বিএনপি রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ আজ বা কাল, স্পিকার দেশে ফিরছেন আগেই রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ আজ বা কাল, স্পিকার দেশে ফিরছেন আগেই নিউইয়র্কে একক কনসার্টে গান গাইবেন অভিনেতা অপূর্ব নিউইয়র্কে একক কনসার্টে গান গাইবেন অভিনেতা অপূর্ব জাতীয় থ্রোবল চ্যাম্পিয়নশিপে জেল ও আনসারের শিরোপা জয় জাতীয় থ্রোবল চ্যাম্পিয়নশিপে জেল ও আনসারের শিরোপা জয় এক মিনিটে বিশ্বের সব দেশের নাম বলে তাক লাগালেন ইসমাইল এক মিনিটে বিশ্বের সব দেশের নাম বলে তাক লাগালেন ইসমাইল থার্ড টার্মিনালে ৩২০০ কোটি টাকার অনিয়ম, চারা গাছ কিনতেও লাখ টাকা থার্ড টার্মিনালে ৩২০০ কোটি টাকার অনিয়ম, চারা গাছ কিনতেও লাখ টাকা মধ্যপ্রাচ্য সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ বাংলাদেশ: আইইএ মধ্যপ্রাচ্য সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ বাংলাদেশ: আইইএ নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শেখ হাসিনার জন্য ফাঁসির রশি নিয়ে প্রস্তুত যুব সমাজ: জামায়াত আমির শেখ হাসিনার জন্য ফাঁসির রশি নিয়ে প্রস্তুত যুব সমাজ: জামায়াত আমির
সব খবর

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ভাষাসৈনিক এবং বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১২ জুলাই) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের রাজনীতির এক প্রজ্ঞাবান, অভিজ্ঞ, সৎ ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। সুদীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা ও দক্ষতার সঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর পাশাপাশি তিনি শিক্ষামন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রীর মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সুসংহত করা, সংসদীয় সংস্কৃতির বিকাশ এবং জনকল্যাণমূলক রাষ্ট্র পরিচালনায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের অবদান জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি আজীবন বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আদর্শে অবিচল ছিলেন। দলের দীর্ঘ সংগ্রাম ও প্রতিকূলতার কোনো পর্যায়েই তিনি আদর্শচ্যুত হননি। রাজনৈতিক দমন-পীড়ন ও নানা প্রতিকূলতার মধ্যেও তিনি নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে দলীয় জাতীয়তাবাদী আদর্শকে সমুন্নত রেখেছেন।

বিগত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন ও সংগ্রামে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বীরত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে তার অবিস্মরণীয় অবদান বিএনপির ইতিহাসে যেমন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে, তেমনি দেশের গণতান্ত্রিক অভিযাত্রায়ও এটি একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, দক্ষ সংসদীয় ব্যক্তিত্ব, বিচক্ষণ রাষ্ট্রনায়ক এবং সত্যিকারের দেশপ্রেমিককে হারাল। তার আদর্শ, প্রজ্ঞা ও কর্মময় জীবন আগামী প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। পরিশেষে প্রধানমন্ত্রী মহান আল্লাহর কাছে মরহুমের জান্নাতুল ফেরদৌস নসিবের প্রার্থনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহীদের প্রতি সমবেদনা জানান।