ভারতের বিহারের বৈশালী রাঘোপুর এলাকায় গঙ্গা নদীতে নৌকাডুবির এক মর্মান্তিক ঘটনায় অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার রাতের এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু বলে জানা গেছে।
দুর্ঘটনার সময় নৌকাটিতে প্রায় ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন। ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ এবং জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। উদ্ধার অভিযানে প্রশাসনের পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে সহযোগিতা করেছেন। এখন পর্যন্ত বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এই ভয়াবহ দুর্ঘটনার পর বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরী শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের প্রতিটি পরিবারের জন্য চার লাখ রুপি করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন।

















