বাংলাদেশ

নৌযান চার্টার নীতিমালা ২০২৬ আধুনিকায়নের উদ্যোগ বিআইডব্লিউটিসি’র

প্রতিবেদক
রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয় রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয় হুথিদের হামলা ঠেকাতে সৌদি আরবকে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য হুথিদের হামলা ঠেকাতে সৌদি আরবকে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য মানুষকে সমস্যার সমাধানকারী হিসেবে দেখতে হবে: ড. খলিলুর রহমান মানুষকে সমস্যার সমাধানকারী হিসেবে দেখতে হবে: ড. খলিলুর রহমান স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে ডেঙ্গু রোগীর সংখ্যায় বড় গরমিল স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে ডেঙ্গু রোগীর সংখ্যায় বড় গরমিল স্নাতক পাসেই আইডিএলসি ফাইন্যান্সে চাকরির সুযোগ স্নাতক পাসেই আইডিএলসি ফাইন্যান্সে চাকরির সুযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত, নিহত ২, ব্যাহত জনজীবন জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত, নিহত ২, ব্যাহত জনজীবন সাদ্দাম হোসেনের ইরান আগ্রাসন: আট বছরের রক্তক্ষয়ী যুদ্ধের ইতিবৃত্ত সাদ্দাম হোসেনের ইরান আগ্রাসন: আট বছরের রক্তক্ষয়ী যুদ্ধের ইতিবৃত্ত
সব খবর

পরিবর্তিত বাজার পরিস্থিতি ও আধুনিক নৌপরিবহন ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নৌযান চার্টার প্রদানের বিদ্যমান নীতিমালা যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই নীতিমালার নাম দেওয়া হয়েছে ‘বিআইডব্লিউটিসি নৌযান চার্টার নীতিমালা ২০২৬’। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এই খসড়া নীতিমালা নিয়ে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ডেনি খসড়া নীতিমালার বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. জাকারিয়া, বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামানসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

কর্মকর্তারা সভায় মত প্রকাশ করেন যে, দেশের নৌপরিবহন খাতের চাহিদা ও বাজারের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে নৌযান চার্টার ব্যবস্থাপনাকেও কার্যকর ও আধুনিক করা প্রয়োজন। নতুন নীতিমালায় চার্টার প্রক্রিয়া সহজ করার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সাথে সংস্থার রাজস্ব বৃদ্ধি, গ্রাহকসেবার মান উন্নয়ন এবং সরকারি নৌযানের যথাযথ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্য রয়েছে। বিআইডব্লিউটিসির নৌযান রাষ্ট্রীয় সম্পদ হওয়ায় চার্টার প্রদানের ক্ষেত্রে বাণিজ্যিক বিষয়ের পাশাপাশি জাতীয় স্বার্থ, সংস্থার আর্থিক সক্ষমতা এবং নৌযানের যথাযথ রক্ষণাবেক্ষণের বিষয়গুলো নতুন নীতিমালায় সমন্বিতভাবে যুক্ত করা হচ্ছে।

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ডেনি বলেন, রাষ্ট্রীয় সম্পদ হিসেবে নৌযান চার্টারের ক্ষেত্রে জাতীয় স্বার্থ ও সংস্থার আর্থিক সক্ষমতাকে অগ্রাধিকার দিতে হবে। তিনি আরও বলেন, এমন একটি কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে যাতে রাষ্ট্রীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি সংস্থার আর্থিক স্বার্থ সুরক্ষিত থাকে। একই সাথে চার্টার গ্রহীতাদের জন্য সেবা সহজলভ্য করতে হবে। সভায় কর্মকর্তারা আরও জানান, নৌযানের অব্যবহৃত সক্ষমতা কাজে লাগানো গেলে তা সংস্থার আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই লক্ষ্যে চার্টার প্রদানের শর্ত, প্রক্রিয়া ও সংশ্লিষ্টদের দায়িত্ব আরও স্পষ্ট করা হচ্ছে। অংশগ্রহণকারীদের মতে, প্রক্রিয়াটি স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক হলে সরকারি সম্পদের ব্যবহার কার্যকর হবে এবং অংশীজনদের আস্থা বাড়বে। সভার শেষ পর্যায়ে খসড়া নীতিমালার বিভিন্ন ধারা ও উপধারা নিয়ে বিস্তারিত আলোচনার পর প্রাপ্ত মতামত ও পরামর্শের ভিত্তিতে দ্রুত তা চূড়ান্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।