দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ক্রেডিট ও এসএমই বিভাগের জন্য ‘ক্রেডিট ভেরিফায়ার’ পদে কর্মী খুঁজছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।
এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকা আবশ্যক। প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ২২ বছর। পদটিতে আবেদনের জন্য এক বছরের অভিজ্ঞতা চাওয়া হলেও ফ্রেশার বা নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। এছাড়া দেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা জরুরি।
নিয়োগপ্রাপ্তদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এটি একটি বেসরকারি পর্যায়ের ফুল-টাইম চাকরির সুযোগ, যেখানে নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
আগ্রহী যোগ্য প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা আগামী ৫ অক্টোবর, ২০২৬ ইং তারিখ পর্যন্ত নির্ধারিত রয়েছে।
















