চাকরি

ওমানে ১০ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগের চুক্তি সই

প্রতিবেদক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ মেসি-লেভানডোভস্কির প্রথম দ্বৈরথ শেষ হলো ড্রয়ে মেসি-লেভানডোভস্কির প্রথম দ্বৈরথ শেষ হলো ড্রয়ে চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের অহংকার মানুষের পতন ও ধ্বংসের অন্যতম প্রধান কারণ অহংকার মানুষের পতন ও ধ্বংসের অন্যতম প্রধান কারণ ডব্লিউএইচও থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল ডব্লিউএইচও থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল টাকা দিলেই মিলছে মন্ত্রীর ফোন তথ্য, রাষ্ট্রীয় ব্যক্তিদের তথ্যও অরক্ষিত টাকা দিলেই মিলছে মন্ত্রীর ফোন তথ্য, রাষ্ট্রীয় ব্যক্তিদের তথ্যও অরক্ষিত ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি ও সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ে মুখ খুললেন স্বাগতা ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি ও সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ে মুখ খুললেন স্বাগতা ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা ইরানের ২৭ এয়ারলাইনসে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল তেহরান ইরানের ২৭ এয়ারলাইনসে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল তেহরান গাজায় প্রথম দিন স্কুলে যাওয়ার পথে ইসরায়েলি হামলায় নিহত শিশু গাজায় প্রথম দিন স্কুলে যাওয়ার পথে ইসরায়েলি হামলায় নিহত শিশু
সব খবর

মধ্যপ্রাচ্যের দেশ ওমান বাংলাদেশ থেকে কৃষি ও মৎস্য খাতে মোট ১০ হাজার কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এই বিষয়ে উভয় দেশের মধ্যে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, চুক্তি অনুযায়ী পাঁচ হাজার কৃষিকর্মী এবং পাঁচ হাজার মৎস্যকর্মীসহ মোট ১০ হাজার কর্মীকে ওমানে নিয়োগ দেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়ার বিস্তারিত বিষয় চূড়ান্ত করতে আগামী মাসে ওমান সরকারের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে বলে আশা করা হচ্ছে। সফরকালে প্রতিনিধি দলটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নিয়োগের খুঁটিনাটি চূড়ান্ত করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যিদ মোহাম্মদ সালিম আলী আল সাইদের সঙ্গে বৈঠকের পর প্রতিমন্ত্রী এ ঘোষণা দেন।

শামা ওবায়েদ আরও বলেন, আগের সরকারের আমলে সৃষ্ট বিভিন্ন জটিলতার কারণে বাংলাদেশি নাগরিকদের জন্য ওমানের ভিসা বর্তমানে সীমিত রয়েছে। তবে ওমানের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের নিয়মিত প্রবেশাধিকার পুনরুদ্ধারে সরকার মাসকাটের সঙ্গে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কারিগরি শিক্ষা ও দক্ষ অভিবাসনের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। ওমানের অর্থনীতির বিভিন্ন খাতে দক্ষ কর্মী পাঠানোর জন্য ঢাকা দেশটির সরকারের কাছে বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে এবং ওমান এই বিষয়ে ইতিবাচক আগ্রহ দেখিয়েছে।

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও মালয়েশিয়াসহ অন্যান্য দেশে ভিসা সংক্রান্ত চ্যালেঞ্জের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, সরকার সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় ইউএইতে আইন অমান্য করে বিক্ষোভ করায় আটক ২০০ জনের বেশি বাংলাদেশিকে নিবিড় কূটনৈতিক প্রচেষ্টায় দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। নথিপত্র ও ভিসা বাতিলের মতো সমস্যাগুলো সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। এছাড়া মালয়েশিয়ার বিষয়ে তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক সফরের পর বাংলাদেশি কর্মীদের জন্য সুযোগ পুনরায় উন্মুক্ত হবে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও মালয়েশীয় কর্তৃপক্ষের আলোচনার মাধ্যমে সঠিক সময় নির্ধারণ করা হবে।