প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২: ১৪। মার্কিন নৌবাহিনীর বহরে যুক্ত হতে যাচ্ছে ষষ্ঠ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান। আর এই বিমান তৈরির জন্য মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন বোয়িং কোম্পানিকে নির্বাচিত করেছে। মঙ্গলবার মার্কিন কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। ২০ বিলিয়ন ডলারের এই বিশাল চুক্তির মাধ্যমে মার্কিন নৌবাহিনীর জন্য নতুন এই সক্ষমতা তৈরি করা হবে।
পেন্টাগনের পক্ষ থেকে দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, এই চুক্তির আওতায় এফ/এ–এক্স এক্স বা ‘স্ট্রাইক ফাইটার’ মডেলের বিমানগুলো তৈরি করা হবে। এগুলো মূলত ‘নেক্সট জেনারেশন এয়ার ডমিন্যান্স প্রোগ্রামের’ একটি অংশ। ২০৩০-এর দশকের শুরু থেকে মার্কিন নৌবাহিনীতে ব্যবহৃত পুরোনো ‘সুপার হর্নেট’ যুদ্ধবিমানগুলোর পরিবর্তে এই নতুন যুদ্ধবিমানগুলো যুক্ত করা হবে।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রশাসন পেন্টাগনের ষষ্ঠ প্রজন্মের অস্ত্র ব্যবস্থা তৈরির জন্য বোয়িংকে নিয়ে এ নিয়ে দ্বিতীয়বারের মতো কাজ করছে। এর আগে ২০২৫ সালের মার্চ মাসে ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, মার্কিন বিমানবাহিনীর নতুন স্টেলথ যুদ্ধবিমান তৈরির জন্যও বোয়িংকে দায়িত্ব দেওয়া হয়েছে।

















