শিক্ষা

গঠনতন্ত্র নিয়ে বিতর্কে থমকে আছে বেরোবি ব্রাকসু নির্বাচন

প্রতিবেদক
যৌতুকের মামলায় পিডিবির সাবেক প্রকৌশলীর স্ত্রী ও ছেলের জামিন যৌতুকের মামলায় পিডিবির সাবেক প্রকৌশলীর স্ত্রী ও ছেলের জামিন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী যাচাইয়ে দুদক কর্মকর্তা নিয়োগ সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী যাচাইয়ে দুদক কর্মকর্তা নিয়োগ উত্তরপ্রদেশে ১৫০ বছরের পুরোনো মসজিদ গুঁড়িয়ে দিল স্থানীয় প্রশাসন উত্তরপ্রদেশে ১৫০ বছরের পুরোনো মসজিদ গুঁড়িয়ে দিল স্থানীয় প্রশাসন গ্যাসের আমদানি নির্ভরতা কমিয়ে স্থায়ী সমাধানে কাজ করছে সরকার গ্যাসের আমদানি নির্ভরতা কমিয়ে স্থায়ী সমাধানে কাজ করছে সরকার জনপ্রতি ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা জনপ্রতি ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা বাসযাত্রীর টাকা লুটের পর শ্বাসরোধে হত্যা, চালকসহ গ্রেপ্তার ৩ বাসযাত্রীর টাকা লুটের পর শ্বাসরোধে হত্যা, চালকসহ গ্রেপ্তার ৩ ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে নতুন রেস্ট হাউজ উদ্বোধন ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে নতুন রেস্ট হাউজ উদ্বোধন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হত্যা: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হত্যা: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি রিয়াজুল হত্যায় শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল রিয়াজুল হত্যায় শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল অপরাধের নতুন জনপদ সীতাকুণ্ড, রাউজানকে ছাড়িয়ে খুনের সংখ্যা ৪৫ অপরাধের নতুন জনপদ সীতাকুণ্ড, রাউজানকে ছাড়িয়ে খুনের সংখ্যা ৪৫
সব খবর

বারবার তফসিল পরিবর্তন ও স্থগিত হওয়ার ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে গভীর অনিশ্চয়তা ও হতাশা তৈরি হয়েছে। নির্বাচন প্রক্রিয়ার জটিলতা আরও বাড়িয়ে দিয়েছে প্রধান নির্বাচন কমিশনারদের বারবার পদত্যাগের ঘটনা। এর ওপর নতুন করে গঠনতন্ত্র সংশোধনের দাবি নির্বাচনকে আরও বিতর্কিত করে তুলেছে।

দীর্ঘ আন্দোলনের পর ২০২৪ সালের ২৮ অক্টোবর রাষ্ট্রপতির অনুমোদনে বিশ্ববিদ্যালয়ের আইনে শিক্ষার্থী সংসদ যুক্ত হয়। এরপর ৪ নভেম্বর ১১৬তম জরুরি সিন্ডিকেট সভায় মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ফেরদৌস রহমানকে প্রধান নির্বাচন কমিশনার করে প্রথম কমিশন গঠিত হয়। তবে দায়িত্ব গ্রহণের একদিন পরই তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। পরবর্তীতে ১১ নভেম্বর ১১৭তম সিন্ডিকেট সভায় পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. শাহজামানকে প্রধান নির্বাচন কমিশনার করে ছয় সদস্যের নতুন কমিশন গঠন করা হয়।

কমিশন পুনর্গঠনের পর ১৮ নভেম্বর ২৯ ডিসেম্বর ভোটের তারিখ নির্ধারণ করে প্রথম তফসিল ঘোষণা করা হয়। কিন্তু একদিন পরই তারিখ পরিবর্তন করে ২৪ ডিসেম্বর ভোটের নতুন তারিখ ঘোষণা করা হয়। এর মাঝে ২৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ড. মো. শাহজামান পদত্যাগপত্র জমা দিলেও প্রশাসনের অনুরোধে তিনি পুনরায় দায়িত্ব পালন শুরু করেন। ১ ডিসেম্বর ভোটার তালিকায় অসংগতির অভিযোগে নির্বাচন কমিশন সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে। শিক্ষার্থীদের দাবির মুখে ৩ ডিসেম্বর স্থগিতাদেশ প্রত্যাহার করে তৃতীয় তফসিল ঘোষণা করা হয়। তবে ৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নির্বাচন কমিশন বিনা নোটিশে লাপাত্তা হয়ে যায়।

পরদিন ১০ ডিসেম্বর রাতে ২০২৬ সালের ২১ জানুয়ারি ভোটের নতুন তারিখ ঘোষণা করা হয় এবং ১১ ডিসেম্বর ড. মো. শাহজামান চূড়ান্তভাবে পদত্যাগ করেন। চতুর্থ তফসিল অনুযায়ী ১৩ ডিসেম্বর ভোটার তালিকা প্রকাশের কথা থাকলেও কমিশনার না থাকায় কার্যক্রম স্থগিত করা হয়। ২৪ ডিসেম্বর শিক্ষার্থীরা উপাচার্যের সঙ্গে দেখা করে ক্ষোভ প্রকাশ করলে তিনি নতুন কমিশনার নিয়োগের আশ্বাস দেন, তবে দায়িত্ব নিতে আগ্রহী কোনো অধ্যাপক না পাওয়ায় সংকট দীর্ঘায়িত হয়।

অবশেষে ১১ জানুয়ারি সহযোগী অধ্যাপক মাসুদ রানাকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তিনি ২৫ ফেব্রুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করে পঞ্চম তফসিল ঘোষণা করেন। কিন্তু ১৩ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের রাতে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনার কথা উল্লেখ করে পুনরায় নির্বাচন কার্যক্রম স্থগিত করা হয়। জাতীয় নির্বাচনের পর শিক্ষার্থীদের একাংশ গঠনতন্ত্র সংশোধনের দাবি তোলায় নির্বাচন প্রক্রিয়ায় নতুন মাত্রা যুক্ত হয়।

বেরোবি শাখা ছাত্রদলের সভাপতি মো. ইয়ামিন জানান, বর্তমান গঠনতন্ত্রের ত্রুটি সংশোধন না করে নির্বাচন হলে এর মূল উদ্দেশ্য ব্যাহত হবে। শিক্ষার্থী পরিষদের ভিপি প্রার্থী আহমাদুল হক আলবী প্রশাসনের সিদ্ধান্ত ও রাজনৈতিক দাবির কারণে নির্বাচন বাধাগ্রস্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা জানান, গঠনতন্ত্র সংশোধনের ক্ষমতা কমিশনের নেই এবং বিদ্যমান গঠনতন্ত্রে নির্বাচন হবে নাকি সংশোধনের পর হবে, তা নিয়ে ঐকমত্য না থাকায় তফসিল সচল করা সম্ভব হচ্ছে না।