জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে গণপরিবহনের ভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক বৈঠকে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১৭ পয়সা বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মন্ত্রণালয় সংশ্লিষ্ট একটি সূত্র মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে বাস ভাড়া সমন্বয় সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কিলোমিটারের জন্য ১৭ পয়সা করে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। খুব দ্রুতই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিএ-এর মাধ্যমে এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।
















