অর্থনীতি

জ্বালানির দাম বাড়ায় কন্টেইনার হ্যান্ডলিং চার্জ ৯.৮৫ শতাংশ বাড়ল

প্রতিবেদক
বার্লিনের মেয়র হওয়ার দৌড়ে তুর্কি বংশোদ্ভূত এলিফ এরাল্প বার্লিনের মেয়র হওয়ার দৌড়ে তুর্কি বংশোদ্ভূত এলিফ এরাল্প যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ইরানের বিমান চলাচল বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ইরানের বিমান চলাচল বন্ধের ঘোষণা বেনাপোল বন্দরে রাজস্ব ফাঁকি রোধে কঠোর সতর্কতার নির্দেশ প্রতিমন্ত্রীর বেনাপোল বন্দরে রাজস্ব ফাঁকি রোধে কঠোর সতর্কতার নির্দেশ প্রতিমন্ত্রীর হাদি হত্যা মামলার আসামি ফয়সালের বিরুদ্ধে দুটি মামলা করবে দুদক হাদি হত্যা মামলার আসামি ফয়সালের বিরুদ্ধে দুটি মামলা করবে দুদক বাংলাদেশে জ্বালানি তেলের বর্তমান দাম ও প্রতিবেশী দেশগুলোর চিত্র বাংলাদেশে জ্বালানি তেলের বর্তমান দাম ও প্রতিবেশী দেশগুলোর চিত্র শ্রীনগরে ভেজাল ঔষধ কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা শ্রীনগরে ভেজাল ঔষধ কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠালো বিআরটিএ বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠালো বিআরটিএ ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় পুলিশের ৬ কর্মকর্তার চাকরিচ্যুতি ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় পুলিশের ৬ কর্মকর্তার চাকরিচ্যুতি বাসের ভাড়া বাড়ানোর প্রস্তাব: দূরপাল্লায় ২০ ও শহরে ১৮ পয়সা বাসের ভাড়া বাড়ানোর প্রস্তাব: দূরপাল্লায় ২০ ও শহরে ১৮ পয়সা জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি দুলাল আটক জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি দুলাল আটক
সব খবর

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বেসরকারি কন্টেইনার ডিপো মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপোস এসোসিয়েশন (বিআইসিডিএ) কন্টেইনার হ্যান্ডলিং চার্জ ৯.৮৫ শতাংশ বৃদ্ধি করেছে। সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করার কথা জানায় সংগঠনটি। মূলত ডিজেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বেড়ে ১১৫ টাকা থেকে ১৩৫ টাকায় উন্নীত হওয়ায় এই সমন্বয় করা হয়েছে, যা ১৭.৪ শতাংশ মূল্যবৃদ্ধির সমান।

বিআইসিডিএ’র মহাসচিব রুহুল আমিন সিকদার জানান, কন্টেইনার হ্যান্ডেলিংয়ের বিভিন্ন পর্যায়ে যে চার্জ রয়েছে, তার সবগুলোতে গড়ে ৯.৮৫ শতাংশ হারে বাড়ানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ৬টি নির্দিষ্ট খাতে এই ‘সারচার্জ’ কার্যকর হবে। এর মধ্যে চট্টগ্রাম বন্দর ও আইসিডির মধ্যে এবং পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল (পিসিটি) থেকে আইসিডিতে খালি কন্টেইনার আনা-নেয়া, রপ্তানি পণ্য বোঝাই এবং হ্যান্ডলিং চার্জ অন্তর্ভুক্ত রয়েছে।

চার্জ বৃদ্ধির আওতাভুক্ত অন্যান্য খাতের মধ্যে রয়েছে ইয়ার্ড থেকে খালি কন্টেইনার উত্তোলন, সিএফএস শেড পর্যন্ত খালি কন্টেইনার পরিবহন, বোঝাইয়ের পর ইয়ার্ডে রপ্তানি পণ্যভর্তি কন্টেইনার পরিবহন, জাহাজ নির্ধারণের পর লোড ইয়ার্ডে রপ্তানি পণ্যের কন্টেইনার উত্তোলন এবং চট্টগ্রাম বন্দর ও পিসিটি পর্যন্ত রপ্তানি পণ্য বোঝাই কন্টেইনার পরিবহন।

এছাড়া রপ্তানি পণ্য ভর্তি কন্টেইনারের মোট ওজনের (ভিজিএম) চার্জও বাড়ানো হয়েছে। এক্ষেত্রে লোড ইয়ার্ডে কন্টেইনার উত্তোলন, ওয়েইং স্কেলে ওজন পরিমাপ এবং পুনরায় তা ইয়ার্ডে পরিবহনের চার্জ বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে আমদানি পণ্য ডেলিভারি চার্জের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে, যার মধ্যে চট্টগ্রাম বন্দর ও পিসিটি থেকে আইসিডি পর্যন্ত আমদানি পণ্য ভর্তি কন্টেইনার পরিবহন, আইসিডিতে কন্টেইনার উত্তোলন, ডেলিভারি ইয়ার্ডে রাখা এবং শ্রমিকদের মাধ্যমে ট্রাকে পণ্য ডেলিভারি দেয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।