অর্থনীতি

সরকারি চাকরিজীবীদের পারিবারিক পেনশন ও নতুন নিয়মের প্রজ্ঞাপন জারি

প্রতিবেদক
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর খুলনায় মেসের ছাত্রকে পিটিয়ে হত্যা: ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ খুলনায় মেসের ছাত্রকে পিটিয়ে হত্যা: ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ মেসির ১০১তম গোল সত্ত্বেও ড্রয়ের বৃত্তে ইন্টার মিয়ামি মেসির ১০১তম গোল সত্ত্বেও ড্রয়ের বৃত্তে ইন্টার মিয়ামি জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা দেখছেন বিশ্লেষক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা দেখছেন বিশ্লেষক ভেনিসে বক্তব্য রেখে তোপের মুখে ইরানি অভিনেত্রী লালেহ মারজবান ভেনিসে বক্তব্য রেখে তোপের মুখে ইরানি অভিনেত্রী লালেহ মারজবান ইসলামে মানব পাচার কঠোরভাবে নিষিদ্ধ ইসলামে মানব পাচার কঠোরভাবে নিষিদ্ধ ফুলহ্যামের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হার বাঁচালো ম্যানচেস্টার ইউনাইটেড ফুলহ্যামের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হার বাঁচালো ম্যানচেস্টার ইউনাইটেড জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়াল সরকার জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়াল সরকার আত্মহত্যার প্ররোচনার মামলায় গ্রেপ্তার এমপি গাজী নজরুল ও তার স্ত্রী আত্মহত্যার প্ররোচনার মামলায় গ্রেপ্তার এমপি গাজী নজরুল ও তার স্ত্রী
সব খবর

মৃত সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী পুনর্বিবাহ না করলে আজীবন পারিবারিক পেনশন সুবিধা পাবেন। এই সুবিধা পাওয়ার জন্য প্রতি বছর একবার সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়ে পুনর্বিবাহ না করার অঙ্গীকারনামা বা প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। তবে ৫০ বছরের বেশি বয়সী বিধবা নারীদের ক্ষেত্রে এই শর্তটি প্রযোজ্য হবে না। গত রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে, যা চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে।

নতুন এই প্রজ্ঞাপনে পেনশনযোগ্য চাকরিকাল, নিট পেনশন, আনুতোষিক, পারিবারিক পেনশন এবং ছুটি নগদায়নের নিয়মগুলো নতুন করে নির্ধারণ করা হয়েছে। নতুন নিয়মে চাকরিকালের ভিত্তিতে পেনশনের হার সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত হতে পারে। এছাড়া বর্তমান পেনশনভোগীদের জন্য নিট পেনশনের সর্বোচ্চ সীমা ৭০ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

পেনশনযোগ্য চাকরিকালের হিসাব অনুযায়ী, পাঁচ বছর থেকে ২৫ বছর বা তার বেশি সময় পর্যন্ত পেনশনের হার নির্ধারিত হয়েছে। পাঁচ বছর চাকরির ক্ষেত্রে পেনশনের হার মূল বেতনের ২১ শতাংশ, ১০ বছরে ৩৬ শতাংশ, ১৫ বছরে ৫৪ শতাংশ এবং ২০ বছরে ৭২ শতাংশ। এছাড়া ২১ বছরে ৭৫ শতাংশ, ২২ বছরে ৭৯ শতাংশ, ২৩ বছরে ৮৩ শতাংশ এবং ২৪ বছরে ৮৭ শতাংশ পেনশন পাওয়া যাবে। ২৫ বছর বা তার বেশি চাকরিকালের ক্ষেত্রে এই হার সর্বোচ্চ ৯০ শতাংশে পৌঁছাবে।

বিদ্যমান পেনশনভোগীদের জন্য গত ৩০ জুন প্রাপ্ত নিট পেনশনের ওপর ভিত্তি করে নতুন হার কার্যকর হবে। ৯ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনের ক্ষেত্রে বৃদ্ধির হার ১০০ শতাংশ, যা ১০ হাজার থেকে ১৮ হাজার টাকায় উন্নীত হবে। ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পেনশনের ক্ষেত্রে বৃদ্ধি হবে ৭৫ শতাংশ, ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ৬৫ শতাংশ, ৩০ হাজার ১ টাকা থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত ৬০ শতাংশ এবং ৮০ হাজার ১ টাকা বা তার বেশি পেনশনের ক্ষেত্রে ৫৫ শতাংশ বৃদ্ধি পাবে। তবে বর্তমানে যারা ৭০ হাজার ২০০ টাকার বেশি নিট পেনশন পাচ্ছেন, তারা নির্ধারিত সময় পর্যন্ত বর্তমান হারেই পেনশন পাবেন।

আনুতোষিকের হার অপরিবর্তিত রাখা হয়েছে। পাঁচ থেকে ১০ বছরের কম চাকরির ক্ষেত্রে প্রতি টাকায় ২৬৫ টাকা, ১০ থেকে ১৫ বছরের কম চাকরিতে ২৬০ টাকা, ১৫ থেকে ২০ বছরের কম চাকরিতে ২৪৫ টাকা এবং ২০ বছর বা তার বেশি চাকরিতে প্রতি টাকায় ২৩০ টাকা আনুতোষিক পাওয়া যাবে। এছাড়া অবসর গ্রহণের সময় সর্বোচ্চ ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ছুটি নগদায়ন হিসেবে পাওয়া যাবে। চাকরির মেয়াদ পাঁচ বছর পূর্ণ হওয়ার আগে কোনো কর্মচারী স্বাস্থ্যগত কারণে অক্ষম হলে বা মারা গেলে বিশেষ আর্থিক সহায়তার বিধানও রাখা হয়েছে।