বাংলাদেশ
বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন কাজী জেসিন
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক ও উপস্থাপক কাজী জেসিন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।




















