সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় প্রেমিকার বিয়ের দিন রাকিব প্রামাণিক নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার জটিবাড়ি গ্রামের একটি আম বাগান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাকিব প্রামাণিক ওই গ্রামের সোহরাব প্রামাণিকের ছেলে এবং তার বয়স হয়েছিল ২২ বছর।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ঘটনার বিস্তারিত তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

















