বাংলাদেশ

সওজের সাইনবোর্ড ঢেকে যুবলীগ নেতার নির্বাচনী ফেস্টুন

প্রতিবেদক
ঝিনাইদহে ফুটবল খেলা নিয়ে বিবাদ, ভাগ্নী জামাইয়ের লাঠির আঘাতে মামা শ্বশুর নিহত ঝিনাইদহে ফুটবল খেলা নিয়ে বিবাদ, ভাগ্নী জামাইয়ের লাঠির আঘাতে মামা শ্বশুর নিহত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সরব ব্রায়ান লারা ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সরব ব্রায়ান লারা জনগণের দাবি আদায়ের আন্দোলন এটি, ঈদের পরের নয়: শফিকুর রহমান জনগণের দাবি আদায়ের আন্দোলন এটি, ঈদের পরের নয়: শফিকুর রহমান আটক নারীদের মুখ দেখাতে পুলিশের বাধ্য করার ভিডিও নিয়ে বিতর্ক আটক নারীদের মুখ দেখাতে পুলিশের বাধ্য করার ভিডিও নিয়ে বিতর্ক পোশাক খাতের ৫০ লাখ শ্রমিককে সর্বজনীন পেনশনের আওতায় আনার উদ্যোগ পোশাক খাতের ৫০ লাখ শ্রমিককে সর্বজনীন পেনশনের আওতায় আনার উদ্যোগ লংমার্চে হাজারো গাড়ি দেখে শামা ওবায়েদের প্রশ্ন, গাড়ি কি তেলে চলে না? লংমার্চে হাজারো গাড়ি দেখে শামা ওবায়েদের প্রশ্ন, গাড়ি কি তেলে চলে না? নতুন কোচ নিয়োগে যাচাই-বাছাই করবে বাফুফে নতুন কোচ নিয়োগে যাচাই-বাছাই করবে বাফুফে মিটার বসানোর আগেই মাদারগঞ্জের গ্রাহকের নামে এল বিদ্যুৎ বিল মিটার বসানোর আগেই মাদারগঞ্জের গ্রাহকের নামে এল বিদ্যুৎ বিল বিরোধী জোট দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: জহির উদ্দিন স্বপন বিরোধী জোট দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: জহির উদ্দিন স্বপন
সব খবর

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদর বাজারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের একটি সাইনবোর্ড ঢেকে উপজেলা যুবলীগের সদস্য জামাল হোসেনের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণার ফেস্টুন টাঙানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় সরকারি স্থাপনা এবং জনসাধারণের জন্য স্থাপিত নির্দেশনামূলক সাইনবোর্ডের দৃশ্যমানতা বাধাগ্রস্ত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে যুবলীগের প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকলেও ব্রাহ্মণপাড়ায় যুবলীগের নেতাকর্মীদের ব্যানার-ফেস্টুন টাঙিয়ে প্রচারণা চালানোর বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় রাজনৈতিক প্রভাব এবং প্রশাসনিক নিষ্ক্রিয়তার সুযোগে এসব কর্মকাণ্ড চলছে বলেও অভিযোগ করছেন কেউ কেউ।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা যুবলীগের সদস্য জামাল হোসেন বলেন, ‘আপনি নিউজ করলে করেন। এতে আমার প্রচারণা হবে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, জামাল হোসেনের বড় ভাই আমির হোসেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। এ বিষয়ে আমির হোসেনের বক্তব্য জানতে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

সওজের উপবিভাগীয় প্রকৌশলী সফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, সড়ক ও জনপথ বিভাগের সাইনবোর্ডে নির্বাচনি প্রচার-প্রচারণার ফেস্টুন লাগানোর কোনো নিয়ম নেই। যারা এটি করেছে, তারা অন্যায় করেছে। আমরা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নি ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। আপনি আমাকে ছবি পাঠান। আমি ব্যবস্থা নিচ্ছি।