শিক্ষা

চবি খালেদ জিয়া হলে ৫ শতাধিক ছাত্রীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা

প্রতিবেদক
নাটোরে ডায়রিয়ার প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় হাসপাতালে শতাধিক রোগী নাটোরে ডায়রিয়ার প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় হাসপাতালে শতাধিক রোগী ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জোরারগঞ্জ–আবুরহাট সড়কের কাজ শেষ হচ্ছে না, দুর্ভোগ চরমে জোরারগঞ্জ–আবুরহাট সড়কের কাজ শেষ হচ্ছে না, দুর্ভোগ চরমে মধ্যবর্তী নির্বাচনের পরেই ইরান যুদ্ধ শেষ হবে, দাবি ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের পরেই ইরান যুদ্ধ শেষ হবে, দাবি ট্রাম্পের ধানমন্ডিতে এপেক্সের শো-রুমে লাগা আগুন নিয়ন্ত্রণে ধানমন্ডিতে এপেক্সের শো-রুমে লাগা আগুন নিয়ন্ত্রণে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেল আরও ৩ হাজার ৭৯ শিক্ষার্থী এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেল আরও ৩ হাজার ৭৯ শিক্ষার্থী এসএসসির পুনঃনিরীক্ষণে পাস ৪৫৮৫, জিপিএ-৫ পেলেন ৩০৭৯ শিক্ষার্থী এসএসসির পুনঃনিরীক্ষণে পাস ৪৫৮৫, জিপিএ-৫ পেলেন ৩০৭৯ শিক্ষার্থী
সব খবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে পাঁচ শতাধিক নারী শিক্ষার্থীর জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়েছে। হল সংসদের ভিপি সুমাইয়া নুসরাত ও জিএস নাজিফা তাসফিয়াহর যৌথ উদ্যোগ, ব্যবস্থাপনা ও নিজস্ব অর্থায়নে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের সহযোগিতায় এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

গত বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় হলের ডাইনিং কক্ষে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক শিক্ষার্থীদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করেন। চিকিৎসক দলে একজন নিউট্রিশনিস্ট, দুজন ডার্মাটোলজিস্ট, একজন মেডিসিন বিশেষজ্ঞ এবং একজন গাইনোকোলজিস্ট ছিলেন।

হলের প্রভোস্ট ও সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন মিঝি ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের পরিচালক ও টিকিউএম ডা. জান্নাতুন নাইম হক, আরএমও ডা. শাফায়াত, ডিজিএম ও কো-অর্ডিনেটর মো. আমান উল্লাহ, চাকসুর জিএস সাইদ বিন হাবিব এবং সহ-ছাত্রীকল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা উপস্থিত ছিলেন।

আয়োজকদের মতে, নারী শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, সহজে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি এবং বিভিন্ন শারীরিক সমস্যায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে উৎসাহিত করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন মিঝি বলেন, হল সংসদ শিক্ষার্থীদের কল্যাণে নিয়মিত কাজ করে যাচ্ছে। তিনি বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের পরিচালক ও টিকিউএম ডা. জান্নাতুন নাইম হক উল্লেখ করেন যে, পড়াশোনা ও অন্যান্য ব্যস্ততার কারণে শিক্ষার্থীরা অনেক সময় স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিতে পারেন না। তিনি বলেন, এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প শিক্ষার্থীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণে সহায়ক হবে এবং ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দেন।

চাকসুর জিএস সাইদ বিন হাবিব বলেন, সীমিত সম্পদের মধ্যেও হল সংসদ শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি নারী শিক্ষার্থীদের জন্য ভিপি ও জিএসের এই উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে বলেন, ছাত্র সংসদের মাধ্যমে ভবিষ্যতে এমন শিক্ষার্থীবান্ধব কার্যক্রম আরও বিস্তৃত হবে।

হল সংসদের ভিপি সুমাইয়া নুসরাত জানান, শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন তাদের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এবং তা বাস্তবায়ন করতে পেরে তারা আনন্দিত। তিনি বলেন, ক্যাম্পে নারী শিক্ষার্থীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়েছেন এবং ভবিষ্যতে প্রতি মাসে এমন আয়োজন করার বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ রয়েছে।

জিএস নাজিফা তাসফিয়াহ বলেন, শিক্ষার্থীদের সুস্থতা ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা হল সংসদের দায়িত্ব। বিশেষ করে সংকোচের কারণে অনেক নারী শিক্ষার্থী প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না, এই বিষয়টি বিবেচনায় রেখে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও পরামর্শের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও জানান, এই উদ্যোগ বাস্তবায়নে হলের প্রাক্তন ছাত্রীরাও অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।