বাংলাদেশ

জোরারগঞ্জ–আবুরহাট সড়কের কাজ শেষ হচ্ছে না, দুর্ভোগ চরমে

প্রতিবেদক
ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চবি খালেদ জিয়া হলে ৫ শতাধিক ছাত্রীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা চবি খালেদ জিয়া হলে ৫ শতাধিক ছাত্রীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা জাতিসংঘে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মধ্যবর্তী নির্বাচনের পরেই ইরান যুদ্ধ শেষ হবে, দাবি ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনের পরেই ইরান যুদ্ধ শেষ হবে, দাবি ট্রাম্পের ধানমন্ডিতে এপেক্সের শো-রুমে লাগা আগুন নিয়ন্ত্রণে ধানমন্ডিতে এপেক্সের শো-রুমে লাগা আগুন নিয়ন্ত্রণে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেল আরও ৩ হাজার ৭৯ শিক্ষার্থী এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেল আরও ৩ হাজার ৭৯ শিক্ষার্থী এসএসসির পুনঃনিরীক্ষণে পাস ৪৫৮৫, জিপিএ-৫ পেলেন ৩০৭৯ শিক্ষার্থী এসএসসির পুনঃনিরীক্ষণে পাস ৪৫৮৫, জিপিএ-৫ পেলেন ৩০৭৯ শিক্ষার্থী কুয়েতে উপহারের মাছ অবিক্রিত, টিসিবির পুনরায় নিলাম আহ্বান কুয়েতে উপহারের মাছ অবিক্রিত, টিসিবির পুনরায় নিলাম আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৯ অক্টোবর দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি
সব খবর

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ–আবুরহাট সড়কের উন্নয়নকাজ শুরু হওয়ার প্রায় পাঁচ বছর পার হলেও এখনো শেষ হয়নি। একাধিকবার ঠিকাদার পরিবর্তন ও কাজের মেয়াদ বাড়ানোর পরও সড়কটির নির্মাণকাজ শেষ না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, ব্যবসায়ী ও যানবাহন চালকেরা। ২০২২ সালে সড়কটির উন্নয়ন কাজ শুরু হলেও বিগত ৫ বছরে সরকার, সংসদ সদস্য এবং ঠিকাদার পরিবর্তনসহ সময়সীমা বাড়ানো হয়েছে, কিন্তু সড়কের কাজ শেষ হয়নি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রমতে, প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ এ সড়কের উন্নয়নকাজ ২০২২ সালে শুরু হয়। দুই পাশ প্রশস্তকরণ ও সংস্কারসহ বিভিন্ন কাজ নির্ধারিত সময়ে শেষ করার কথা থাকলেও শুরু থেকেই নানা জটিলতায় কাজ বারবার বন্ধ হয়ে যায়। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজ শেষ না হওয়ায় একপর্যায়ে ঠিকাদারের কার্যাদেশ বাতিল করে পুনঃদরপত্রের মাধ্যমে নতুন ঠিকাদার নিয়োগ করা হয়। ওই কাজের চুক্তিমূল্য ছিল ৪ কোটি ৭৮ লাখ ৯০ হাজার ৫৮৪ টাকা ৬৮ পয়সা। চুক্তিপত্রে কাজ শুরুর তারিখ ১৮ ডিসেম্বর ২০২৪ এবং নির্ধারিত সমাপ্তির তারিখ ১৫ আগস্ট ২০২৫ উল্লেখ থাকলেও, বারবার সময় বাড়িয়ে ১২ এপ্রিল ২০২৬ পর্যন্ত করা হয়। বর্ধিত সময়েও কাজ শেষ করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান। সর্বশেষ বর্ধিত সময় শেষ হওয়ার পর আগামী ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার জন্য চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিরসরাই উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী ইমাম হোসেন। তিনি জানান, সড়কের কাজ দ্রুত শেষ করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং আগামী ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।

এর আগেও ঠিকাদার পরিবর্তন ও সময় বৃদ্ধির ঘটনা ঘটেছে। ২০২৩ সালে বিটুমিনসহ নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ার অজুহাতে ঠিকাদার কাজ বন্ধ রেখে চলে যায় বলে এলজিইডি সূত্রে জানা গেছে। পরে ওই ঠিকাদারের কার্যাদেশ বাতিল করে কর্তৃপক্ষ। পরবর্তীকালে নতুন করে ঠিকাদার নিয়োগ দেওয়া হলেও কাজের গতি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত, কাদা ও পানি জমে থাকায় যান চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। পশ্চিম গোপিনাথপুর অংশটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, যেখানে রিটেইনিং ওয়াল নির্মাণের প্রয়োজন দেখা দেওয়ায় বর্ষার কারণে কাজ আরও বিলম্বিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, পাঁচ কিলোমিটারের মতো একটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজ শেষ করতে কেন বছরের পর বছর সময় লাগছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। প্রথম ঠিকাদার কাজ শেষ করতে না পারলে ব্যবস্থা নিতে এত সময় লাগার কারণ এবং পরবর্তী ঠিকাদারের কাজের অগ্রগতি তদারকিতে এলজিইডির ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। সমাজকর্মী মাসুকুল আলম সোহান বলেন, জোরারগঞ্জ, ইছাখালী, কাটাছড়া ও আশপাশের কয়েকটি ইউনিয়নের বিপুলসংখ্যক মানুষ এ সড়ক ব্যবহার করেন। মাননীয় সংসদ সদস্য নুরুল আমিন জন দুর্ভোগ চিন্তা করে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। আমাদের দাবি, আর সময় বাড়ানোর আশ্বাস নয়, এবার কাজের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করে সড়কের উন্নয়নকাজ শেষ করতে হবে।

উপজেলা প্রকৌশলী সাফায়েত ফারুক চৌধুরী জানান, তিনি মিরসরাই উপজেলায় যোগদানের আগেও সড়কটি টেন্ডার হয়েছিল, পরে সময় বাড়ানো হয়েছে, নির্ধারিত সময়ে কাজ সমাপ্ত না করায় কার্যাদেশ বাতিল হয়েছে। মানুষের দুর্ভোগ চিন্তা করে তিনি রি-টেন্ডার করে নতুন ঠিকাদার নিয়োগ করেছেন। তারাও কাজটি উদ্বোধন করার পর ফেলে রেখেছে। সর্বশেষ ঠিকাদার কাজ শুরু করার কথা জানিয়েছে। কাজ না করলে আমরা চুক্তি বাতিলের জন্য প্রস্তুত রয়েছি। আমরা চাই কাজটি সম্পন্ন হলে ঠিকাদার বড় ধরনের জরিমানা থেকে রেহাই পাবে এবং জনসাধারণ দুর্ভোগ থেকে মুক্তি পাবে।