শিক্ষা

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার সংশোধিত সময়সূচি ঘোষণা

প্রতিবেদক
মেসি-ওয়েনের চেয়েও এগিয়ে ইয়ামাল, বলছেন রিয়াল কিংবদন্তি ম্যাকম্যানামান মেসি-ওয়েনের চেয়েও এগিয়ে ইয়ামাল, বলছেন রিয়াল কিংবদন্তি ম্যাকম্যানামান কেরানীগঞ্জ ও শোয়ারিঘাটে কোস্ট গার্ডের অভিযানে ভারতীয় পণ্য ও পলিথিন জব্দ কেরানীগঞ্জ ও শোয়ারিঘাটে কোস্ট গার্ডের অভিযানে ভারতীয় পণ্য ও পলিথিন জব্দ আকুর বিল পরিশোধে রিজার্ভ কমে ৩৬ বিলিয়নের ঘরে আকুর বিল পরিশোধে রিজার্ভ কমে ৩৬ বিলিয়নের ঘরে স্বচ্ছতা ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক স্বচ্ছতা ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক রাশিয়ায় প্রবাসী ও শিক্ষার্থীদের ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ দম্পতির বিরুদ্ধে রাশিয়ায় প্রবাসী ও শিক্ষার্থীদের ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ দম্পতির বিরুদ্ধে আইসিটিতে দণ্ডিতদের আপিলের সুযোগ ৩০ দিন: চিফ প্রসিকিউটর আইসিটিতে দণ্ডিতদের আপিলের সুযোগ ৩০ দিন: চিফ প্রসিকিউটর বহিষ্কৃত সদস্যকে কমিটিতে না রাখাই উত্তম: জামায়াত আমির বহিষ্কৃত সদস্যকে কমিটিতে না রাখাই উত্তম: জামায়াত আমির সংঘাতের রাজনীতি নয়, সমঝোতা ও সহনশীলতাই দেশের মানুষের চাওয়া : রাষ্ট্রপতি সংঘাতের রাজনীতি নয়, সমঝোতা ও সহনশীলতাই দেশের মানুষের চাওয়া : রাষ্ট্রপতি ইবিতে উত্তেজনা ছড়ালে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ ইবিতে উত্তেজনা ছড়ালে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা ঠিক নয়: কাতার নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা ঠিক নয়: কাতার
সব খবর

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরীর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সংশোধিত রুটিন জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২০ আগস্ট (বৃহস্পতিবার) থেকে স্থগিত লিখিত পরীক্ষাগুলো পুনরায় শুরু হবে।

নতুন সময়সূচি অনুযায়ী, ২০ আগস্ট ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র পরীক্ষার মাধ্যমে কার্যক্রম শুরু হবে। এরপর ২২ আগস্ট অনুষ্ঠিত হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা। পরবর্তী ধাপে ২৪ আগস্ট পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হবে। এরপর ২৭ আগস্ট এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সূচি অনুযায়ী, ২৯ আগস্ট সকালে ভূগোল প্রথম পত্র এবং বিকেলে আরবি ও পালি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩১ আগস্ট সকালে ভূগোল দ্বিতীয় পত্র এবং বিকেলে আরবি ও পালি দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে। এছাড়া ২ সেপ্টেম্বর রসায়ন প্রথম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে ৫ সেপ্টেম্বর।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, সকালের শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বিকেলের শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে বলা হয়েছে। এছাড়া প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা আগামী ৭ সেপ্টেম্বর নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৯টায় মূল কেন্দ্র থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে কলেজের অধ্যক্ষের তত্ত্বাবধানে পরীক্ষা নেওয়া হবে।

বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ প্রয়োজনে তারা এই সময়সূচি পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে। ব্যবহারিক পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র সম্পর্কে বিস্তারিত জানতে শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান বা কেন্দ্রের প্রধানের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।