অন্যান্য

চট্টগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি: সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

প্রতিবেদক
রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে সার লুট রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে সার লুট নামের মিল থাকায় ২০ দিন কারাগারে থাকা জেলে মুক্তি পেলেন নামের মিল থাকায় ২০ দিন কারাগারে থাকা জেলে মুক্তি পেলেন চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ড, আটকা পড়ার শঙ্কা চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ড, আটকা পড়ার শঙ্কা সাইফুর রহমানের মৃত্যুর রহস্য তদন্তের দাবি রুহুল কবির রিজভীর সাইফুর রহমানের মৃত্যুর রহস্য তদন্তের দাবি রুহুল কবির রিজভীর নেপালের বন্যা দুর্গতদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্টের ১০ হাজার ডলার সহায়তা নেপালের বন্যা দুর্গতদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্টের ১০ হাজার ডলার সহায়তা হারানো সন্তানদের সন্ধানে ঢাকায় মায়েদের আকুতি হারানো সন্তানদের সন্ধানে ঢাকায় মায়েদের আকুতি ২০৩১ সালের মধ্যে সাক্ষরতার হার ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের ২০৩১ সালের মধ্যে সাক্ষরতার হার ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের রোহিঙ্গা সংকটে দেশের অর্থনীতি ও ব্যবস্থাপনায় বাড়তি চাপ: প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটে দেশের অর্থনীতি ও ব্যবস্থাপনায় বাড়তি চাপ: প্রধানমন্ত্রী সাভারে এসআই আলতাব হত্যায় ৮ জন গ্রেপ্তার সাভারে এসআই আলতাব হত্যায় ৮ জন গ্রেপ্তার চলন্ত ট্রেনে স্টারলিংকের ৬০ রাউটার বসানোর পর চুরি হলো ৪৫টি চলন্ত ট্রেনে স্টারলিংকের ৬০ রাউটার বসানোর পর চুরি হলো ৪৫টি
সব খবর

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। জেলার বিস্তীর্ণ এলাকা তলিয়ে গিয়ে অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকটে দুর্গত এলাকার মানুষ মানবেতর জীবনযাপন করছেন। বিশেষ করে সাতকানিয়া উপজেলার প্রায় ৮০ শতাংশ এলাকা প্লাবিত হওয়ায় সেখানকার সাড়ে তিন লাখেরও বেশি মানুষ চরম দুর্ভোগের শিকার হয়েছেন।

পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানিয়েছেন, উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে প্রতিটি উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসকের কার্যালয়সহ প্রতিটি উপজেলায় ২৪ ঘণ্টার নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে এবং জেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

সাতকানিয়া উপজেলায় তিন বছরের ব্যবধানে আবারও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। পৌরসভা কার্যালয়, থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আদালত এবং অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে বন্যার পানি প্রবেশ করেছে। এদিকে বাঁশখালীর পরিস্থিতিও উদ্বেগজনক। সেখানে পাঁচ শতাধিক মাটির ঘর ভেঙে পড়েছে এবং বুধবার রাত ১১টার পর বৈলছড়ি এলাকায় প্রধান সড়ক তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম শহরের সঙ্গে বাঁশখালীর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয়রা জানিয়েছেন, পাহাড়ি ঢলে পুইছড়ি ইউনিয়নের অধিকাংশ এলাকা তলিয়ে গেছে এবং বসতঘর ভেঙে যাওয়ায় রান্নাবান্না বন্ধ হয়ে খাদ্য সংকট দেখা দিয়েছে।

সাঙ্গু ও ডলু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ডলু নদীর পাহাড়ি ঢলে পৌরসভার রামপুর এলাকায় বেড়িবাঁধের কয়েকশ ফুট ভেঙে গেছে। কেরানীহাট-বান্দরবান সড়কের বিভিন্ন পয়েন্টে সড়ক উপচে পানি প্রবাহিত হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবং উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

চন্দনাইশ উপজেলাতেও ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে শঙ্খ নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে লোকালয়ে প্রবেশ করায় অন্তত ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বুধবার সন্ধ্যা থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হাশিমপুর এলাকায় দেড় ফুট পানি প্রবাহিত হওয়ায় দূরপাল্লার বাস ও পণ্যবাহী যান চলাচলে ধীরগতি তৈরি হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। অনেক পরিবার এখন নিরাপদ আশ্রয়ের খোঁজে থাকলেও অনেকেই পানিবন্দি অবস্থায় মানবেতর দিন কাটাচ্ছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

বাঁশখালীতেও ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে৷ বন্যার পানিতে পাঁচ শতাধিক মাটির ঘর ভেঙে গেছে। বুধবার (৮ জুলাই) রাত ১১টার দিকে বৈলছড়ি এলাকায় চট্টগ্রাম-বাঁশখালী প্রধান সড়ক পানিতে তলিয়ে গেলে চট্টগ্রাম শহরের সঙ্গে বাঁশখালীর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে দুর্ভোগে পড়েন হাজারো মানুষ। দুর্গত এলাকাগুলোতে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট