অপরাধ

ছাত্রীকে শাসন করায় চুয়াডাঙ্গায় প্রধান শিক্ষককে মারধর

প্রতিবেদক
সাইফুর রহমানের মৃত্যুর রহস্য তদন্তের দাবি রুহুল কবির রিজভীর সাইফুর রহমানের মৃত্যুর রহস্য তদন্তের দাবি রুহুল কবির রিজভীর নেপালের বন্যা দুর্গতদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্টের ১০ হাজার ডলার সহায়তা নেপালের বন্যা দুর্গতদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্টের ১০ হাজার ডলার সহায়তা হারানো সন্তানদের সন্ধানে ঢাকায় মায়েদের আকুতি হারানো সন্তানদের সন্ধানে ঢাকায় মায়েদের আকুতি ২০৩১ সালের মধ্যে সাক্ষরতার হার ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের ২০৩১ সালের মধ্যে সাক্ষরতার হার ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের রোহিঙ্গা সংকটে দেশের অর্থনীতি ও ব্যবস্থাপনায় বাড়তি চাপ: প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটে দেশের অর্থনীতি ও ব্যবস্থাপনায় বাড়তি চাপ: প্রধানমন্ত্রী সাভারে এসআই আলতাব হত্যায় ৮ জন গ্রেপ্তার সাভারে এসআই আলতাব হত্যায় ৮ জন গ্রেপ্তার চলন্ত ট্রেনে স্টারলিংকের ৬০ রাউটার বসানোর পর চুরি হলো ৪৫টি চলন্ত ট্রেনে স্টারলিংকের ৬০ রাউটার বসানোর পর চুরি হলো ৪৫টি ঘুষ ও অনিয়মে জর্জরিত সোনাইমুড়ীর দেওটি ইউনিয়ন ভূমি অফিস ঘুষ ও অনিয়মে জর্জরিত সোনাইমুড়ীর দেওটি ইউনিয়ন ভূমি অফিস কিয়েভে জেলেনস্কির সঙ্গে শান্তি আলোচনা নিয়ে মার্কিন দূতদের বৈঠক কিয়েভে জেলেনস্কির সঙ্গে শান্তি আলোচনা নিয়ে মার্কিন দূতদের বৈঠক মিরসরাইয়ের ঝর্ণায় পা পিছলে কলেজছাত্র আহত মিরসরাইয়ের ঝর্ণায় পা পিছলে কলেজছাত্র আহত
সব খবর

চুয়াডাঙ্গা জেলা শহরের ফার্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিসকক্ষে ঢুকে তাকে মারধরের অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। বুধবার (৮ জুলাই) দুপুরের এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী প্রধান শিক্ষক কাবেরী করিম জানিয়েছেন, এই ঘটনার পর থেকে তিনি বিদ্যালয়ে দায়িত্ব পালনে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বিদ্যালয়ের পাশের ফার্মপাড়া এলাকার বাসিন্দা সামসউর রহমান শুভ বিদ্যালয়ে প্রবেশ করেন। এরপর তিনি সরাসরি প্রধান শিক্ষকের অফিসকক্ষে ঢুকে কাবেরী করিমকে চড়-থাপ্পড় মারা শুরু করেন। এ সময় বিদ্যালয়ে উপস্থিত কয়েকজন তাকে বাধা দিয়ে কক্ষ থেকে বের করে নিয়ে যান।

জানা গেছে, সামসউর রহমান শুভ ও মিতালী খাতুন দম্পতির মেয়ে বিসমাহ জান্নাত ঐশ্বর্য ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে সমাবেশ চলাকালে অন্য এক সহপাঠীর সঙ্গে কথা বলায় প্রধান শিক্ষক তাকে আলতোভাবে একটি চড় দিয়েছিলেন। বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয়ে শিশুটির বাবা বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষকের ওপর চড়াও হন। অভিযুক্ত সামসউর রহমান শুভর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ঘটনার বিষয়ে প্রধান শিক্ষক কাবেরী করিম বলেন, শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের যেমন স্নেহ করি, তেমনি প্রয়োজনে শাসনও করি। আমি ওই শিক্ষার্থীকে আলতোভাবে একটি চড় দিয়েছিলাম। কিন্তু একজন অভিভাবক আমার অফিসে ঢুকে গায়ে হাত তুলবেন, তা কখনো ভাবিনি। আমি এখন বিদ্যালয়ে যেতে নিরাপত্তাহীনতায় ভুগছি এবং আবারও হামলার আশঙ্কা করছি।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও চুয়াডাঙ্গা কেদারগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোয়াইব হোসেন বলেন, কোনো অভিভাবকের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়। এটি শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। আমরা এই ঘটনার নিন্দা জানাই এবং ভুক্তভোগী শিক্ষকের পাশে রয়েছি। চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান জানান, শিক্ষার্থীকে মারধরের অভিযোগের খবর পেয়ে পুলিশ বিদ্যালয় পরিদর্শন করেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, সামসউর রহমান শুভ ও মিতালী খাতুন দম্পতির মেয়ে বিসমাহ জান্নাত ঐশ্বর্য (৯) ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।