খেলা

বিশ্বকাপে বাংলাদেশের না খেলা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল: মিরাজ

প্রতিবেদক
মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি
সব খবর

ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ প্রথমবারের মতো স্পষ্ট মন্তব্য করেছেন যে, ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক কারণ ছিল। তবে এ বিষয়ে তিনি এর বেশি কিছু বলতে চাননি।

বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) গল গ্যালান্টসের হয়ে খেলা মিরাজ, ভারতীয় ক্রীড়া সাংবাদিক বরিয়া মজুমদারের ডিজিটাল প্ল্যাটফর্ম রেভস্পোর্টজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপ, ভারত সিরিজ, নেতৃত্ব এবং বাংলাদেশের ক্রিকেটের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে মিরাজ সংক্ষিপ্ত উত্তর দেন, ‘আমি মনে করি এটি একটি রাজনৈতিক বিষয় ছিল। এর বাইরে এ নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই।’

ভারত সফর এবং ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিয়েও আশাবাদী মিরাজ। তিনি বলেন, ‘আমরা এই সিরিজ নিয়ে খুবই রোমাঞ্চিত। অনেক দিন পর ভারতের বিপক্ষে খেলব। তারা শক্তিশালী দল, তবে নিজেদের মাঠে ভালো ক্রিকেট খেলতে আমরা মুখিয়ে আছি।’ ভারতে খেলতে ব্যক্তিগতভাবে আগ্রহী ছিলেন কি না— এমন প্রশ্নের জবাবে মিরাজ বলেন, ‘হ্যাঁ, সবাই ভারতে গিয়ে খেলতে চায়।’

সাক্ষাৎকারে উঠে আসে ২০২২ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের স্মরণীয় ওয়ানডে জয়ের প্রসঙ্গও। সেই ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জেতানোর স্মৃতি মনে করে মিরাজ বলেন, ‘ওই মুহূর্তটা আমার ক্যারিয়ারের সবচেয়ে বিশেষ মুহূর্তগুলোর একটি। আমরা শুধু ইতিবাচক থেকে এক বল করে এগোতে চেয়েছিলাম। শেষ পর্যন্ত সেটি স্মরণীয় এক জয় হয়ে যায়।’

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে তামিম ইকবালের দায়িত্ব গ্রহণ নিয়েও ইতিবাচক মন্তব্য করেছেন তিনি। মিরাজ বলেন, ‘তামিম ভাই দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিয়েছেন। আমি মনে করি, বিসিবিকে নেতৃত্ব দেওয়া তার জন্য দারুণ একটি সুযোগ। তিনি দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করি।’

এলপিএলে নিজের প্রথম অভিজ্ঞতা নিয়েও সন্তুষ্ট বাংলাদেশের এই অলরাউন্ডার। তিনি জানান, আন্তর্জাতিক ক্রিকেটে বহুবার শ্রীলঙ্কা সফর করলেও ফ্র্যাঞ্চাইজি লিগটিতে এবারই প্রথম খেলছেন এবং নতুন এই অভিজ্ঞতা উপভোগ করছেন। গল গ্যালান্টসে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক দাসুন শানাকার নেতৃত্বে খেলার অভিজ্ঞতা নিয়েও প্রশংসা করেন মিরাজ। তার মতে, ‘শানাকা একজন অসাধারণ টি-টোয়েন্টি ক্রিকেটার এবং খুব ভালো অধিনায়ক। দুর্ভাগ্যজনকভাবে একটি ম্যাচ আমরা হেরেছি, তবে তিনি দলকে দারুণভাবে নেতৃত্ব দিচ্ছেন।’

নিজের নেতৃত্বে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরম্যান্স নিয়েও আত্মবিশ্বাসী মিরাজ। তিনি বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয়সহ সাম্প্রতিক সাফল্য দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। তবে বড় টুর্নামেন্টে ভালো করতে হলে প্রতিনিয়ত উন্নতি করা এবং বিভিন্ন কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার বিকল্প নেই।