শিক্ষা

চুয়েটে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ নতুন উপাচার্যের

প্রতিবেদক
প্রবাসী আয়ের সিংহভাগ ভোগে ব্যয়, বিনিয়োগে অনীহা প্রবাসী আয়ের সিংহভাগ ভোগে ব্যয়, বিনিয়োগে অনীহা সৌদি আরবের স্বাস্থ্য খাতে ১৯ হাজার কর্মী নিয়োগের ঘোষণা সৌদি আরবের স্বাস্থ্য খাতে ১৯ হাজার কর্মী নিয়োগের ঘোষণা ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি, বাতিল হলো ৩ লাখেরও বেশি ভিসা ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি, বাতিল হলো ৩ লাখেরও বেশি ভিসা খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকবে একাধিক কর্মসূচি খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকবে একাধিক কর্মসূচি আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, বিশ্বে নবম স্থানে রাজধানী আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, বিশ্বে নবম স্থানে রাজধানী রবীন্দ্রনাথকে শান্তিতে থাকতে দিন: রাষ্ট্রদ্রোহ মামলা ও জাতীয় সংগীত বিতর্ক রবীন্দ্রনাথকে শান্তিতে থাকতে দিন: রাষ্ট্রদ্রোহ মামলা ও জাতীয় সংগীত বিতর্ক জাতীয় ক্যানসার হাসপাতালে রেডিওথেরাপির সিরিয়াল বন্ধ, বিপাকে রোগীরা জাতীয় ক্যানসার হাসপাতালে রেডিওথেরাপির সিরিয়াল বন্ধ, বিপাকে রোগীরা বগুড়ায় যুবককে কুপিয়ে জখম: ১০-১২ জনের হামলা বগুড়ায় যুবককে কুপিয়ে জখম: ১০-১২ জনের হামলা ফ্রান্সে বিক্ষোভ দমনে শনিবার সেনা মোতায়েনের ঘোষণা সরকারের ফ্রান্সে বিক্ষোভ দমনে শনিবার সেনা মোতায়েনের ঘোষণা সরকারের জ্ঞানেশ কুমারকে ঘিরে মোদি সরকারের অচলাবস্থা: কেন এই অনড় অবস্থান? জ্ঞানেশ কুমারকে ঘিরে মোদি সরকারের অচলাবস্থা: কেন এই অনড় অবস্থান?
সব খবর

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান শাটডাউন ও কর্মবিরতির মধ্যেই প্রশাসনিক ভবনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। সোমবার সকাল পৌনে ৯টার দিকে তিনি প্রশাসনিক ভবন-২ এ প্রবেশ করেন। ভবনের তালা ভেঙে ভেতরে ঢোকার পর উপাচার্যকে একটি চেয়ারে বসতে দেখা যায় এবং এ সময় কয়েকজনকে তার সঙ্গে মুঠোফোনে ছবি তুলতে দেখা গেছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনার বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়টিতে গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদ থেকে অপসারণ করে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়া হয়। মাত্র ৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে ওই রাতেই শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। পরদিন ২২ সেপ্টেম্বর থেকে ক্যাম্পাসে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি শুরু হয়। এরপর ২৪ সেপ্টেম্বর নতুন উপাচার্য অনলাইনে যোগ দিলেও আন্দোলনের কারণে এতদিন তিনি ক্যাম্পাসে যাননি। পরবর্তীতে ১০ অক্টোবর অধ্যাপক ড. মো. আরাফাত রহমানকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়।

সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েটে গত ২০ দিন ধরে আন্দোলন চলছে। শিক্ষার্থীদের শাটডাউনের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি ব্যাহত হচ্ছে। রোববারও উপাচার্য ভবনের সামনে শিক্ষক ও শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন। একই দিন প্রশাসনিক ভবন-২ এর সামনে বিক্ষোভ শেষে স্টাফ অ্যাসোসিয়েশন তাদের আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দিয়েছে। আন্দোলনকারীদের মূল দাবি হলো, অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনরায় উপাচার্য পদে ফিরিয়ে আনতে হবে।