রাজনীতি

রাজনৈতিক বিজয়ের জন্য সাংস্কৃতিক লড়াইয়ে জেতা জরুরি: মাহমুদুর রহমান

প্রতিবেদক
ঢাবিতে সাদেকা হালিমসহ ৩ শিক্ষক ও ১ কর্মকর্তা বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি ঢাবিতে সাদেকা হালিমসহ ৩ শিক্ষক ও ১ কর্মকর্তা বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি আর কোনো কথা বলব না, নীরব থাকার ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর আর কোনো কথা বলব না, নীরব থাকার ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মান বাড়াতে উদ্যোগ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মান বাড়াতে উদ্যোগ সুপ্রিম কোর্টে ২৬৫ নতুন আইন কর্মকর্তা নিয়োগ সুপ্রিম কোর্টে ২৬৫ নতুন আইন কর্মকর্তা নিয়োগ বন্ধ সরকারি কারখানা সচলে ২০২৬ সাল পর্যন্ত সময়সীমা বেঁধে দিলেন প্রধানমন্ত্রী বন্ধ সরকারি কারখানা সচলে ২০২৬ সাল পর্যন্ত সময়সীমা বেঁধে দিলেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি সন্তানকে সম্পত্তি দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের, আসছে নতুন আইন সন্তানকে সম্পত্তি দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের, আসছে নতুন আইন আদালতে লতিফ সিদ্দিকী বললেন, আমাকে ফাঁসি দিয়ে দেন আদালতে লতিফ সিদ্দিকী বললেন, আমাকে ফাঁসি দিয়ে দেন বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে যোগ দিলেন চিংফেং ঝাং বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে যোগ দিলেন চিংফেং ঝাং নতুন করে ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ নতুন করে ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সব খবর

রাজনৈতিক লড়াইয়ে জয়ী হতে হলে সাংস্কৃতিক লড়াইয়েও জিততে হবে বলে মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। বুধবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মহানগর নাট্য সংসদের দিনব্যাপী ‘জুলাই বিপ্লব নাট্যোৎসব এবং জুলাই বিপ্লবের আলোকচিত্র প্রদর্শনী’ অনুষ্ঠানে তিনি এই গুরুত্বারোপ করেন।

মাহমুদুর রহমান তার কলেজ জীবনে দেখা ‘স্পার্টাকাস’ চলচ্চিত্রের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, বিশ্বসাহিত্যের ইতিহাসে স্পার্টাকাস এক মহান ব্যক্তি হিসেবে স্থান করে নিয়েছেন। তিনি বলেন, প্রজন্মের পর প্রজন্ম ইতিহাস মনে রাখার ক্ষেত্রে চলচ্চিত্র, নাটক, গান, কবিতা ও উপন্যাসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুলতান সোলেমান নাটকের মাধ্যমে যেভাবে মানুষ উসমানি খেলাফতের ইতিহাস সম্পর্কে জানতে পেরেছে, ঠিক সেভাবেই সংস্কৃতির মাধ্যমে জুলাই বিপ্লবের শহীদদের কাহিনি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, ছাত্রজীবনে অনেকেই যেমন কিউবার চে গুয়েভারার ছবিযুক্ত টি-শার্ট পরতেন, তিনি স্বপ্ন দেখেন যে ১০ বা ২০ বছর পর বাংলাদেশের নতুন প্রজন্ম আবু সাঈদ, মুগ্ধ, আনাস ও ওসমান হাদির গল্প বলবে। বাংলাদেশকে ফ্যাসিবাদ ও ভারতীয় সাম্রাজ্যবাদ থেকে মুক্ত করতে যারা জীবন দিয়েছেন, তাদের স্মৃতি ধরে রাখাই এখন সবচেয়ে বড় কাজ।

অনুষ্ঠানে জুলাই গণহত্যার বিচারের দাবি প্রসঙ্গে মাহমুদুর রহমান বলেন, বিচার অবশ্যই হতে হবে এবং এর জন্য লড়াই চলবে। তবে বিচারের চেয়েও গুরুত্বপূর্ণ হলো শহীদদের স্মরণে রাখা এবং তাদের বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ করে নেওয়া। তিনি জুলাই বিপ্লবের শহীদদের নিয়ে আরও বেশি চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানান। আবু সাঈদের আত্মত্যাগের উদাহরণ দিয়ে তিনি বলেন, নিরস্ত্র অবস্থায় ঈমানের শক্তিতে লড়াই করে আবু সাঈদ যে জীবন দিয়েছেন, তা গ্ল্যাডিয়েটর স্পার্টাকাসের চেয়ে কোনো অংশে কম নয়।

আমার দেশ পত্রিকা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে কাজ করে যাচ্ছে উল্লেখ করে সম্পাদক মাহমুদুর রহমান বলেন, যতদিন আমার দেশ থাকবে, এই বিপ্লব নিয়ে লড়াই ততদিন অব্যাহত থাকবে। মহানগর নাট্য সংসদের কার্যনির্বাহী সভাপতি মাহবুব মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অভিনেতা আব্দুল আজিজ, রাজনীতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেলোয়ার হোসেন, বাচিকশিল্পী শরীফ বায়েজিদ মাহমুদ এবং বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আবেদুর রহমান। অনুষ্ঠানটিতে জুলাই বিপ্লবের ওপর তিনটি নাটক মঞ্চায়ন করা হয়।