শিক্ষা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৩ মাদ্রাসার কেউ দাখিল পরীক্ষায় পাশ করেনি

প্রতিবেদক
মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি
সব খবর

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত চলতি বছরের দাখিল পরীক্ষায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার তিনটি মাদ্রাসা থেকে কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলো হলো দক্ষিণপাড়া ভরমোহনী দাখিল মাদ্রাসা, সাতবিলা দাখিল মাদ্রাসা এবং কালিয়াকৈড় দাখিল মাদ্রাসা। এর মধ্যে দক্ষিণপাড়া ভরমোহনী দাখিল মাদ্রাসা থেকে ৪ জন, সাতবিলা দাখিল মাদ্রাসা থেকে ৬ জন এবং কালিয়াকৈড় দাখিল মাদ্রাসা থেকে ১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।

উপজেলার অন্যান্য মাদ্রাসার ফলাফলেও বেশ বিপর্যয় লক্ষ্য করা গেছে। কোনাগাঁতী কে সি দাখিল মাদ্রাসা থেকে ১৭ জন পরীক্ষার্থী অংশ নিলেও তাদের মধ্যে মাত্র ১ জন পাশ করেছে। এছাড়া হাজী আবেদ আলী মেমোরিয়াল মহিলা মাদ্রাসা থেকে ১২ জন শিক্ষার্থী ফরম পূরণ করলেও অজ্ঞাত কারণে কেউ পরীক্ষায় অংশগ্রহণ করেনি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সুপার সুলতান মাহমুদ।

ফলাফল বিপর্যয়ের বিষয়ে দক্ষিণপাড়া ভরমোহনী দাখিল মাদ্রাসার সুপার আব্দুল জলিল ও সাতবিলা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার নুরুল ইসলাম জানান, প্রতিষ্ঠানগুলো প্রত্যন্ত এলাকায় অবস্থিত হওয়ায় শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে আনা সম্ভব হয় না। বহু চেষ্টার পরেও তারা পড়াশোনায় মনোযোগী হয় না, যার প্রতিফলন ঘটেছে পরীক্ষার ফলাফলে। তবে কালিয়াকৈড় দাখিল মাদ্রাসার সুপারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাদের বিশ্বাস জানান, যেসব মাদ্রাসায় একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি, সেসব প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। পরবর্তীতে এই মাদ্রাসাগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাদ্রাসা শিক্ষা বোর্ডে চিঠি পাঠানো হবে।