বিশ্ব

জাপান সফরের আগেই রাষ্ট্রদূত দাউদ আলীকে ঢাকায় তলব

প্রতিবেদক
তিব্বতে শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্পে নিহত অন্তত ১৬ জন তিব্বতে শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্পে নিহত অন্তত ১৬ জন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা সাইবার হামলার কবলে ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়া সাইবার হামলার কবলে ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ফ্রান্সে বিক্ষোভের মধ্যে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা, আতঙ্কে ব্যবসায়ীরা ফ্রান্সে বিক্ষোভের মধ্যে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা, আতঙ্কে ব্যবসায়ীরা ভোলা সদর ইউপি নির্বাচন: ভেদুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী জাকিরের নির্বাচনী তৎপরতা ভোলা সদর ইউপি নির্বাচন: ভেদুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী জাকিরের নির্বাচনী তৎপরতা ফরিদপুরে এক ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় ঝরল ৬ প্রাণ ফরিদপুরে এক ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় ঝরল ৬ প্রাণ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকছেন লিওনেল স্কালোনি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকছেন লিওনেল স্কালোনি শীতের সবজি আসায় স্বস্তি, মুরগি চড়া দামে, ডিম সস্তা শীতের সবজি আসায় স্বস্তি, মুরগি চড়া দামে, ডিম সস্তা চকরিয়ায় ছাত্রদল নেতার দোকান থেকে লুণ্ঠিত চিনি উদ্ধার চকরিয়ায় ছাত্রদল নেতার দোকান থেকে লুণ্ঠিত চিনি উদ্ধার কারওয়ান বাজারে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার কারওয়ান বাজারে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার
সব খবর

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরকে ঘিরে একটি নজিরবিহীন কূটনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সফরকালে টোকিওতে থাকছেন না জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১৫ই অক্টোবর পাঠানো এক চিঠির মাধ্যমে তাকে ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সফরসংক্রান্ত প্রস্তুতি ও কূটনৈতিক সমন্বয়ের কাজ থেকেও তাকে সম্পূর্ণ দূরে রাখা হয়েছে, যা কূটনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

কূটনৈতিক সূত্রের দাবি, গত জুন মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সময় দুই দেশের যৌথ বিবৃতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থা ও যুদ্ধের পরিণতি নিয়ে একটি সংবেদনশীল অনুচ্ছেদ যুক্ত হয়েছিল। টোকিও এই অনুচ্ছেদটিকে নিজেদের জন্য স্পর্শকাতর বলে মনে করে। জাপান সরকার দাউদ আলীকে চীনবিষয়ক বিশেষজ্ঞ হিসেবে বিবেচনা করে এবং ওই অনুচ্ছেদ প্রণয়নে তার ভূমিকা ছিল বলে ধারণা করছে। এ কারণে সৃষ্ট অস্বস্তির জের ধরেই রাষ্ট্রদূতকে ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এছাড়া বাংলাদেশ ও জাপানের মধ্যে চলমান বেশ কিছু গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদী চুক্তির গোপনীয়তা রক্ষার বিষয়টিও এই সিদ্ধান্তের পেছনে থাকতে পারে।

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৬ থেকে ২৯শে অক্টোবর জাপান সফর করবেন। তার এই সফরের প্রস্তুতি ও সমন্বয়ের দায়িত্ব পালন করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামকে টোকিও পাঠানো হয়েছে। সফরকালে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও দক্ষ কর্মী পাঠানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, এই সফরকে কেন্দ্র করে ৮টি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি চলছে, যার মধ্যে ৩ থেকে ৪টি চূড়ান্ত হতে পারে।

সাবেক ও বর্তমান অনেক কূটনীতিক এই সিদ্ধান্তকে অস্বাভাবিক হিসেবে দেখছেন। তাদের প্রশ্ন, রাষ্ট্রদূতের কোনো ভূমিকা নিয়ে আপত্তি থাকলে তা আগে কেন যাচাই করা হলো না। উল্লেখ্য, দাউদ আলীর বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়ার ঘটনা এবারই প্রথম নয়। ২০০৯ সালে লন্ডনে দায়িত্ব পালনকালে তারেক রহমানকে সহায়তা করার অভিযোগে তাকে একইভাবে ঢাকায় ফিরিয়ে এনে পররাষ্ট্র সার্ভিস একাডেমির ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।

আগামী ৭ই ডিসেম্বর দাউদ আলীর অবসরোত্তর ছুটি (পিআরএল) শুরু হওয়ার কথা রয়েছে। বিসিএস ১৫তম ব্যাচের এই কর্মকর্তা ২০২৪ সালের ১২ই ডিসেম্বর জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছিলেন। এর আগে তিনি রোমানিয়ায় রাষ্ট্রদূত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এবং টোকিও, প্রিটোরিয়া ও লন্ডনের বিভিন্ন মিশনে দায়িত্ব পালন করেছেন। এছাড়া চীনের কুনমিংয়ে কনসাল জেনারেল হিসেবেও তার কাজের অভিজ্ঞতা রয়েছে।