স্বাস্থ্য

দেশে ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, নতুন আক্রান্ত প্রায় দুই হাজার

প্রতিবেদক
শীতের সবজিতে বাজার সয়লাব, তবে চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা শীতের সবজিতে বাজার সয়লাব, তবে চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা বরগুনার আমতলীতে জরাজীর্ণ ব্রিজ অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন বরগুনার আমতলীতে জরাজীর্ণ ব্রিজ অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন পাবনায় বজ্রপাতে ৬ জনের মর্মান্তিক মৃত্যু পাবনায় বজ্রপাতে ৬ জনের মর্মান্তিক মৃত্যু পাবনায় বজ্রপাতে ৬ কিশোর ও তরুণের মর্মান্তিক মৃত্যু পাবনায় বজ্রপাতে ৬ কিশোর ও তরুণের মর্মান্তিক মৃত্যু ঠাকুরগাঁও উপনির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে সিইসি ও ইসি সচিবের বিরুদ্ধে তোপ জামায়াতের ঠাকুরগাঁও উপনির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে সিইসি ও ইসি সচিবের বিরুদ্ধে তোপ জামায়াতের গোয়ালন্দে খাবার চাওয়ার জেরে বাবুর্চিকে পিটিয়ে হত্যা গোয়ালন্দে খাবার চাওয়ার জেরে বাবুর্চিকে পিটিয়ে হত্যা পাবনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের প্রাণহানি পাবনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের প্রাণহানি ইয়েমেনে সংঘাত: ৯ হাজারের বেশি হতাহত, বাস্তুচ্যুত ২ লাখ ৭৬ হাজার ইয়েমেনে সংঘাত: ৯ হাজারের বেশি হতাহত, বাস্তুচ্যুত ২ লাখ ৭৬ হাজার তাহসিফের মৃত্যু রহস্য: হেফাজতে থাকা বন্ধু দীপের মুখে চাঞ্চল্যকর তথ্য তাহসিফের মৃত্যু রহস্য: হেফাজতে থাকা বন্ধু দীপের মুখে চাঞ্চল্যকর তথ্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু
সব খবর

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই পরিসংখ্যানটি বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে রেকর্ড করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে দুজন রাজশাহী বিভাগে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় একজন এবং ময়মনসিংহ বিভাগের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৯ জনে। মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে ২, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ এবং সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত ১৪৮ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৯৭৮ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালে ১৮০ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১৭৬ জন ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা সিটি করপোরেশনের বাইরের এলাকাগুলোতে ৩২৮ জন রোগী ভর্তি হয়েছেন। ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে চট্টগ্রাম বিভাগে, যার সংখ্যা ৩৫৮ জন। এর বাইরে বরিশালে ২৬০, খুলনায় ২৫৬, রাজশাহীতে ২০৯, রংপুরে ১০১, ময়মনসিংহে ৯৪ এবং সিলেট বিভাগে ১৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৮১ হাজার ৫৯৮ জন। তাদের মধ্যে ৭৫ হাজার ৬৯৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছেন।