রাজনীতি

সরকার সঠিক পথ থেকে সরে বাঁকা পথে হাঁটছে: ডা. শফিকুর রহমান

প্রতিবেদক
শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশের, সেমিফাইনালের সমীকরণ এখন আমিরাতের বিপক্ষে শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশের, সেমিফাইনালের সমীকরণ এখন আমিরাতের বিপক্ষে রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের মতবিনিময় রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের মতবিনিময় উপজেলা পরিষদ নির্বাচনে পোস্টার ও মিছিল নিষিদ্ধ করল নির্বাচন কমিশন উপজেলা পরিষদ নির্বাচনে পোস্টার ও মিছিল নিষিদ্ধ করল নির্বাচন কমিশন বিমানে বর্ণবাদী ও সমকামীবিদ্বেষী গালিগালাজ, যাত্রী আটক বিমানে বর্ণবাদী ও সমকামীবিদ্বেষী গালিগালাজ, যাত্রী আটক ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ চালুর উদ্যোগ: নতুন ট্রেনের প্রস্তাব ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ চালুর উদ্যোগ: নতুন ট্রেনের প্রস্তাব আগস্টে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪৮১ জনের আগস্টে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪৮১ জনের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত এইচএসসি পরীক্ষার্থী মাহিমের মৃত্যু হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত এইচএসসি পরীক্ষার্থী মাহিমের মৃত্যু সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর পরিপন্থী: ডা. শফিকুর রহমান সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর পরিপন্থী: ডা. শফিকুর রহমান ১৬ সেপ্টেম্বর কি বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী পূজা চেরি? ১৬ সেপ্টেম্বর কি বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী পূজা চেরি? টানা দুই ম্যাচে জোড়া গোল করে ছন্দে ফিরলেন লামিন ইয়ামাল টানা দুই ম্যাচে জোড়া গোল করে ছন্দে ফিরলেন লামিন ইয়ামাল
সব খবর

ফ্যাসিবাদী শাসনের অবসানের পর দেশকে নতুন করে গড়ে তোলার যে সুযোগ তৈরি হয়েছিল, বর্তমান সরকার সেই পথ থেকে সরে এসে এখন বাঁকা পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। শনিবার (১ আগস্ট) দুপুরে সিলেটে দৈনিক জালালাবাদ আয়োজিত এক সুধী সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের মাধ্যমে জনগণ পরিবর্তনের যে রায় দিয়েছিল, সরকার তা উপেক্ষা করছে। তিনি বলেন, আমরা সেই প্রত্যাশায় একটি গণভোট পেয়েছিলাম যা ছিল জাতিকে বদলানোর ভোট। তখন দলমতের ঊর্ধ্বে উঠে সবাই গণভোটের পক্ষে কথা বলেছিল। কিন্তু দুই-তৃতীয়াংশ ক্ষমতা পাওয়ার পর তারা এখন মনে করছে যা ইচ্ছা তাই করা যাবে এবং গণভোটের আর প্রয়োজন নেই। কিন্তু ইতিহাসের শিক্ষা হলো, জনগণের রায়কে সম্মান না করলে তার পরিণতি শুভ হয় না।

জামায়াত আমীর আরও বলেন, আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদী আমলের সব জঞ্জাল মুছে নতুন এক জাতির উত্থান ঘটুক। কিন্তু সরকার গঠনের গত ৪-৫ মাসে কিছুই বদলায়নি, বরং দুর্নীতি বেড়েছে। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, তিনি কেবল একটি দলের নন, পুরো দেশের প্রধানমন্ত্রী। তাই দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধে তাকে কার্যকর দায়িত্ব নিতে হবে। স্পিকারের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি সতর্ক করেন যে, চাঁদাবাজি বন্ধ না হলে জাতির সামনে বড় সংকট তৈরি হতে পারে।

সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আমরা সব কিছুকে ষড়যন্ত্র বলতে চাই না, আবার ষড়যন্ত্র নেই—এ কথাও উড়িয়ে দেওয়া যায় না। দীর্ঘ সাড়ে ১৫ বছর বিএনপিও নির্যাতনের শিকার হয়েছে, তাই মজলুমের কষ্ট তারাই ভালো বোঝে। দেশ যেন আবার কোনো চোরাবালি বা অন্ধকার গলিতে হারিয়ে না যায়, সে বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণমাধ্যম সমাজের চতুর্থ স্তম্ভ, তাই কোনো তথ্য বিকৃত না করে সত্য তুলে ধরতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, দৈনিক জালালাবাদের সম্পাদক মুকতাবিস উন নূর, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ অন্যান্যরা।