শিক্ষা

ডাকসুর বিতর্কিত কর্মকাণ্ড তদন্তে তিন কমিটি গঠন ঢাবির

প্রতিবেদক
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু চাকসু নির্বাচনের এক বছর: প্রতিশ্রুতি অপূর্ণ, শিক্ষার্থীদের ভোগান্তি অব্যাহত চাকসু নির্বাচনের এক বছর: প্রতিশ্রুতি অপূর্ণ, শিক্ষার্থীদের ভোগান্তি অব্যাহত ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট ও বাল্কহেডের সংঘর্ষে নিহত ২ ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট ও বাল্কহেডের সংঘর্ষে নিহত ২ সরকারি চাকুরেদের সুযোগ-সুবিধায় বড় পরিবর্তন, বাড়ল পেনশন ও ভাতা সরকারি চাকুরেদের সুযোগ-সুবিধায় বড় পরিবর্তন, বাড়ল পেনশন ও ভাতা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু ব্রাজিলের জার্সিতে আর দেখা যাবে না নেইমারকে, জানালেন আনচেলত্তি ব্রাজিলের জার্সিতে আর দেখা যাবে না নেইমারকে, জানালেন আনচেলত্তি সৌদি সামরিক স্থাপনায় হামলার দাবি হুতিদের সৌদি সামরিক স্থাপনায় হামলার দাবি হুতিদের সিরাজগঞ্জে বাড়ছে সর্দি-জ্বর ও ডেঙ্গুর প্রকোপ, জনমনে আতঙ্ক সিরাজগঞ্জে বাড়ছে সর্দি-জ্বর ও ডেঙ্গুর প্রকোপ, জনমনে আতঙ্ক হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান ক্ষমতার দাসত্ব নয় মুক্তচিন্তা ও মুক্তির হাতিয়ার হোক শিক্ষা ক্ষমতার দাসত্ব নয় মুক্তচিন্তা ও মুক্তির হাতিয়ার হোক শিক্ষা
সব খবর

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন বিতর্কিত ঘটনার প্রেক্ষাপটে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মূলত ক্যাম্পাসে সার্বিক শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক পরিবেশ বজায় রাখার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১২(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনের ওপর ভিত্তি করে কর্তৃপক্ষ পরবর্তী আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করবে।

ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ এবং তৎকালীন ছাত্রসংঘের নেতা আবদুল মালেকের ছবি প্রদর্শন ও টানানোর ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) এই কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করবেন। এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন আইন অনুষদের ডিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও প্রক্টর। এস্টেট ম্যানেজার এই কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়া ক্যাম্পাসে ‘নির্ভীক জুলাই’ নামের দুটি স্মৃতিস্তম্ভ স্থাপনের বিষয়টি খতিয়ে দেখতে আরও একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়কও প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)। কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, আইন অনুষদের ডিন ও প্রক্টর। এখানেও এস্টেট ম্যানেজার সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।

এছাড়া ডাকসু কর্তৃক ‘ডিইউ ইভ্যালুয়েশন’ নামের একটি নতুন ওয়েবসাইট চালুর কারিগরি দিক ও প্রশাসনিক অনুমোদনের বিষয়টি তদন্তে ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)। কমিটির অন্য সদস্যরা হলেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), আইন অনুষদের ডিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এই কমিটিতে সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।