অপরাধ

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

প্রতিবেদক
ইসরাইলের আগ্রাসন ঠেকাতে আঞ্চলিক ঐক্যের ডাক ইরানের ইসরাইলের আগ্রাসন ঠেকাতে আঞ্চলিক ঐক্যের ডাক ইরানের ইতালিতে হামলার শিকার বাঁধন, পাশে পেলেন না সিনেমার টিমকে ইতালিতে হামলার শিকার বাঁধন, পাশে পেলেন না সিনেমার টিমকে সেপ্টেম্বরের ১৩ দিনে দেশে এলো ১৪২ কোটি ডলার রেমিট্যান্স সেপ্টেম্বরের ১৩ দিনে দেশে এলো ১৪২ কোটি ডলার রেমিট্যান্স প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাকসু নির্বাচনের এক বছর: প্রতিশ্রুতি অপূর্ণ, শিক্ষার্থীদের ভোগান্তি অব্যাহত চাকসু নির্বাচনের এক বছর: প্রতিশ্রুতি অপূর্ণ, শিক্ষার্থীদের ভোগান্তি অব্যাহত ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট ও বাল্কহেডের সংঘর্ষে নিহত ২ ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট ও বাল্কহেডের সংঘর্ষে নিহত ২ ডাকসুর বিতর্কিত কর্মকাণ্ড তদন্তে তিন কমিটি গঠন ঢাবির ডাকসুর বিতর্কিত কর্মকাণ্ড তদন্তে তিন কমিটি গঠন ঢাবির সরকারি চাকুরেদের সুযোগ-সুবিধায় বড় পরিবর্তন, বাড়ল পেনশন ও ভাতা সরকারি চাকুরেদের সুযোগ-সুবিধায় বড় পরিবর্তন, বাড়ল পেনশন ও ভাতা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু ব্রাজিলের জার্সিতে আর দেখা যাবে না নেইমারকে, জানালেন আনচেলত্তি ব্রাজিলের জার্সিতে আর দেখা যাবে না নেইমারকে, জানালেন আনচেলত্তি
সব খবর

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় শিশু ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে নামতে গিয়ে পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালের নতুন ভবনের ৮ম তলার ছাদে অবস্থিত ১১নং লিফটের কন্ট্রোল রুমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে লিফটের কন্ট্রোল রুমের বৈদ্যুতিক মেশিনে ওভারহিট বা শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফায়ার স্টেশন থেকেও একটি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ সময় ভবনের ভেতরে প্রচুর ধোঁয়া জমে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালের নিরাপত্তাকর্মী, স্টাফ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহায়তায় উদ্ধার কার্যক্রম সম্পন্ন করেন।

অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় তাড়াহুড়ো করে বের হওয়ার চেষ্টাকালে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং কয়েকজন পড়ে গিয়ে আহত হন। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

মৃতদের মধ্যে পাঁচজনের পরিচয় জানা গেছে। তারা হলেন— নেত্রকোনার পূর্বধলা এলাকার হাজেরা বেগম (৫০), ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকার শাহজাহান (৪০), রমজান (৩৮), জাহানারা (৫০) এবং ময়মনসিংহের তারাকান্দা এলাকার বালিখা গ্রামের কুলসুমা (৩৫)। তবে নিহত শিশুটির পরিচয় এখনো জানা যায়নি এবং তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে শেষ খবর পাওয়া গেছে।