অন্যান্য

সন্তানকে বাঁচাতে গিয়ে কাপ্তাই হ্রদে প্রাণ হারালেন বাবা

প্রতিবেদক
এসবি এসআই আলতাফ হোসেন হত্যা মামলায় আরও ৮ আসামির রিমান্ড এসবি এসআই আলতাফ হোসেন হত্যা মামলায় আরও ৮ আসামির রিমান্ড মোহনগঞ্জে ফায়ার সার্ভিসের বিরুদ্ধে অগ্নিনির্বাপক যন্ত্র রিফিল নিয়ে প্রতারণার অভিযোগ মোহনগঞ্জে ফায়ার সার্ভিসের বিরুদ্ধে অগ্নিনির্বাপক যন্ত্র রিফিল নিয়ে প্রতারণার অভিযোগ ব্যবসায়ীদের হয়রানি না করে কর আদায়ের নির্দেশ অর্থমন্ত্রীর ব্যবসায়ীদের হয়রানি না করে কর আদায়ের নির্দেশ অর্থমন্ত্রীর পার্বতীপুরে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পার্বতীপুরে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জবাবে পূর্ব জেরুজালেমে কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জবাবে পূর্ব জেরুজালেমে কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল বোলারদের নৈপুণ্যে স্বস্তির জয়, এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ বোলারদের নৈপুণ্যে স্বস্তির জয়, এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িত কারা ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িত কারা লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ভোলা-পটুয়াখালী-নোয়াখালীর বালুতে খনিজ খুঁজবে পরমাণু শক্তি কমিশন ভোলা-পটুয়াখালী-নোয়াখালীর বালুতে খনিজ খুঁজবে পরমাণু শক্তি কমিশন ২০২৭ সাফ গেমসে অংশ নেবে ভারত, নিশ্চিত করল পাকিস্তান ২০২৭ সাফ গেমসে অংশ নেবে ভারত, নিশ্চিত করল পাকিস্তান
সব খবর

রাঙামাটির লংগদু উপজেলায় কাপ্তাই হ্রদে আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিজের সন্তানকে বাঁচিয়ে শেষ পর্যন্ত প্রাণ হারালেন বাবা ফালান মিয়া (২৮)। ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পর সোমবার (১৭ আগস্ট) সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করেন। নিহত ফালান মিয়া লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের ছোট মাহিল্যা গ্রামের বাসিন্দা মো. শাহাবুদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় জেলে ফালান মিয়া তার আট-নয় বছরের শিশুপুত্রকে নিয়ে মাছ ধরার একটি ছোট নৌকায় করে বাড়ি ফিরছিলেন। পথে কালাপাকুজ্যা ও গুলশাখালী ইউনিয়নের মধ্যবর্তী চৌদ্দ নম্বর বিল এলাকায় পৌঁছালে হঠাৎ ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি ডুবে যায়।

নৌকাডুবির পর নিজের জীবনের ঝুঁকি নিয়ে সন্তানকে আঁকড়ে ধরে পানিতে ভেসে থাকার চেষ্টা করেন ফালান মিয়া। একপর্যায়ে দূর থেকে অন্য একটি নৌকা তাদের দেখতে পায়। তখন নিজের সর্বশেষ শক্তি দিয়ে ছেলেকে ওই নৌকায় তুলে দিতে সক্ষম হন তিনি। সন্তানকে নিরাপদে হস্তান্তর করার পরই ফালান মিয়া হ্রদের পানিতে তলিয়ে যান। এর পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন এবং দীর্ঘ ১৬ ঘণ্টা পর সোমবার সকালে কাপ্তাই হ্রদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, নিজের জীবন বিপন্ন জেনেও সন্তানকে বাঁচিয়ে রাখার এই আত্মত্যাগের ঘটনা এলাকায় গভীর শোক ও আবেগের সৃষ্টি করেছে। লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হোসেন জানিয়েছেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।