খেলা

ফ্রান্স-মরক্কো ম্যাচ পরিচালনায় আর্জেন্টিনার রেফারিদের নিয়ে বিতর্ক

প্রতিবেদক
চলন্ত ট্রেনে স্টারলিংকের ৬০ রাউটার বসানোর পর চুরি হলো ৪৫টি চলন্ত ট্রেনে স্টারলিংকের ৬০ রাউটার বসানোর পর চুরি হলো ৪৫টি ঘুষ ও অনিয়মে জর্জরিত সোনাইমুড়ীর দেওটি ইউনিয়ন ভূমি অফিস ঘুষ ও অনিয়মে জর্জরিত সোনাইমুড়ীর দেওটি ইউনিয়ন ভূমি অফিস কিয়েভে জেলেনস্কির সঙ্গে শান্তি আলোচনা নিয়ে মার্কিন দূতদের বৈঠক কিয়েভে জেলেনস্কির সঙ্গে শান্তি আলোচনা নিয়ে মার্কিন দূতদের বৈঠক মিরসরাইয়ের ঝর্ণায় পা পিছলে কলেজছাত্র আহত মিরসরাইয়ের ঝর্ণায় পা পিছলে কলেজছাত্র আহত শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশের, সেমিফাইনালের সমীকরণ এখন আমিরাতের বিপক্ষে শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশের, সেমিফাইনালের সমীকরণ এখন আমিরাতের বিপক্ষে রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের মতবিনিময় রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের মতবিনিময় উপজেলা পরিষদ নির্বাচনে পোস্টার ও মিছিল নিষিদ্ধ করল নির্বাচন কমিশন উপজেলা পরিষদ নির্বাচনে পোস্টার ও মিছিল নিষিদ্ধ করল নির্বাচন কমিশন বিমানে বর্ণবাদী ও সমকামীবিদ্বেষী গালিগালাজ, যাত্রী আটক বিমানে বর্ণবাদী ও সমকামীবিদ্বেষী গালিগালাজ, যাত্রী আটক ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ চালুর উদ্যোগ: নতুন ট্রেনের প্রস্তাব ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ চালুর উদ্যোগ: নতুন ট্রেনের প্রস্তাব আগস্টে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪৮১ জনের আগস্টে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪৮১ জনের
সব খবর

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ও মরক্কোর ম্যাচটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার হতে যাওয়া এই ম্যাচের জন্য ফিফা যে পাঁচজন ম্যাচ কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে, তাদের সবাই আর্জেন্টাইন নাগরিক। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই ফুটবল ভক্তদের মধ্যে স্বার্থের সংঘাত নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ফিফা মঙ্গলবার ‘এক্স’-এ এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে যে, এই ম্যাচে প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ফাকুন্দো তেলো। তার সহকারী হিসেবে থাকছেন হুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চাদে। এছাড়া দারিও এরেরা চতুর্থ কর্মকর্তা এবং ক্রিস্তিয়ান নাভারো রিজার্ভ সহকারী রেফারির দায়িত্ব পালন করবেন। ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ফিফা বিশ্বকাপের ম্যাচ নম্বর ৯৭-এর জন্য এই কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে।’

অনেকে প্রশ্ন তুলেছেন যে, আর্জেন্টিনা যেহেতু এখনো বিশ্বকাপে টিকে আছে এবং ফাইনালে ওঠার দৌড়ে রয়েছে, তাই তাদের দেশের রেফারিদের দিয়ে অন্য দলের ম্যাচ পরিচালনা করানো কতটা যৌক্তিক। তবে ফিফার দীর্ঘদিনের নিয়ম অনুযায়ী, তারা একই দেশের রেফারিদের নিয়ে পূর্ণাঙ্গ দল গঠন করে থাকে। কিন্তু ফিফার স্পষ্ট নির্দেশনা রয়েছে যে, কোনো রেফারি কখনোই তার নিজের দেশের ম্যাচ পরিচালনা করতে পারবেন না। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপের শুরু থেকেই গ্রুপ ও নকআউট পর্বে ফিফা এই নীতি অনুসরণ করে আসছে এবং এখন পর্যন্ত কোনো রেফারিকে নিজের দেশের ম্যাচ পরিচালনা করতে দেখা যায়নি।

এদিকে ফাকুন্দো তেলোর এই নিয়োগ এমন এক সময়ে এল, যখন এবারের আসরে রেফারিং নিয়ে নানা মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপে মরক্কো ও পর্তুগালের কোয়ার্টার ফাইনাল ম্যাচে মরক্কোর ফরোয়ার্ড ওয়ালিদ চেদ্দিরাকে লাল কার্ড দেখানোর ঘটনায় ফাকুন্দো তেলো সমালোচনার মুখে পড়েছিলেন, যা নিয়ে ফুটবল বিশ্বে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল।

মঙ্গলবার (৭ ‍জুলাই) এক্স-এ দেওয়া এক পোস্টে ফিফা জানায়, ম্যাচের প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ফাকুন্দো তেলো। সহকারী রেফারি থাকবেন হুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চাদে। এছাড়া দারিও এরেরা চতুর্থ কর্মকর্তা এবং ক্রিস্তিয়ান নাভারো রিজার্ভ সহকারী রেফারির দায়িত্ব পালন করবেন।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের শুরু থেকেই গ্রুপ পর্ব এবং নকআউট পর্বে একই দেশের রেফারি দল নিয়োগের এই নীতি অনুসরণ করছে ফিফা। এখন পর্যন্ত কোনো রেফারিকে নিজের দেশের ম্যাচ পরিচালনা করতে দেখা যায়নি।