খেলা

এমবাপ্পের পেনাল্টিতে জয়, কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

প্রতিবেদক
বাংলাদেশের পররাষ্ট্রনীতির গতিপথ জানতে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গর বাংলাদেশের পররাষ্ট্রনীতির গতিপথ জানতে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গর প্রথমবার বাবা হতে চলেছেন ইবাদত, অস্ট্রেলিয়া সফর থেকে ছুটি প্রথমবার বাবা হতে চলেছেন ইবাদত, অস্ট্রেলিয়া সফর থেকে ছুটি দেশের তিন নদীর পানি বিপৎসীমার উপরে, ১৪ জেলায় বন্যার শঙ্কা দেশের তিন নদীর পানি বিপৎসীমার উপরে, ১৪ জেলায় বন্যার শঙ্কা রামগঞ্জে প্রধান সড়কে সংস্কারের ধীরগতিতে জনদুর্ভোগ চরমে রামগঞ্জে প্রধান সড়কে সংস্কারের ধীরগতিতে জনদুর্ভোগ চরমে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ভারত, চলছে ককরোচ পার্টির আন্দোলন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ভারত, চলছে ককরোচ পার্টির আন্দোলন হেনলি পাসপোর্ট সূচক: ভিসা ছাড়া ৩৫ দেশে ভ্রমণের সুযোগ বাংলাদেশের হেনলি পাসপোর্ট সূচক: ভিসা ছাড়া ৩৫ দেশে ভ্রমণের সুযোগ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো মেজর মোজাফফরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো মেজর মোজাফফরকে কারবালার শিক্ষা ও রাষ্ট্রীয় জীবনে ইসলামি নেতৃত্বের তাৎপর্য কারবালার শিক্ষা ও রাষ্ট্রীয় জীবনে ইসলামি নেতৃত্বের তাৎপর্য সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ছয় সপ্তাহের সর্বোচ্চ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ছয় সপ্তাহের সর্বোচ্চ
সব খবর

বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে এবং শেষ বত্রিশের লড়াইয়ে জার্মানিকে হারিয়ে চমক সৃষ্টি করা প্যারাগুয়ে শেষ ষোলোর ম্যাচে ফ্রান্সের সামনে শক্ত দেয়াল হয়ে দাঁড়িয়েছিল। তবে শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি থেকে করা একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জয় পেয়েছে ২০১৮ সালের চ্যাম্পিয়নরা। এই জয়ে তারা কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে।

ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই দলের মধ্যে ৩৮ ধাপের ব্যবধান থাকলেও প্রথমার্ধে ফ্রান্সের আক্রমণের স্রোত সামলাতে হিমশিম খেতে হয়েছে প্যারাগুয়েকে। পুরো প্রথমার্ধে ফ্রান্সের আধিপত্য থাকলেও গোলের দেখা পায়নি তারা। বিরতির আগে দুই দলই গোলশূন্য অবস্থায় মাঠ ছাড়ে।

দ্বিতীয়ার্ধের খেলায় উত্তেজনার পারদ চড়েছিল। ফ্রান্সের বক্সের সামনে বল নিয়ে এগোনোর সময় আন্দ্রেস কিউবাস কিলিয়ান এমবাপ্পেকে বাধা দিলে পরিস্থিতির সৃষ্টি হয়। এমবাপ্পে বিরক্তি প্রকাশ করলে প্যারাগুয়ের এক মিডফিল্ডার তাকে ধাক্কা দেন, যার ফলে দুই দলের খেলোয়াড়দের মধ্যে বিবাদ বেধে যায়। অবশ্য অন্য খেলোয়াড়দের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

ম্যাচের ৬৯ মিনিটে ডেডলক ভাঙে। বক্সের ভেতর দেজিরে দুয়ে ফাউলের শিকার হলে ভিএআরের সহায়তায় রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। স্পট কিক থেকে অরলান্দো হিলকে ভুল দিকে পাঠিয়ে বল জালে জড়িয়ে ফ্রান্সের শিবিরে স্বস্তি ফেরান এমবাপ্পে।

যোগ করা সময়ের পঞ্চম মিনিটে এমবাপ্পের সামনে ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল, কিন্তু তার শট এবং ফিরতি শট দুটিই ঠেকিয়ে দেন প্যারাগুয়ে গোলরক্ষক হিল। এই গোলটি হলে লিওনেল মেসির বিশ গোলের রেকর্ডের পাশে নাম লেখাতে পারতেন এমবাপ্পে, তবে সেই সুযোগ হাতছাড়া হয়। এই জয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা ফ্রান্সের পরবর্তী প্রতিপক্ষ মরক্কো।