অর্থনীতি

গ্যাস-বিদ্যুতের সংকট রাতারাতি সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী

প্রতিবেদক
সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী: বৃদ্ধ বাবা-মায়ের সুরক্ষায় নতুন আশা সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী: বৃদ্ধ বাবা-মায়ের সুরক্ষায় নতুন আশা ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে রাতে কী করেন মালাইকা অরোরা ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে রাতে কী করেন মালাইকা অরোরা রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জনআস্থাই শেষ কথা রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জনআস্থাই শেষ কথা বেসরকারি ব্যাংকে নিয়োগে পরীক্ষা বাধ্যতামূলক করল বাংলাদেশ ব্যাংক বেসরকারি ব্যাংকে নিয়োগে পরীক্ষা বাধ্যতামূলক করল বাংলাদেশ ব্যাংক গাজীপুরে কিশোরী উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার গাজীপুরে কিশোরী উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার নিম্নস্তরের সিগারেটের খুচরা মূল্য বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ নিম্নস্তরের সিগারেটের খুচরা মূল্য বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ সংসদে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ, বিরোধীদলীয় নেতা বললেন '১৮ কোটি মানুষ নিয়ে খেতে চাই' সংসদে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ, বিরোধীদলীয় নেতা বললেন ‘১৮ কোটি মানুষ নিয়ে খেতে চাই’ সৌরবিদ্যুৎ যন্ত্রপাতিতে শুল্ক ছাড় ও সিগারেটের দাম বাড়ানোর সিদ্ধান্ত সৌরবিদ্যুৎ যন্ত্রপাতিতে শুল্ক ছাড় ও সিগারেটের দাম বাড়ানোর সিদ্ধান্ত ইতালিতে হামলার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতালিতে হামলার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন, অভিযোগ ‘জুলাইযোদ্ধা’ আখ্যায় ইতালিতে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন, অভিযোগ ‘জুলাইযোদ্ধা’ আখ্যায়
সব খবর

বিদ্যুৎ ও গ্যাসের বিদ্যমান সমস্যাগুলো বর্তমানে সরকারের নিয়ন্ত্রণে নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (২২ আগস্ট) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। ২০২৬ অর্থবছরের অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব ও মুদ্রানীতি এবং বেসরকারি খাতের প্রত্যাশা বিষয়ক ওই সেমিনারে অর্থমন্ত্রী স্পষ্ট করেন যে, এই সমস্যাগুলো এক মাসে সমাধান হওয়ার মতো নয়। তবে জ্বালানি সংকট নিরসনে সরকার কাজ করছে এবং ধীরগতিতে হলেও তা সমাধান হবে বলে তিনি জানান।

বিনিয়োগের পরিবেশ তৈরির গুরুত্বারোপ করে অর্থমন্ত্রী বলেন, বিনিয়োগ ছাড়া অর্থনীতির চাকা সচল রাখা সম্ভব নয়। এক্ষেত্রে সরকার ও বেসরকারি খাতকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি উল্লেখ করেন যে, একা অর্থমন্ত্রী বা সরকার কোনো কিছু সমাধান করতে পারে না। বিএনপি সরকার অতীতে বিভিন্ন কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছে বলেও তিনি স্মরণ করিয়ে দেন।

ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে সরকার একটি কমিটি গঠন এবং একটি ওয়েবসাইট চালু করেছে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, কোথাও কোনো বাধার সম্মুখীন হলে সরকার তা সমাধানে বদ্ধপরিকর। তবে কোনো অনৈতিক বাধার মুখে পড়লে ব্যবসায়ীদেরও নিজেদের উদ্যোগে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

সেমিনারে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান সরকারি দপ্তরে অযথা কাগজপত্রের চাহিদা এবং অনৈতিক অর্থ দাবির মাধ্যমে সাধারণ মানুষের হয়রানি ও ভোগান্তির বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, এই হয়রানি জ্বালানি সংকটের মতো নয় যে সমাধানে দীর্ঘ সময় লাগবে। সরকার চাইলে খুব দ্রুতই এই ‘হয়রানি ট্যাক্স’ বন্ধ করতে পারে।