ব্যাংক

বেসরকারি ব্যাংকে নিয়োগে পরীক্ষা বাধ্যতামূলক করল বাংলাদেশ ব্যাংক

প্রতিবেদক
সৌর বিদ্যুৎ যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ছাড়ের প্রস্তাব অনুমোদন সৌর বিদ্যুৎ যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ছাড়ের প্রস্তাব অনুমোদন সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী: বৃদ্ধ বাবা-মায়ের সুরক্ষায় নতুন আশা সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী: বৃদ্ধ বাবা-মায়ের সুরক্ষায় নতুন আশা ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে রাতে কী করেন মালাইকা অরোরা ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে রাতে কী করেন মালাইকা অরোরা রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জনআস্থাই শেষ কথা রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জনআস্থাই শেষ কথা গাজীপুরে কিশোরী উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার গাজীপুরে কিশোরী উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার নিম্নস্তরের সিগারেটের খুচরা মূল্য বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ নিম্নস্তরের সিগারেটের খুচরা মূল্য বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ সংসদে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ, বিরোধীদলীয় নেতা বললেন '১৮ কোটি মানুষ নিয়ে খেতে চাই' সংসদে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ, বিরোধীদলীয় নেতা বললেন ‘১৮ কোটি মানুষ নিয়ে খেতে চাই’ সৌরবিদ্যুৎ যন্ত্রপাতিতে শুল্ক ছাড় ও সিগারেটের দাম বাড়ানোর সিদ্ধান্ত সৌরবিদ্যুৎ যন্ত্রপাতিতে শুল্ক ছাড় ও সিগারেটের দাম বাড়ানোর সিদ্ধান্ত ইতালিতে হামলার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতালিতে হামলার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন, অভিযোগ ‘জুলাইযোদ্ধা’ আখ্যায় ইতালিতে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন, অভিযোগ ‘জুলাইযোদ্ধা’ আখ্যায়
সব খবর

বেসরকারি ব্যাংকের এন্ট্রি পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোনো ধরনের পরীক্ষা ছাড়া এসব পদে সরাসরি নিয়োগ দেওয়ার সুযোগ নেই। এই নির্দেশনার পাশাপাশি নিয়োগ পরবর্তী শিক্ষাগত ও পেশাগত সনদ যাচাইকেও বাধ্যতামূলক করা হয়েছে। গত সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

ব্যাংকিং খাতে শৃঙ্খলা বজায় রাখা, করপোরেট সুশাসন নিশ্চিত করা এবং গ্রাহকদের আস্থা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক এই নতুন নির্দেশনা দিয়েছে। এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও মেধাভিত্তিক মূল্যায়ন নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে। যেসব এন্ট্রি পদে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হয় না, যেমন ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, সিনিয়র অফিসার, প্রবেশনারি অফিসার, ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, জুনিয়র অফিসার ও ক্যাশ অফিসারসহ সমপর্যায়ের পদের ক্ষেত্রে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব পদে নিয়োগের বিজ্ঞপ্তি অবশ্যই ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট, চাকরির ওয়েবসাইট এবং অন্তত দুটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সশরীরে অথবা অনলাইনে নৈর্ব্যক্তিক বা লিখিত পরীক্ষার পাশাপাশি মৌখিক পরীক্ষাও বাধ্যতামূলক করা হয়েছে। অভিজ্ঞ প্রার্থীদের উচ্চতর পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রেও অন্তত মৌখিক পরীক্ষাসহ প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের যোগদানের এক বছরের মধ্যে তাদের সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের মাধ্যমে যাচাই করতে হবে। বর্তমানে কর্মরতদের সনদের সত্যতা আগামী ৩১ মার্চ ২০২৭ সালের মধ্যে যাচাই সম্পন্ন করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এছাড়া পদোন্নতি বা অন্য কোনো আর্থিক ও অ-আর্থিক সুবিধা পাওয়ার জন্য জমা দেওয়া সনদও যাচাই করে ব্যক্তিগত নথিতে রাখতে হবে। পরামর্শক বা উপদেষ্টা ছাড়া চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, চাকরিরত অবস্থায় বা নিয়োগের সময় কোনো কর্মীর সনদ ভুয়া প্রমাণিত হলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। তবে অন্য কোনো ব্যাংক থেকে উচ্চতর পদে যোগ দেওয়া ব্যক্তির সনদ যদি আগের প্রতিষ্ঠান যাচাই করে থাকে এবং তার প্রত্যয়নপত্র থাকে, তবে নতুন করে যাচাইয়ের প্রয়োজন নেই। সেক্ষেত্রে অব্যাহতিপত্রে কোন কোন সনদ যাচাই করা হয়েছে তা স্পষ্ট থাকতে হবে।

আগামী ৩১ মার্চ ২০২৭ সালের মধ্যে প্রতিটি ব্যাংককে পরিচালনা পর্ষদের অনুমোদন সাপেক্ষে যুগোপযোগী মানবসম্পদ ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন বা হালনাগাদ করতে বলা হয়েছে। এই নীতিমালায় নিয়োগ, পদোন্নতি, ছুটি, আচরণবিধি, শৃঙ্খলা, যৌন হয়রানি প্রতিরোধসহ মোট ১৮টি বিষয় অন্তর্ভুক্ত করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের মতে, এই পদক্ষেপগুলো ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।