ব্যাংক

নর্থ সাউথ শিক্ষার্থীদের জন্য ঢাকা ব্যাংকের বিশেষ প্রিপেইড কার্ড চালু

প্রতিবেদক
মাগুরায় পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়া সেই নাঈমুজ্জামান নয়ন গ্রেপ্তার মাগুরায় পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়া সেই নাঈমুজ্জামান নয়ন গ্রেপ্তার গুমের ঘটনায় ভুক্তভোগী স্বজনদের নতুন আইনে ক্ষোভ ও উদ্বেগ গুমের ঘটনায় ভুক্তভোগী স্বজনদের নতুন আইনে ক্ষোভ ও উদ্বেগ মৃত্যুর আগেই নিজের শোকবার্তা লিখে অনন্য নজির গড়লেন মার্কিন নাগরিক মৃত্যুর আগেই নিজের শোকবার্তা লিখে অনন্য নজির গড়লেন মার্কিন নাগরিক গুম প্রতিরোধ আইন ভুক্তভোগীদের সরাসরি ন্যায়বিচার নিশ্চিত করবে: স্বরাষ্ট্রমন্ত্রী গুম প্রতিরোধ আইন ভুক্তভোগীদের সরাসরি ন্যায়বিচার নিশ্চিত করবে: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই, মন্তব্য সারজিস আলমের আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই, মন্তব্য সারজিস আলমের ভেনেজুয়েলার সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় তেল চুক্তির ঘোষণা দিলেন ট্রাম্প ভেনেজুয়েলার সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় তেল চুক্তির ঘোষণা দিলেন ট্রাম্প আইনজীবীদের মামলার খুঁটিনাটি ও তদন্তে দক্ষ হওয়ার আহ্বান চিফ প্রসিকিউটরের আইনজীবীদের মামলার খুঁটিনাটি ও তদন্তে দক্ষ হওয়ার আহ্বান চিফ প্রসিকিউটরের মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের নতুন কমিটির শপথ গ্রহণ মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের নতুন কমিটির শপথ গ্রহণ গুমের প্রতিটি ঘটনার তদন্ত ও বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী গুমের প্রতিটি ঘটনার তদন্ত ও বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী গুমের দুই বিল নিয়ে উদ্বেগ, স্বাধীন তদন্তের দাবি বিশেষজ্ঞদের গুমের দুই বিল নিয়ে উদ্বেগ, স্বাধীন তদন্তের দাবি বিশেষজ্ঞদের
সব খবর

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) শিক্ষার্থীদের আর্থিক সুবিধা প্রদানের লক্ষ্যে ঢাকা ব্যাংক পিএলসি ও মাস্টারকার্ড যৌথভাবে ‘ঢাকা ব্যাংক–নর্থ সাউথ ইউনিভার্সিটি কো-ব্র্যান্ডেড মাস্টারকার্ড স্পার্ক প্রিপেইড কার্ড’ চালু করেছে। গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একই আয়োজনে এনএসইউ ও ঢাকা ব্যাংকের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ইন্টার-ইউনিভার্সিটি ডিজিটাল মার্কেটিং কেস কম্পিটিশন ‘ঢাকা ব্যাংক প্রেজেন্টস মার্ক্সেলেন্স ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে সম্পন্ন হয়।

নতুন এই কার্ডটি ব্যবহারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা দেশ-বিদেশে নিজেদের শিক্ষা, ডিজিটাল সেবা এবং দৈনন্দিন জীবনযাপনের খরচ সহজে পরিচালনা করতে পারবেন। কার্ডটিতে IELTS, SAT, GMAT ও TOEFL পরীক্ষার ফি পরিশোধের সুবিধা রয়েছে। এছাড়া স্টার সিনেপ্লেক্স ও জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে ক্যাশব্যাক সুবিধার পাশাপাশি বিভিন্ন রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি ও লাইফস্টাইল ব্র্যান্ডে বিশেষ ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ওসমান এরশাদ ফয়েজ বলেন, তরুণদের মেধা ও সম্ভাবনায় বিনিয়োগের পাশাপাশি একাডেমিক শিক্ষার সঙ্গে বাস্তব কর্মক্ষেত্রের সেতুবন্ধন তৈরি করাই তাদের মূল লক্ষ্য। এই কার্ডটি শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করবে। মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা এক বার্তায় জানান, প্রযুক্তি-নির্ভর শিক্ষার্থীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও দেশে আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাক আহমেদ, হেড অব রিটেইল বিজনেস এইচ. এম. মোস্তাফিজুর রহমান, এনএসইউ ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজির আহমেদ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী এবং মাস্টারকার্ডের লিড—মার্চেন্ট অ্যান্ড কমার্স জুবায়ের হোসাইন উপস্থিত ছিলেন। আয়োজনের শেষভাগে প্রতিযোগিতায় বিজয়ী দল ও সেরা পারফর্মারদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।