বিশ্ব

বিশ্বকাপ ফাইনাল ঘিরে গাজায় স্পেনের প্রতি ব্যাপক সমর্থন

প্রতিবেদক
সাইফুর রহমানের মৃত্যুর রহস্য তদন্তের দাবি রুহুল কবির রিজভীর সাইফুর রহমানের মৃত্যুর রহস্য তদন্তের দাবি রুহুল কবির রিজভীর নেপালের বন্যা দুর্গতদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্টের ১০ হাজার ডলার সহায়তা নেপালের বন্যা দুর্গতদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্টের ১০ হাজার ডলার সহায়তা হারানো সন্তানদের সন্ধানে ঢাকায় মায়েদের আকুতি হারানো সন্তানদের সন্ধানে ঢাকায় মায়েদের আকুতি ২০৩১ সালের মধ্যে সাক্ষরতার হার ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের ২০৩১ সালের মধ্যে সাক্ষরতার হার ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের রোহিঙ্গা সংকটে দেশের অর্থনীতি ও ব্যবস্থাপনায় বাড়তি চাপ: প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটে দেশের অর্থনীতি ও ব্যবস্থাপনায় বাড়তি চাপ: প্রধানমন্ত্রী সাভারে এসআই আলতাব হত্যায় ৮ জন গ্রেপ্তার সাভারে এসআই আলতাব হত্যায় ৮ জন গ্রেপ্তার চলন্ত ট্রেনে স্টারলিংকের ৬০ রাউটার বসানোর পর চুরি হলো ৪৫টি চলন্ত ট্রেনে স্টারলিংকের ৬০ রাউটার বসানোর পর চুরি হলো ৪৫টি ঘুষ ও অনিয়মে জর্জরিত সোনাইমুড়ীর দেওটি ইউনিয়ন ভূমি অফিস ঘুষ ও অনিয়মে জর্জরিত সোনাইমুড়ীর দেওটি ইউনিয়ন ভূমি অফিস কিয়েভে জেলেনস্কির সঙ্গে শান্তি আলোচনা নিয়ে মার্কিন দূতদের বৈঠক কিয়েভে জেলেনস্কির সঙ্গে শান্তি আলোচনা নিয়ে মার্কিন দূতদের বৈঠক মিরসরাইয়ের ঝর্ণায় পা পিছলে কলেজছাত্র আহত মিরসরাইয়ের ঝর্ণায় পা পিছলে কলেজছাত্র আহত
সব খবর

বিশ্বফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় উঠবে, তা নির্ধারণ করতে আজ নিউ জার্সিতে মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা। এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে অবরুদ্ধ গাজা উপত্যকায় ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। ফিলিস্তিনিদের বড় একটি অংশ স্পেনকে সমর্থন করছেন, কারণ তাদের বিশ্বাস—ফিলিস্তিনের প্রতি স্পেনের রাজনৈতিক ও মানবিক অবস্থানই এই সমর্থনের মূল কারণ।

২০২৪ সালের মে মাসে স্পেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। সেই সময় প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছিলেন, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য ছিল ইসরাইল-ফিলিস্তিন সংঘাতে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে এগিয়ে নেওয়া, গাজার মানবিক সংকট নিরসনে ভূমিকা রাখা এবং যুদ্ধবিরতি নিশ্চিত করা। এছাড়া স্পেনের বেশ কয়েকজন খেলোয়াড় ও কোচ, বিশেষ করে লামিনে ইয়ামাল এবং ম্যানচেস্টার সিটির সাবেক কোচ পেপ গার্দিওলা গাজার মানুষের প্রতি সংহতি প্রকাশ করেছেন, যা ফিলিস্তিনিদের কাছে প্রতীকী গুরুত্ব বহন করছে।

গাজার পঙ্গুদের ফুটবল দল ‘গাজা আল ইরাদা’র প্রধান কোচ হাতেম আল মাগরিবি বলেন, পুরো ফিলিস্তিনি জাতি চায় স্পেন বিশ্বকাপ জিতুক। তিনি আরও বলেন, যারা ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের শক্তি তারা হারাননি। এ সময় তিনি বিশ্বকাপ চলাকালে ফিলিস্তিনিদের সমর্থন জানানোর জন্য মিসরের কোচ হোসাম হাসানকেও ধন্যবাদ জানান।

দুই বছরের বেশি সময় ধরে চলা ইসরাইলি হামলার কারণে গাজায় খেলা দেখা দিন দিন কঠিন হয়ে পড়েছে। সাবেক ফুটবলার ও স্টেডিয়াম ব্যবস্থাপক আদনান আল আফিফি জানান, জ্বালানি সংকট ও উচ্চমূল্যের কারণে জেনারেটর চালানো অসম্ভব হয়ে পড়েছে, যার মাশুল দিচ্ছেন সাধারণ ফিলিস্তিনিরা। তবে যুদ্ধের কারণে হারিয়ে যাওয়া ক্রীড়া পরিবেশ ফিরিয়ে আনতে গাজা সিটির একমাত্র সচল ক্লাব ‘প্যালেস্টাইন স্পোর্টস ক্লাবে’ বিশ্বকাপ উপলক্ষে প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছে। সেখানে বৃহস্পতিবার ও শনিবার স্পেন ও ফিলিস্তিনের প্রতিনিধিত্বকারী দলের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে আন্তর্জাতিক ম্যাচের আমেজ আনতে ভিএআর প্রযুক্তিও ব্যবহার করা হয়।

আদনান আল আফিফি জানান, পুরো আয়োজনটি ছিল আবেগ ও ইতিবাচকতায় পূর্ণ। আহমেদ আল বোজম নামের আরেক ফিলিস্তিনি বলেন, স্পেনের প্রতি তাদের সমর্থনের কারণ হলো ফিলিস্তিনের প্রতি দেশটির সরকারের অবস্থান। অন্যদিকে, টাইমস অব ইসরাইলের খবর অনুযায়ী, এই ম্যাচের আগে আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে তিনি আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর ভূয়সী প্রশংসা করেন এবং আগামীকালের ম্যাচের জন্য শুভকামনা জানান।

৩৭ বছর বয়সী আল-আফিফি বলেন, ‘পুরো পরিবেশ ছিল আবেগ ও ইতিবাচকতায় ভরা। স্পেন জাতীয় দলের প্রতি আমাদের সমর্থনের এটিই ছিল সবচেয়ে বড় প্রকাশ।’

৩৩ বছর বয়সী ফিলিস্তিনি আহমেদ আল বোজম বলেন, ‘আমি পুরোপুরি স্পেনের পক্ষে। কারণ তারা ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে।’ গাজার অনেক মানুষের মধ্যেই এমন অনুভূতি রয়েছে।