রাজনীতি

সাইফুর রহমানের মৃত্যুর রহস্য তদন্তের দাবি রুহুল কবির রিজভীর

প্রতিবেদক
রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে সার লুট রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে সার লুট নামের মিল থাকায় ২০ দিন কারাগারে থাকা জেলে মুক্তি পেলেন নামের মিল থাকায় ২০ দিন কারাগারে থাকা জেলে মুক্তি পেলেন চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ড, আটকা পড়ার শঙ্কা চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ড, আটকা পড়ার শঙ্কা নেপালের বন্যা দুর্গতদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্টের ১০ হাজার ডলার সহায়তা নেপালের বন্যা দুর্গতদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্টের ১০ হাজার ডলার সহায়তা হারানো সন্তানদের সন্ধানে ঢাকায় মায়েদের আকুতি হারানো সন্তানদের সন্ধানে ঢাকায় মায়েদের আকুতি ২০৩১ সালের মধ্যে সাক্ষরতার হার ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের ২০৩১ সালের মধ্যে সাক্ষরতার হার ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের রোহিঙ্গা সংকটে দেশের অর্থনীতি ও ব্যবস্থাপনায় বাড়তি চাপ: প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটে দেশের অর্থনীতি ও ব্যবস্থাপনায় বাড়তি চাপ: প্রধানমন্ত্রী সাভারে এসআই আলতাব হত্যায় ৮ জন গ্রেপ্তার সাভারে এসআই আলতাব হত্যায় ৮ জন গ্রেপ্তার চলন্ত ট্রেনে স্টারলিংকের ৬০ রাউটার বসানোর পর চুরি হলো ৪৫টি চলন্ত ট্রেনে স্টারলিংকের ৬০ রাউটার বসানোর পর চুরি হলো ৪৫টি ঘুষ ও অনিয়মে জর্জরিত সোনাইমুড়ীর দেওটি ইউনিয়ন ভূমি অফিস ঘুষ ও অনিয়মে জর্জরিত সোনাইমুড়ীর দেওটি ইউনিয়ন ভূমি অফিস
সব খবর

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুর ঘটনাটি নিছক কোনো দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো জাতীয় বা আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে রিজভী বলেন, একটি বিষয় সবসময় তার মনে উঁকি দেয় যে, সাইফুর রহমান সাহেব কি কেবলই দুর্ঘটনায় মারা গেছেন, নাকি এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র ছিল? তার মতে, এমন একজন মানুষ যিনি একটি দারিদ্র্যপীড়িত দেশকে শক্তিশালী অর্থনীতির ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন, তা অনেক দেশই ভালোভাবে নেয়নি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, জাতীয়তাবাদী শক্তিকে যারা পছন্দ করে না, যারা চায় না বাংলাদেশ নিজের কৃষি ও অর্থনীতির ওপর ভিত্তি করে স্বয়ংসম্পূর্ণ হোক, তারা হয়তো বিষয়টি ভালোভাবে দেখেনি। তাই তার মৃত্যু নিয়ে যে সন্দেহের অবকাশ রয়েছে, তা খুঁজে বের করা জরুরি। তিনি মরহুম সাইফুর রহমানকে জাতির সম্পদ ও বিএনপির গৌরব হিসেবে অভিহিত করে বলেন, তার অর্জিত সাফল্য দেশে-বিদেশে স্বীকৃত। রিজভী উল্লেখ করেন যে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং পর্যন্ত সাইফুর রহমানের অর্থনৈতিক নীতির প্রশংসা করেছিলেন। এমনকি ড. মনমোহন সিং তার প্রণীত উদারীকরণ নীতি অনুসরণ করে ভারতে চালু করেছিলেন বলে জানান তিনি।

রিজভী বলেন, তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমানের সময়ে দেশে ব্যাংক লুটপাট বা টাকা পাচারের মতো ঘটনা শোনা যায়নি। তিনি নিজস্ব ট্যাক্স কালেকশনের মাধ্যমে বাজেট প্রণয়ন করতেন এবং ব্যাংকের টাকা নিরাপদ ছিল। অথচ গত ১৭ বছরে লুটপাটের অর্থনীতি গড়ে তোলা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক এম কাইয়ুম চৌধুরী আলোচনায় বলেন, সাইফুর রহমান ছিলেন বাংলাদেশের অর্থনীতির ভিত্তির কারিগর। মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে তিনি মহা কর্মপরিকল্পনা তৈরি করেছিলেন।

এম সাইফুর রহমানের ছেলে সংসদ সদস্য এম নাসের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদের হুইপ জি কে গউস, জাসাস সভাপতি হেলাল খানসহ সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ্য, ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর মৌলভীবাজারের নিজ বাড়ি থেকে ঢাকা আসার পথে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান মৃত্যুবরণ করেন।