শিক্ষা

গৌরীপুরে শতবর্ষী রাজেন্দ্র কিশোর স্কুলের প্রাচীন ভবন রক্ষায় মতবিনিময়

প্রতিবেদক
দুই বছরেও উদ্ধার হয়নি নরসিংদী কারাগার থেকে লুট হওয়া ২৭ অস্ত্র দুই বছরেও উদ্ধার হয়নি নরসিংদী কারাগার থেকে লুট হওয়া ২৭ অস্ত্র শাপলা চত্বরের ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ৭ অক্টোবর শাপলা চত্বরের ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ৭ অক্টোবর নেপালের বন্যায় সহায়তায় প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের ধন্যবাদ নেপালের বন্যায় সহায়তায় প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের ধন্যবাদ নেপালে বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর নেপালে বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর মে মাসের আগে স্থানীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা কম মে মাসের আগে স্থানীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা কম দেশের ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস দেশের ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস রংপুরে মাউশির সহকারী পরিচালক পদে হাসিনার আত্মীয় মাহমুদকে পদায়নের চেষ্টা রংপুরে মাউশির সহকারী পরিচালক পদে হাসিনার আত্মীয় মাহমুদকে পদায়নের চেষ্টা আগামী মাসে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য ভারত প্রত্যাখ্যান করলো চীন-পাকিস্তান নতুন সীমান্ত কমিশন ভারত প্রত্যাখ্যান করলো চীন-পাকিস্তান নতুন সীমান্ত কমিশন লিথুয়ানিয়ার আকাশে ইতালীয় যুদ্ধবিমানে রুশ ড্রোন ভূপাতিত লিথুয়ানিয়ার আকাশে ইতালীয় যুদ্ধবিমানে রুশ ড্রোন ভূপাতিত
সব খবর

ময়মনসিংহের গৌরীপুরে অবস্থিত শতবর্ষী রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্যবাহী পুরোনো মূল ভবনটি সংস্কার, সংরক্ষণ এবং এর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিদ্যালয়ের নতুন ভবনের মিলনায়তনে ‘ঐতিহ্য হারিয়ে গেলে ফিরিয়ে আনা যায় না’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাক্তন শিক্ষার্থীরা এই সভার আয়োজন করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রুবিয়া খাতুন নীপার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক (দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ বদরুল আলম। সভায় গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমানসহ স্থানীয় বিশিষ্টজন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তাদের মধ্যে ছিলেন গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি মো. শামছুল হক শামসু, সহসভাপতি মাহফুজুর রহমান মাহফুজ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব রমজান হোসেন খান জুয়েল, ছাত্রদল নেতা নুরুজ্জামান সোহেল, সাংবাদিক আরিফ আহম্মেদ এবং প্রাক্তন শিক্ষার্থী মো. মনিরুজ্জামান মনি, তৌহিদুল আমীন তুহিন ও বাহালুল মুন্সি।

১৯১১ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি গৌরীপুরের শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক। দীর্ঘ সময় ধরে এই ভবনের শ্রেণিকক্ষ ও বারান্দায় জ্ঞান অর্জন করেছেন কয়েক প্রজন্মের শিক্ষার্থী। বক্তারা গুরুত্ব দিয়ে বলেন, আর কে স্কুল কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি গৌরীপুরের শত বছরের ইতিহাসের সাক্ষী। তাই ভবনটির মূল স্থাপত্যশৈলী অক্ষুণ্ন রেখে জরুরি ভিত্তিতে সংস্কার প্রয়োজন।

সভায় ভবনটির নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। প্রাক্তন শিক্ষার্থীদের অভিযোগ, সন্ধ্যার পর ভবনটি অরক্ষিত হয়ে পড়ে এবং সেখানে মাদকসেবী ও বখাটেদের আনাগোনা বেড়ে যায়। জুয়াসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি ভবনের পুরোনো দরজা-জানালা ও গ্রিল চুরি হওয়ার মতো ঘটনাও ঘটছে। এভাবে চলতে থাকলে ঐতিহাসিক এই স্থাপনাটি অচিরেই তার বৈশিষ্ট্য হারাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

আলোচনায় ভবনটির বর্তমান অবস্থা কারিগরিভাবে পরীক্ষা করে দ্রুত সংস্কারের উদ্যোগ গ্রহণ, এর স্থাপত্যের মৌলিক বৈশিষ্ট্য বজায় রাখা এবং যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করার ওপর জোর দেওয়া হয়। বিদ্যালয়ের কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টায় এই ঐতিহ্যবাহী স্থাপনাটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য টিকিয়ে রাখার আহ্বান জানানো হয়। সভায় শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ‘ঐতিহ্য হারিয়ে গেলে ফিরিয়ে আনা যায় না’ এই বার্তাকে সামনে রেখে সকালে বিদ্যালয়ের নতুন ভবনের মিলনায়তনে এ সভার আয়োজন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।