বাংলাদেশ

রংপুরে মাউশির সহকারী পরিচালক পদে হাসিনার আত্মীয় মাহমুদকে পদায়নের চেষ্টা

প্রতিবেদক
দুই বছরেও উদ্ধার হয়নি নরসিংদী কারাগার থেকে লুট হওয়া ২৭ অস্ত্র দুই বছরেও উদ্ধার হয়নি নরসিংদী কারাগার থেকে লুট হওয়া ২৭ অস্ত্র শাপলা চত্বরের ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ৭ অক্টোবর শাপলা চত্বরের ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ৭ অক্টোবর নেপালের বন্যায় সহায়তায় প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের ধন্যবাদ নেপালের বন্যায় সহায়তায় প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের ধন্যবাদ নেপালে বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর নেপালে বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর মে মাসের আগে স্থানীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা কম মে মাসের আগে স্থানীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা কম দেশের ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস দেশের ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস আগামী মাসে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য গৌরীপুরে শতবর্ষী রাজেন্দ্র কিশোর স্কুলের প্রাচীন ভবন রক্ষায় মতবিনিময় গৌরীপুরে শতবর্ষী রাজেন্দ্র কিশোর স্কুলের প্রাচীন ভবন রক্ষায় মতবিনিময় ভারত প্রত্যাখ্যান করলো চীন-পাকিস্তান নতুন সীমান্ত কমিশন ভারত প্রত্যাখ্যান করলো চীন-পাকিস্তান নতুন সীমান্ত কমিশন লিথুয়ানিয়ার আকাশে ইতালীয় যুদ্ধবিমানে রুশ ড্রোন ভূপাতিত লিথুয়ানিয়ার আকাশে ইতালীয় যুদ্ধবিমানে রুশ ড্রোন ভূপাতিত
সব খবর

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫: ৪০ (17 September 2026, 05:40)

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) রংপুর আঞ্চলিক কার্যালয়ে সহকারী পরিচালক (কলেজ) পদে সাবেক ছাত্রলীগ ক্যাডার ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকটাত্মীয় মাহমুদুর রহমানকে পদায়নের জোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই পদায়নের পেছনে বড় অঙ্কের আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে, যা নিয়ে মাউশির কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা দাবি করেছেন, কোনো বিতর্কিত রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের ব্যক্তিকে বাদ দিয়ে দেশের কল্যাণে নিয়োজিত ও গ্রহণযোগ্য কর্মকর্তাকে যেন এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়।

মাহমুদুর রহমানের রাজনৈতিক পরিচয় ও পারিবারিক সম্পর্ক নিয়ে পীরগঞ্জ উপজেলা বিএনপির নেতা হান্নান মিয়া ও মাসুদ করিম জানান, মাহমুদুর মূলত ফ্যাসিস্ট খুনি হাসিনার ভাতিজা এবং পীরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র শামীমের খালাতো ভাই। শামীম ও সজীব ওয়াজেদ জয় হলেন আপন চাচাতো-জেঠাতো ভাই। ছাত্রজীবনে মাহমুদুর রহমান ছাত্রলীগের থানা ও পরবর্তীতে উপজেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বিসিএস শিক্ষা ক্যাডারে চাকরি পাওয়ার পরও তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থেকে বিভিন্ন আকর্ষণীয় স্থানে পোস্টিং বাগিয়ে নেন এবং আর্থিকভাবে বিপুল লাভবান হন। বর্তমানেও তিনি দলটিকে পুনর্বাসিত করতে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

মাহমুদুর রহমান ২৭তম বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে যোগ দেন। রংপুর কারমাইকেল কলেজের শিক্ষকরা নাম প্রকাশ না করার শর্তে জানান, যোগদানের পর থেকেই তিনি ক্ষমতার দাপট দেখিয়ে চলতেন এবং অন্যান্য শিক্ষকরা তার ভয়ে তটস্থ থাকতেন। বর্তমানে তিনি এই কলেজেই সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এর আগে ২০২০ সালের ১৭ ডিসেম্বর আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি রংপুর মাউশিতে সহকারী পরিচালক (মাধ্যমিক) হিসেবে যোগদান করেন। সেখানে প্রায় এক বছর দায়িত্ব পালনের পর তদানীন্তন শিক্ষামন্ত্রী দীপু মনিকে ম্যানেজ করে ২০২১ সালের ৩১ অক্টোবর দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক হিসেবে লোভনীয় বদলি বাগিয়ে নেন।

অভিযোগ রয়েছে, দিনাজপুর শিক্ষা বোর্ডে থাকাকালীন মাহমুদুর রহমান একটি শক্তিশালী ঘুষ সিন্ডিকেট গড়ে তোলেন এবং কোটি কোটি টাকা হাতিয়ে নেন। এই তিন বছরে তিনি পীরগঞ্জ উপজেলার ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সব ধরনের দলীয় কর্মসূচিতে সসরীরে উপস্থিত থেকে আর্থিক পৃষ্ঠপোষকতা করতেন। বর্তমানে দিনাজপুর শিক্ষা বোর্ডে তার সাথে কাজ করা রংপুর মাউশির কলেজ শাখার এক কর্মকর্তা তাকে রংপুর মাউশির সহকারী পরিচালক (কলেজ) পদে নিয়ে আসার জন্য জোর তদবির চালাচ্ছেন। উভয়েই আওয়ামী সুবিধাভোগী হওয়ায় এই তৎপরতা চলছে বলে শিক্ষকরা জানিয়েছেন। বর্তমানে মাহমুদুরের বদলি সংক্রান্ত ফাইলটি ঢাকার অতিরিক্ত সচিব ও সচিবের দপ্তর পার হয়ে বর্তমান শিক্ষামন্ত্রীর টেবিলে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

মাউশির সাবেক একজন পরিচালক নাম প্রকাশ না করার শর্তে জানান, মাউশির মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও কলেজ শাখার পরিচালক, উপ-পরিচালক এবং সহকারী পরিচালকের পদগুলো অত্যন্ত আকর্ষণীয় ও অতিরিক্ত আয়ের সুযোগ সম্পন্ন। তাই অনেকেই তদবিরের মাধ্যমে এসব পদে আসতে চান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমতিয়াজ ইমতি বলেন, কোনো ফ্যাসিস্টের দোসরকে সরকারি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া কোনোভাবেই ঠিক হবে না। মাহমুদুর রহমানকে রংপুর মাউশিতে নিয়োগ দেওয়া হলে তা হবে এই অঞ্চলে ফ্যাসিবাদের পুনর্বাসন করার শামিল। রংপুর মাউশির কলেজ শাখার উপ-পরিচালক কামরুজ্জামান পাইকারও মন্তব্য করেছেন যে, বিতর্কিত কাউকে এই পদে আনা হলে অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তা ইতিবাচকভাবে নেবেন না। মাউশির রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক গোলাম মাজেদ বলেন, মাহমুদুর রহমানকে ব্যক্তিগতভাবে চিনলেও তার মতো একজন চিহ্নিত ফ্যাসিস্টের দোসরকে প্রশাসনিক পদে নিয়োগ দেওয়া হলে তা নেতিবাচক প্রভাব ফেলবে।

এই সমস্ত অভিযোগের বিষয়ে কথা বলতে মাহমুদুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি, এমনকি মুঠোফোনে পাঠানো বার্তারও কোনো উত্তর দেননি। অন্যদিকে, মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের হোয়াটসঅ্যাপে মাহমুদুর রহমানের আওয়ামী সংশ্লিষ্টতা, ছাত্রলীগকে ফুলের মালা দেওয়ার ছবি এবং সজীব ওয়াজেদ জয়ের ভাই শামীমকে অভিনন্দন জানিয়ে দেওয়া ফেসবুক পোস্টের একাধিক প্রমাণ পাঠানো হয়। মহাপরিচালক সেসব নথি দেখলেও এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।