বাংলাদেশ

দেশজুড়ে নানা ঘটনা: বিক্ষোভ, গ্রেপ্তার ও সচেতনতামূলক কার্যক্রম

প্রতিবেদক
ইরানের সঙ্গে যুদ্ধে গোলাবারুদের সংকটে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের সঙ্গে যুদ্ধে গোলাবারুদের সংকটে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতে পরপর তিন ককটেল বিস্ফোরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতে পরপর তিন ককটেল বিস্ফোরণ স্থানীয় নির্বাচনে মুখোমুখি জামায়াত ও এনসিপি স্থানীয় নির্বাচনে মুখোমুখি জামায়াত ও এনসিপি ব্যালন ডি’অর ২০২৬: মেসি ও এমবাপের লড়াইয়ে সমীকরণ কী ব্যালন ডি’অর ২০২৬: মেসি ও এমবাপের লড়াইয়ে সমীকরণ কী কাতারে উপার্জিত অর্থ ও স্বর্ণ আত্মসাতের অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে মামলা কাতারে উপার্জিত অর্থ ও স্বর্ণ আত্মসাতের অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে মামলা পরবর্তী দুই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু ঘোষণা পরবর্তী দুই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু ঘোষণা টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা জ্যোতি টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা জ্যোতি পরিবেশ রক্ষা ও সংরক্ষণে ইসলামের দৃষ্টিভঙ্গি ও গুরুত্ব পরিবেশ রক্ষা ও সংরক্ষণে ইসলামের দৃষ্টিভঙ্গি ও গুরুত্ব ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল: আসিফ নজরুল ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল: আসিফ নজরুল নেত্রকোনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু নেত্রকোনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু
সব খবর

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে সংরক্ষিত নারী আসনের এমপি ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী মহিলা দল। গতকাল দুপুর ১টার দিকে কুষ্টিয়া শহরের পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ থেকে একটি ঝাড়ু মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচ রাস্তার মোড় শহীদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এমপির বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান এবং তার বিরুদ্ধে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৬ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল ভোর ৬টার দিকে বাঘাডাংগা গ্রামের বাজারপাড়ায় জাহাঙ্গীরের মেহগনি বাগানে সুবেদার মো. ওমর আলীর নেতৃত্বে বিশেষ টহল চলাকালে তাদের আটক করা হয়। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

সুনামগঞ্জে প্রায় ১৭ লাখ টাকার ভারতীয় আমদানিনিষেধ সেখ নাসিরুদ্দিন বিড়িসহ আব্দুল করিম নামে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল সকালে আব্দুজ জহুর সেতুর ওপর একটি টিডি টাটা গাড়ি তল্লাশি করে এসব বিড়ি জব্দ করা হয়। পুলিশ জানায়, আটক করিম আন্তঃজেলা চোরাকারবারি চক্রের সদস্য এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ভোলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও অসাম্প্রদায়িক চেতনা প্রসারে উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল শতবর্ষ উদযাপন করা হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই উৎসবে নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও নৃত্যসহ ১০টি ইভেন্টে প্রতিযোগীরা অংশ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জে ক্ষুদ্র বেকারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছেন মালিকরা। গতকাল দুপুরে শহরের বিজয় চত্বরে বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। কাঁচামালের দাম নিয়ন্ত্রণ, শিল্প হারে গ্যাস-বিদ্যুৎ বিল নির্ধারণ ও সহজ শর্তে ঋণের দাবিতে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

নড়াইলে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন হিরো, সালমান শরীফ ও ইকবাল হোসেন মোল্লা। তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা, পাঁচটি খালি মদের বোতল, দেশীয় অস্ত্র, মাদক বিক্রির ৫৯ হাজার ৫০০ টাকা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এদিকে পিরোজপুরের কাউখালীতে শাওন ইসলাম অপু নামে এক যুবককে ৬৯ রাউন্ড শর্টগানের কার্তুজ, দুটি ওয়াকিটকি, দেশীয় ছোরা, খেলনা পিস্তল ও ভুয়া পুলিশ আইডি কার্ডসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় শিয়ালকাঠী এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পর তার বাড়ির ছাদ থেকে এসব সামগ্রী উদ্ধার করা হয়।