বাংলাদেশ

প্রথম সচিব সভায় দুর্নীতি রোধ ও স্বচ্ছতায় কড়া নির্দেশ

প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের মহাকাশে অস্ত্র মোতায়েন, চীন-রাশিয়ার উদ্বেগ যুক্তরাষ্ট্রের মহাকাশে অস্ত্র মোতায়েন, চীন-রাশিয়ার উদ্বেগ মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবারের মতো স্বীকার করল যুক্তরাষ্ট্র মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবারের মতো স্বীকার করল যুক্তরাষ্ট্র বিশ্বকাপ বয়কটের দায় নিজের কাঁধে নিলেন আসিফ নজরুল বিশ্বকাপ বয়কটের দায় নিজের কাঁধে নিলেন আসিফ নজরুল কলারোয়ায় ২৮০ মৌ-বাক্স পুকুরে ফেলে বিপুল মৌমাছি নিধন কলারোয়ায় ২৮০ মৌ-বাক্স পুকুরে ফেলে বিপুল মৌমাছি নিধন গণতন্ত্র রক্ষা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই বড় দায়িত্ব: রাষ্ট্রপতি গণতন্ত্র রক্ষা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই বড় দায়িত্ব: রাষ্ট্রপতি পুলিশে আসছে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশে আসছে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট: স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গাপুরে সার গায়েবের খবর মিথ্যা, দাবি প্রশাসনের দুর্গাপুরে সার গায়েবের খবর মিথ্যা, দাবি প্রশাসনের যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদার করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদার করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মক্কা চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন, পাকিস্তান চাপে মক্কা চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন, পাকিস্তান চাপে ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি নিয়ে বিতর্ক, অপসারণের ঘোষণা ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি নিয়ে বিতর্ক, অপসারণের ঘোষণা
সব খবর

বিএনপির নেতৃত্বাধীন সরকার গঠনের প্রায় সাত মাস পর প্রথমবারের মতো সচিব সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ২২: ২৪ তারিখে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সরকারি সেবায় স্বচ্ছতা আনা, দুর্নীতি রোধ করা এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা নিশ্চিত করতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা এতে অংশ নেন।

সভায় বিশেষ করে সরকারি দপ্তরে ঘুষ গ্রহণ, সেবাপ্রত্যাশী জনগণের হয়রানি এবং দায়িত্ব পালনে অনিয়মের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালুর ওপর জোর দেওয়া হয়েছে।

প্রশাসনিক শৃঙ্খলা ও জবাবদিহির বিষয়টিও সচিব সভায় গুরুত্ব পায়। সংশ্লিষ্টরা মনে করছেন, ডিজিটাল হাজিরার মাধ্যমে কর্মস্থলে উপস্থিতি পর্যবেক্ষণ সহজ হবে এবং দায়িত্ব পালনে শৃঙ্খলা বাড়বে। এর ফলে সরকারি সেবার মান উন্নয়ন এবং জনগণের ভোগান্তি কমানোর ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে।

এছাড়াও, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও আলোচনায় আসে। সরকারি সম্পত্তি বেহাত হওয়া ঠেকানো এবং ইতোমধ্যে বেদখল হওয়া সরকারি সম্পত্তি উদ্ধারের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে সরকারের এক সচিব আমার দেশকে জানান, ইরানকে ঘিরে চলমান যুদ্ধ ও সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম আরও বাড়তে পারে। এ পরিস্থিতিতে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সরকার আগেভাগেই সতর্ক রয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব যাতে দেশের অর্থনীতি ও বিদ্যুৎ খাতে বড় ধরনের চাপ তৈরি করতে না পারে, সে জন্য আমদানিনির্ভর জ্বালানির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ওই সচিব আরও বলেন, দেশে সৌরবিদ্যুতের ব্যবহার কীভাবে আরও বিস্তৃত করা যায়, তা নিয়ে সভায় বেশি আলোচনা হয়েছে। সরকারি ভবন ও বিভিন্ন স্থাপনায় সৌর প্যানেল স্থাপন, বেসরকারি খাতকে সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করা এবং মোট বিদ্যুৎ উৎপাদনে সৌরশক্তির অংশ বাড়ানোর বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। জ্বালানি খাতে ভবিষ্যৎ অনিশ্চয়তা মোকাবিলায় শুধু প্রচলিত জ্বালানির ওপর নির্ভরশীল না থেকে বিকল্প ও নবায়নযোগ্য উৎসের ব্যবহার বাড়াতে হবে, যেখানে সরকারি প্রতিষ্ঠানগুলোকে দৃষ্টান্ত স্থাপন করতে বলা হয়েছে। সরকারি ভবনগুলোতে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ ব্যয় কমানোর পাশাপাশি জাতীয় গ্রিডের ওপর চাপ কমানোর সুযোগ রয়েছে বলেও আলোচনায় উঠে আসে।

সরকারের অগ্রাধিকারমূলক বিভিন্ন কর্মসূচির বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে ফ্যামিলি কার্ড ও খাল খনন কর্মসূচি যাতে যথাযথভাবে বাস্তবায়িত হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

ফ্যামিলি কার্ড কর্মসূচিতে প্রকৃত উপকারভোগী নির্বাচন, সুবিধা বিতরণে স্বচ্ছতা এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার বিষয়ে সচিবদের নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। কোনো ধরনের অনিয়ম, পক্ষপাত বা দুর্নীতির মাধ্যমে যাতে প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।

খাল খনন কর্মসূচির ক্ষেত্রেও অর্থ ব্যয়ের যথাযথ ব্যবহার এবং কাজের মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারি অর্থ ব্যয় করে প্রকল্প বাস্তবায়নের পর এর সুফল জনগণ পাচ্ছেন কি না, তা মাঠপর্যায়ে নজরদারির আওতায় আনার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।

এ ছাড়া, সরকারি সম্পত্তি রক্ষা এবং বেদখল সম্পত্তি উদ্ধারের বিষয়েও সচিবদের কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারি জমি, স্থাপনা বা অন্যান্য সম্পদ যাতে অবৈধভাবে দখল বা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়নে সচিবদের মাঠপর্যায়ের পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ, সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।