খেলা

বিশ্বকাপ বয়কটের দায় নিজের কাঁধে নিলেন আসিফ নজরুল

প্রতিবেদক
শাহরুখের ‘কিং’ সিনেমায় অরিজিৎ সিংয়ের গান নিয়ে মিলল বড় ইঙ্গিত শাহরুখের ‘কিং’ সিনেমায় অরিজিৎ সিংয়ের গান নিয়ে মিলল বড় ইঙ্গিত যুক্তরাষ্ট্রের মহাকাশে অস্ত্র মোতায়েন, চীন-রাশিয়ার উদ্বেগ যুক্তরাষ্ট্রের মহাকাশে অস্ত্র মোতায়েন, চীন-রাশিয়ার উদ্বেগ মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবারের মতো স্বীকার করল যুক্তরাষ্ট্র মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবারের মতো স্বীকার করল যুক্তরাষ্ট্র কলারোয়ায় ২৮০ মৌ-বাক্স পুকুরে ফেলে বিপুল মৌমাছি নিধন কলারোয়ায় ২৮০ মৌ-বাক্স পুকুরে ফেলে বিপুল মৌমাছি নিধন গণতন্ত্র রক্ষা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই বড় দায়িত্ব: রাষ্ট্রপতি গণতন্ত্র রক্ষা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম সচিব সভায় দুর্নীতি রোধ ও স্বচ্ছতায় কড়া নির্দেশ প্রথম সচিব সভায় দুর্নীতি রোধ ও স্বচ্ছতায় কড়া নির্দেশ পুলিশে আসছে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশে আসছে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট: স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গাপুরে সার গায়েবের খবর মিথ্যা, দাবি প্রশাসনের দুর্গাপুরে সার গায়েবের খবর মিথ্যা, দাবি প্রশাসনের যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদার করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদার করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মক্কা চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন, পাকিস্তান চাপে মক্কা চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন, পাকিস্তান চাপে
সব খবর

চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ দলের সরে দাঁড়ানোর সিদ্ধান্তটি মূলত তৎকালীন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের ছিল। এ ঘটনা নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে তিনি পুনরায় এই সিদ্ধান্তের দায়ভার গ্রহণ করেছেন। একই সঙ্গে তিনি পুরো ঘটনার তদন্ত এবং তা জনসমক্ষে প্রকাশের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিলেন। আজ জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটির প্রধান ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ কে এম ওয়ালী উল্লাহ প্রতিবেদনটি উপস্থাপন করেন। কমিটির অন্য দুই সদস্য ছিলেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগীর। ২২ পৃষ্ঠার এই প্রতিবেদনে স্পষ্টভাবে কারো নাম উল্লেখ না থাকলেও, সংবাদ সম্মেলনে ব্যারিস্টার ফয়সাল দস্তগীর নিশ্চিত করেন যে ‘একজন ব্যক্তি’ বলতে তারা তৎকালীন উপদেষ্টা আসিফ নজরুলকেই বুঝিয়েছেন। তদন্ত কর্মকর্তা ড. ওয়ালী উল্লাহ এটিকে সরকারের সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেন।

প্রতিবেদন প্রকাশের কয়েক ঘণ্টা পর ফেসবুক স্ট্যাটাসে আসিফ নজরুল লেখেন, তিনি আগেও প্রকাশ্যে এই সিদ্ধান্তের কথা স্বীকার করেছেন, তাই এখন নতুন করে তদন্তের প্রয়োজন ছিল না। তিনি ব্যাখ্যা করেন যে, উগ্র হিন্দুত্ববাদীদের চাপে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে অপমানজনকভাবে বাদ দেওয়া এবং বাংলাদেশের প্রতি অবমাননাকর আচরণের প্রতিবাদে তারা এই অনীহা প্রকাশ করেছিলেন। তিনি আরও উল্লেখ করেন, আইসিসির প্রথম রিপোর্টেই ভারতে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি স্বীকৃত ছিল, যেখানে মোস্তাফিজের উপস্থিতি এবং বাংলাদেশের নির্বাচনকে নিরাপত্তার কারণ হিসেবে দেখানো হয়েছিল।

সাবেক এই উপদেষ্টা জানান, তারা অন্য ভেন্যুতে খেলার জন্য বহু চেষ্টা করেছিলেন এবং কিছু দেশের সমর্থনও পেয়েছিলেন, কিন্তু আইসিসিতে ভারতের আধিপত্যের কারণে তা সম্ভব হয়নি। সিদ্ধান্তের পেছনে দেশের মর্যাদা, নিরাপত্তা এবং নির্বাচনপূর্ব স্থিতিশীলতা বজায় রাখাই ছিল তার মূল লক্ষ্য। তিনি জোর দিয়ে বলেন, মাথা নত করে অপমান মেনে নেওয়ার চেয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াই শ্রেয় ছিল এবং তিনি এই সিদ্ধান্তের জন্য গর্বিত।

তবে সরকারের কার সিদ্ধান্তে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে যায়নি, সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে জানানো হয় যে সিদ্ধান্তটি ছিল অধ্যাপক আসিফ নজরুলের।.প্রতিবেদনের ১৯ নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে, এ ধরনের সিদ্ধান্ত কোনো একজন ব্যক্তির নেওয়া উচিত নয়।