অপরাধ

কলারোয়ায় ২৮০ মৌ-বাক্স পুকুরে ফেলে বিপুল মৌমাছি নিধন

প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের মহাকাশে অস্ত্র মোতায়েন, চীন-রাশিয়ার উদ্বেগ যুক্তরাষ্ট্রের মহাকাশে অস্ত্র মোতায়েন, চীন-রাশিয়ার উদ্বেগ মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবারের মতো স্বীকার করল যুক্তরাষ্ট্র মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবারের মতো স্বীকার করল যুক্তরাষ্ট্র বিশ্বকাপ বয়কটের দায় নিজের কাঁধে নিলেন আসিফ নজরুল বিশ্বকাপ বয়কটের দায় নিজের কাঁধে নিলেন আসিফ নজরুল গণতন্ত্র রক্ষা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই বড় দায়িত্ব: রাষ্ট্রপতি গণতন্ত্র রক্ষা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম সচিব সভায় দুর্নীতি রোধ ও স্বচ্ছতায় কড়া নির্দেশ প্রথম সচিব সভায় দুর্নীতি রোধ ও স্বচ্ছতায় কড়া নির্দেশ পুলিশে আসছে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশে আসছে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট: স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গাপুরে সার গায়েবের খবর মিথ্যা, দাবি প্রশাসনের দুর্গাপুরে সার গায়েবের খবর মিথ্যা, দাবি প্রশাসনের যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদার করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদার করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মক্কা চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন, পাকিস্তান চাপে মক্কা চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন, পাকিস্তান চাপে ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি নিয়ে বিতর্ক, অপসারণের ঘোষণা ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি নিয়ে বিতর্ক, অপসারণের ঘোষণা
সব খবর

সাতক্ষীরার কলারোয়ায় এক মৌচাষির ২৮০টি মৌ-বাক্স পুকুরে ফেলে দিয়ে রাণি মৌমাছিসহ বিপুল সংখ্যক মৌমাছি ও মৌচাক নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মৌচাষি জাহাঙ্গীর আলম। এই ঘটনায় তিনি কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার হরিণনগর গ্রামের মৌচাষি মোঃ জাহাঙ্গীর আলম মধু সংগ্রহের উদ্দেশ্যে গত ৯ সেপ্টেম্বর মাগুরা জেলা থেকে রাণি মৌমাছি নিয়ে কলারোয়া উপজেলার মীরডাঙ্গা গ্রামে আসেন। তিনি ইমামুল ইসলামের আমবাগানে অস্থায়ী মৌ-খামার স্থাপন করে ২৮০টি মৌ-বাক্স বসান এবং নিবিড় পরিচর্যা ও পাহারা দিচ্ছিলেন। গত ১২ সেপ্টেম্বর রাত আনুমানিক ১টা থেকে ভোর ৬টার মধ্যে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা আমবাগানে থাকা মৌমাছির ২৮০টি বাক্স পাশের দুটি পুকুরের পানিতে ফেলে দেয়।

সকালে খামার মালিক দেখতে পান, পুকুরের পানিতে ডুবে থাকা মৌ-বাক্সগুলোর সব মৌমাছি, রাণি মৌমাছিসহ মারা গেছে এবং বাক্সগুলো সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত মৌচাষি জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার মৌ-বাক্স স্থাপনের সময় কেউ তাকে কিছু বলেনি, কিন্তু শনিবার সকালে তিনি তার সব মৌ-বাক্স পানিতে পড়ে থাকতে দেখেন। তিনি বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। প্রতিটি বাক্সে থাকা মৌমাছির বাজারমূল্য প্রায় ৬ হাজার ৫০০ টাকা। ২৮০টি বাক্সে থাকা মৌমাছির বাজারমূল্য প্রায় ১৮ লাখ ২০ হাজার টাকা। এছাড়া গত কয়েক দিনে খাদ্য ও পরিচর্যা বাবদ আরও প্রায় আড়াই লাখ টাকা খরচ হয়েছিল। তিনি অভিযোগ করেন, শত্রুতা করে তার সব শেষ করে দেওয়া হয়েছে এবং তিনি নিঃস্ব হয়ে গেছেন।

ঘটনার খবর পেয়ে স্থানীয় জমি মালিক ইমামুল ইসলাম, মহিদুল ইসলাম ও ইমরান হোসেনসহ এলাকার উৎসুক মানুষ ঘটনাস্থলে এসে ক্ষোভ প্রকাশ করেন এবং এ ধরনের জঘন্য কর্মকান্ডের দ্রুত বিচার দাবি করেন।

বাংলাদেশ বিকিপার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ এবাদুল্লাহ আফজাল এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। তিনি দুষ্কৃতকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান রিমু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি ১১ তারিখ রাতে ঘটেছে। ভুক্তভোগী ১২ তারিখ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।